Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
বৃহস্পতিবারের বৃষ্টিতে দিনভর ভোগান্তি ঢাকায়, আজ বৃষ্টির সম্ভাবনা কম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 December, 2023, 10:55 am
Last modified: 08 December, 2023, 11:00 am

Related News

  • ২৪ ঘণ্টায় ১৬৭ মিলিমিটার বৃষ্টি, আবারও জলাবদ্ধতা চট্টগ্রামে 
  • জীবনানন্দ দাশের লেখায় জলরং বৃষ্টি   
  • বর্ষা: ছিন্নপত্রের হৃদয়পত্রের
  • মেঘ-বৃষ্টি-বাদল
  • ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

বৃহস্পতিবারের বৃষ্টিতে দিনভর ভোগান্তি ঢাকায়, আজ বৃষ্টির সম্ভাবনা কম

শুক্রবার বৃষ্টি না থাকলেও সারাদেশেই আকাশ মেঘলা থাকতে পারে।
টিবিএস রিপোর্ট
08 December, 2023, 10:55 am
Last modified: 08 December, 2023, 11:00 am
ফাইল ছবি- সৈয়দ জাকির হোসেন/ টিবিএস

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বুধবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি গতকাল বৃহস্পতিবার থাকলেও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কম বলে পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। গতকাল সপ্তাহের শেষ কর্মদিবসে দিনভর বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন শহরের মানুষ।

শুক্রবার বৃষ্টি না থাকলেও সারাদেশেই আকাশ মেঘলা থাকতে পারে।

৭ ডিসেম্বর সকালে দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘুর্ণিঝড়টি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ টিবিএসকে বলেন, "শুক্রবার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম।"

জানা যায়, গত ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়, যা পরবর্তীতে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এর প্রভাবে বুধবার রাত থেকে ঢাকা সহ সারাদেশে হালকা বাতাস এবং গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়।

বৃহস্পতিবারও সারাদিনই ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে হালকা ও মাঝারি মানের বৃষ্টি পড়তে দেখা যায়।

সারাদিনের বৃষ্টিতে ঢাকার মানুষের জীবনযাত্রা ব্যাহত

অবরোধের পাশাপাশি বৃষ্টি সকাল থেকে ঢাকাবাসীদের জন্য ভোগান্তি তৈরি করেছে। এই ভোগান্তিতে সবচেয়ে বেশি পড়তে হয়েছে আফিসগামী মানুষকে। সকালে অফিস যাওয়া এবং বিকেলে বাসায় ফেরা দুই সময়েই ভোগান্তিতে পড়তে হয়।

বৃষ্টির কারণে শাহবাগ, সায়েন্সল্যাব, বিজয় সরণি, আসাদগেট, কারওয়ানবাজার-বাংলামোটর সড়ক সহ বিভিন্ন জায়গায় কিছুটা যানজট তৈরি হতে দেখা গেছে। বাসেও লোকজনের বাড়তি চাপ দেখা গেছে।

আবার অনেকে যারা রিকশা কিংবা সিএনজিতে করে কর্মস্থলে রওনা দিয়েছেন তাদেরকে বাড়তি ভাড়া গুণতে হয়েছে। বৃষ্টির কারণে মোটরবাইকে লোকজনের চলাফেরা ছিল সীমিত।

বিকেলে বাংলামোটর মোড়ে পাঠাও চালক শফিকুল ইসলাম টিবিএসকে বলেন, "সকালে গুড়ি গুড়ি বৃষ্টিতে দুটি ট্রিপ পেয়েছি। কিন্তু দুপুর থেকে বৃষ্টি বেড়ে যাওয়ায় আর ট্রিপ পাইনি। পাঠাওয়ের যাত্রীগুলো সব বাসে অথবা সিএনজিতে চলাফেরা করছে।"

ফসলে ক্ষতির আশঙ্কা কম

এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, মাঠে এখন প্রচুর শীতকালীন সবজি রয়েছে। অনেকের আমনের পাকা ধান এখনো কাটা হয়নি। এছাড়া আলু, পেঁয়াজ, সরিষা সহ নানা ফসল রয়েছে মাঠে।

তবে কৃষি কর্মকর্তারা বলছেন, একদিনের বৃষ্টিতে খুব বেশি ভয়ের কিছু নেই। আলু বা পেঁয়াজের ক্ষতির সম্ভাবনা নেই।

কৃষকদেরকে আগেই পরামর্শ দেয়া হয়েছে যাতে তারা জমি থেকে পানি নিষ্কাশনের জন্য নালা তৈরি করে দেয়। কারণ জমিতে পানি না জমলে কোন ফসলের ক্ষতি হবে না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফিল্ড সার্ভিস উইং এর পরিচালক মো. তাজুল ইসলাম পাটোয়ারী টিবিএসকে বলেন, "আমাদের কাছে আবহাওয়ার যে তথ্য রয়েছে, তাতে করে রাতেই বৃষ্টি বন্ধ হয়ে যাবে। এই একদিনের বৃষ্টিতে মাঠের ফসলের কোন ক্ষতি হবে না।"

মুন্সিগঞ্জ আলু চাষের জন্য পরিচিত। এই জেলায় ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময়ে আলু রোপন করা হয়। এখন পর্যন্ত ২০-৩০% জমিতে আলু রোপন করা হয়েছে।

কৃষি কর্মকর্তারা বলছেন, যেসব বীজ আলুর এখনো গাছ গজায়নি সেগুলোতে পানি জমে গেলে পচন ধরার সম্ভাবনা রয়েছে। এর জন্য দ্রুত নানা করে জমির পানি বের করে দিতে হবে।

জমি ভেজা থাকা অবস্থায় নতুন করে আলু না লাগানোর পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা।

 

Related Topics

টপ নিউজ

বৃষ্টি / ঘূর্ণিঝড় মিগজাউম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • ২৪ ঘণ্টায় ১৬৭ মিলিমিটার বৃষ্টি, আবারও জলাবদ্ধতা চট্টগ্রামে 
  • জীবনানন্দ দাশের লেখায় জলরং বৃষ্টি   
  • বর্ষা: ছিন্নপত্রের হৃদয়পত্রের
  • মেঘ-বৃষ্টি-বাদল
  • ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net