Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
উন্নয়নের জন্য গণতন্ত্র ও বাকস্বাধীনতাকে বিসর্জন দেওয়ার কোনো কারণ নেই: বিনায়ক সেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 December, 2023, 05:55 pm
Last modified: 07 December, 2023, 08:03 pm

Related News

  • নির্বাচনি ইশতেহারের আলোকে বিদেশি অর্থায়নের প্রকল্পগুলোর অগ্রাধিকার পুনর্নির্ধারণ করবে সরকার
  • সরকারকে বিব্রত করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করলে দেশের উন্নয়ন হবে না: মির্জা আব্বাস
  • নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে: পুনরুজ্জীবনের আশায় ব্যবসায়ীরা
  • রাস্তা-ব্রিজ ও কর্মসংস্থানই উন্নয়ন এমন ধারণা ৭৭ শতাংশ ভোটারের: সিপিডি
  • কৌশলে নির্বাচন থেকে সরার সুযোগ কাউকে দেবে না বিএনপি: সালাহউদ্দিন আহমদ

উন্নয়নের জন্য গণতন্ত্র ও বাকস্বাধীনতাকে বিসর্জন দেওয়ার কোনো কারণ নেই: বিনায়ক সেন

বিআইডিএস মহাপরিচালক বিনায়ক সেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কার্যকর থাকার ওপর জোর দিয়ে বলেন, ‘উন্নয়নের জন্য গণতন্ত্র ও বাকস্বাধীনতাকে বিসর্জন দেওয়ার কোনো কারণ নেই।’
টিবিএস রিপোর্ট
07 December, 2023, 05:55 pm
Last modified: 07 December, 2023, 08:03 pm
বাংলাদেশ উন্নয়ন অধ্যয়ন প্রতিষ্ঠানের ( বিআইডিএস) বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন এর মহাপরিচালক বিনায়ক সেন। ছবি: ভিডিও স্ক্রিনশট

দেশে টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিতে হলে, ন্যায়বিচার ও স্বাধীনতাকেও গুরুত্ব দিতে হবে। রাজধানীর এক অনুষ্ঠানে এমন মতপ্রকাশ করেছেন বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা।  

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ উন্নয়ন অধ্যয়ন প্রতিষ্ঠানের ( বিআইডিএস) বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বিআইডিএস মহাপরিচালক বিনায়ক সেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কার্যকর থাকার ওপর জোর দিয়ে বলেন, 'উন্নয়নের জন্য গণতন্ত্র ও বাকস্বাধীনতাকে বিসর্জন দেওয়ার কোনো কারণ নেই।'

বিআইডিএসের এবারের সম্মেলনের বিষয়বস্তু 'উন্নয়ন, ন্যায্যতা এবং স্বাধীনতা'। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক এস আর ওসমানি। তিনি বলেন, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা বা বাকস্বাধীনতা অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। শ্রম ও উদ্যোগ দুয়ের যৌথ অবদানেই আসে উন্নয়ন, সরকার উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে, কিন্তু সেটা করে দেয় না। 

ওসমানি আরও বলেন, তাই উন্নয়নকে অগ্রাধিকার দিতে হলে সমাজে ন্যায্যতা ও স্বাধীনতাকে অগ্রাধিকার দিতে হবে। 

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি এবং প্রধানমন্ত্রীর সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের দুই-তৃতীয়াংশ জনসংখ্যা এখনও পল্লী অঞ্চলে বসবাস করে। শহর ও গ্রামবাসী চাহিদা ও প্রয়োজন উল্লেখযোগ্যভাবে আলাদা। যেমন যথাযথ পয়নিস্কাশন, পানি, বিদ্যুৎ ও বসতবাড়ির প্রয়োজন বেশি অনুভব করে গ্রামবাসী।  

'(গ্রামের) গরিব মানুষ সুশাসন ও ভোটের অধিকার নিয়ে চিন্তিত নয়। তারা চায় উন্নয়ন ও ভাতের নিশ্চয়তা। সুশাসন ও ভোটাধিকার সুশীল সমাজের মাথা ব্যথার কারণ হলেও সাধারণ মানুষের নয়। তারা টিউবওয়েল চায়, ভালো টয়লেট চায়, কমিউনিটি ক্লিনিকে ভালো ভালো ওষুধ চায়; ছেলেমেয়েরা যাতে স্কুলে যাতে যেতে, তারা সেগুলোই চায়। তাদের চাওয়া আর নাগরিক সমাজের চাওয়ার মধ্যে ব্যাপক ফারাক।'

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, 'মাহাথির মোহাম্মদ ও সিঙ্গাপুরের লিকুয়ান ইউ দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। তারা উন্নয়নের ক্ষেত্রে রোল মডেল তৈরি করে গেছেন। সেখানেতো কোনো প্রশ্ন নেই। কিন্তু বাংলাদেশে বেশি দিন ক্ষমতায় থাকলে বলা হয় স্বৈরশাসক। প্রশ্ন হলো উন্নয়নের দরকার আছে কিনা? দীর্ঘদিন একটি রাজনৈাতক দল সরকারে থাকায় মানুষের উন্নয়নে কাজ করছে কিনা?'

Related Topics

টপ নিউজ

বিআইডিএস / বিনায়ক সেন / গণতন্ত্র / বাক-স্বাধীনতা / উন্নয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • নির্বাচনি ইশতেহারের আলোকে বিদেশি অর্থায়নের প্রকল্পগুলোর অগ্রাধিকার পুনর্নির্ধারণ করবে সরকার
  • সরকারকে বিব্রত করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করলে দেশের উন্নয়ন হবে না: মির্জা আব্বাস
  • নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে: পুনরুজ্জীবনের আশায় ব্যবসায়ীরা
  • রাস্তা-ব্রিজ ও কর্মসংস্থানই উন্নয়ন এমন ধারণা ৭৭ শতাংশ ভোটারের: সিপিডি
  • কৌশলে নির্বাচন থেকে সরার সুযোগ কাউকে দেবে না বিএনপি: সালাহউদ্দিন আহমদ

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net