Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
আওয়ামী লীগের সাথে আলোচনায় জাতীয় পার্টি মোটামুটি আশ্বস্ত হয়েছে: চুন্নু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 December, 2023, 01:25 pm
Last modified: 07 December, 2023, 01:25 pm

Related News

  • ১৯৯ আসনে প্রার্থী দিয়েও এক শতাংশ ভোট পায়নি জাতীয় পার্টি, জামানত হারিয়েছেন শীর্ষ নেতারা
  • বাংলাদেশের রাজনীতিতে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জাতীয় পার্টি?
  • রংপুরে জামায়াতের কাছে 'লন্ডভন্ড' জাতীয় পার্টি; জিতেনি একটি আসনও
  • রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ
  • গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান, সংবিধানবিরোধী বললেন জিএম কাদের

আওয়ামী লীগের সাথে আলোচনায় জাতীয় পার্টি মোটামুটি আশ্বস্ত হয়েছে: চুন্নু

যাতে বিভ্রান্তিমূলক তথ্য না ছড়ায় সেজন্য বুধবারের বৈঠকটি কাউকে না জানিয়ে রুদ্ধদ্বার করা হয়েছে বলে চুন্নু জানিয়েছেন।
টিবিএস রিপোর্ট
07 December, 2023, 01:25 pm
Last modified: 07 December, 2023, 01:25 pm
ছবি- সংগৃহীত

নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে বুধবার রাতে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির রুদ্ধদ্বার বৈঠক হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বৈঠকে তারা মোটামুটি আশ্বস্ত হয়েছেন বলে জানান তিনি।

চুন্নু বলেন, "নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগ আশ্বস্ত করেছে আমাদের। তারা কথা দিয়েছেন নির্বাচনের সময় আমাদের নেতাকর্মীদের অযথা হয়রানি, হামলা, হুমকিতে ফেলবেন না। আমরা তাদের আশ্বাসে মোটামুটি আশ্বস্ত হয়েছি। সামনের কার্যক্রমে বাকিটা বোঝা যাবে।"

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

তবে আসন বন্টন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

চুন্নু বলেন, "আমরা আসন বন্টন নিয়ে কোনো কথা বলিনি। কোনো প্রয়োজন আছে বলেও মনে হয় না।"

তিনি বলেন, "নির্বাচন করার জন্যই আমরা নির্বাচনে এসেছি। কিন্তু বিগত ৫ বছরে ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন নির্বাচনে দেখেছি কিভাবে দলীয়করণ হয়েছে। আমাদের এখনও দ্বিধা আছে নির্বাচন নিয়ে। তাই আওয়ামী লীগের সাথে এ আলোচনায় বসি।"

তিনি বলেন, "১৯৯১ সালের মতো নীরব বিপ্লব বয়ে যেতে পারে জাতীয় পার্টির ভোটে। ভোটারদের ভোট কেন্দ্রে আসার পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছে আওয়ামী লীগ।"

যাতে বিভ্রান্তিমূলক তথ্য না ছড়ায় সেজন্য বুধবারের বৈঠকটি কাউকে না জানিয়ে রুদ্ধদ্বার করা হয়েছে বলে চুন্নু জানিয়েছেন।

এর আগে জাতীয় পার্টি জানায়, আসন্ন নির্বাচনে কোনো জোট-মহাজোট নয়, নিজস্ব দলীয় প্রতীকেই (লাঙ্গল) অংশ নেবে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৭টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে জাপা।

Related Topics

টপ নিউজ

মুজিবুল হক চুন্নু / জাতীয় পার্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • ১৯৯ আসনে প্রার্থী দিয়েও এক শতাংশ ভোট পায়নি জাতীয় পার্টি, জামানত হারিয়েছেন শীর্ষ নেতারা
  • বাংলাদেশের রাজনীতিতে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জাতীয় পার্টি?
  • রংপুরে জামায়াতের কাছে 'লন্ডভন্ড' জাতীয় পার্টি; জিতেনি একটি আসনও
  • রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ
  • গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান, সংবিধানবিরোধী বললেন জিএম কাদের

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net