Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
বাংলাদেশ শ্রমশক্তি জরিপে প্রথমবারের মতো অক্ষমদের তথ্য অন্তর্ভুক্ত

বাংলাদেশ

ইউএনবি
03 December, 2023, 11:00 am
Last modified: 03 December, 2023, 12:50 pm

Related News

  • ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩%
  • ২০২৪ সালে সরকারি সেবা নিতে প্রায় এক-তৃতীয়াংশ সেবাগ্রহীতাকে ঘুষ দিতে হয়েছে: বিবিএস জরিপ
  • ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৯৭ শতাংশ: বিবিএস-এর সাময়িক হিসাব
  • বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গুণগত মান যাচাইয়ে টাস্কফোর্স গঠন অন্তর্বর্তী সরকারের
  • মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮.৯৩%, তবে টানা তিন মাস পর বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি

বাংলাদেশ শ্রমশক্তি জরিপে প্রথমবারের মতো অক্ষমদের তথ্য অন্তর্ভুক্ত

২০২২ সালের জরিপে দেশের ৬৪টি জেলার ৩০ হাজার ৮১৬টি পরিবার থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
ইউএনবি
03 December, 2023, 11:00 am
Last modified: 03 December, 2023, 12:50 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত শ্রমশক্তি জরিপ ২০২২-এ প্রথমবারের মতো ডিজঅ্যাবিলিটি মডিউল অন্তর্ভুক্তি করা হয়েছে যা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তকরণের একটি বড় পদক্ষেপ।

২০২১ সালে বিবিএস 'অর্গানাইজেশন অব পারসন উইথ ডিজঅ্যাবিলিটিজ' (ওপিডি) এর পরামর্শে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কারিগরি সহায়তায় বিশ্ব-স্বীকৃত 'ওয়াশিংটন গ্রুপ প্রশ্নপত্র' -এর উপর ভিত্তি করে একটি ডিজঅ্যাবিলিটি মডিউল গ্রহণ এবং অন্তর্ভুক্ত করে। যার উদ্দেশ্য প্রতিবন্ধী ব্যক্তির উপাত্তকে জাতীয় শ্রমশক্তি জরিপের অংশ করা।

আইএলও বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর টুমো পৌটিয়াইনেন বলেন, 'বাংলাদেশের শ্রমশক্তি জরিপের তথ্যে ডিজঅ্যাবিলিটি মডিউল অন্তর্ভুক্তি করা দেশের শ্রমবাজারে অন্তর্ভুক্তির প্রকৃত চিত্র অনুধাবন এবং গৃহীত কর্মসংস্থান নীতি বাস্তবায়নের সময় কেউ যাতে পিছিয়ে না থাকে তা নিশ্চিত করার জন্য একটি বড় মাইলফলকস্বরূপ।'

পরিসংখ্যান ব্যুরো প্রতিবন্ধী ব্যক্তি চিহ্নিতকরণের ক্ষেত্রে আন্তর্জাতিক মান এবং নীতিসমূহ গ্রহণ করেছে। তার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের তাদের দৈনন্দিন সাধারণ কার্যক্রম সম্পাদনে অসুবিধা পরিমাপের মাধ্যমে শ্রমবাজারে তাদের কার্যকারিতা নির্ধারণ করা হয়।

এই পদক্ষেপটি দেশের শ্রমশক্তির অন্তর্গত প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা, তাদের কর্মসংস্থান এবং বেকারত্বের হার, তাদের কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি আছে কি-না তা তুলে ধরে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে তারা কোন সামাজিক সুরক্ষা এবং অর্থনৈতিক সুবিধা ভোগ করছেন কি-না সে সম্পর্কে লিঙ্গ-বিভাজিত ধারণা পেতেও সাহায্য করেছে।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, 'এই জরিপ দেশের শ্রমবাজার সম্প্রসারণের মাধ্যমে শ্রমবাজারে হওয়া উন্নতিকে প্রতিফলিত করবে। প্রকৃতপক্ষে, শ্রমবাজারের উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের সমার্থক।'

বাংলাদেশ শ্রমশক্তি জরিপ যুব কর্মসংস্থান, শ্রমবাজারে নারীদের অন্তর্ভুক্তি, অভিবাসী শ্রম এবং সম্প্রতি গৃহীত, ডিজঅ্যাবিলিটি মডিউল অন্তর্ভুক্তিসহ কর্মসংস্থান এবং বেকারত্বের সঙ্গে জড়িত নানা বিষয়ে হালনাগাদ তথ্য প্রদান করে যা আন্তর্জাতিক শ্রম ধারণা, সংজ্ঞা এবং তত্তসমূহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

উল্লেখ্য, ২০২২ সালের জরিপে দেশের ৬৪টি জেলার ৩০ হাজার ৮১৬টি পরিবার থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

শ্রমশক্তি জরিপ / ডিজঅ্যাবিলিটি মডিউল / বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩%
  • ২০২৪ সালে সরকারি সেবা নিতে প্রায় এক-তৃতীয়াংশ সেবাগ্রহীতাকে ঘুষ দিতে হয়েছে: বিবিএস জরিপ
  • ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৯৭ শতাংশ: বিবিএস-এর সাময়িক হিসাব
  • বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গুণগত মান যাচাইয়ে টাস্কফোর্স গঠন অন্তর্বর্তী সরকারের
  • মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮.৯৩%, তবে টানা তিন মাস পর বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net