Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
নারায়ণগঞ্জে নির্বাচনী বাকবিতণ্ডা থেকে ট্যাঁটাযুদ্ধ, আহত ১২

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
30 November, 2023, 04:55 pm
Last modified: 30 November, 2023, 04:58 pm

Related News

  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ

নারায়ণগঞ্জে নির্বাচনী বাকবিতণ্ডা থেকে ট্যাঁটাযুদ্ধ, আহত ১২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
30 November, 2023, 04:55 pm
Last modified: 30 November, 2023, 04:58 pm
সংগৃহীত প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্বাচনী বাকবিতণ্ডা থেকে দুই পক্ষের মধ্যে ট্যাঁটাযুদ্ধের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নূনেরটেক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশের দুটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নূনেরটেক এলাকায় ইউপি সদস্য ওসমান গণির সঙ্গে সাবেক ইউপি সদস্য শুক্কুর আল মাহমুদের বিরোধ রয়েছে। বুধবার রাতে একটি দোকানে আড্ডা দেওয়ার সময় আওয়ামী লীগের প্রার্থী আবদুল্লাহ আল কায়সারের মনোনয়ন নিয়ে কথা ওঠে। এ সময় ওসমান গনির ছেলে মেহেদি ও জাকারিয়ার সাথে শুক্কুর মাহমুদের অনুসারী বাবুলের তর্ক হয়।

সেই তর্কের জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন ট্যাঁটাযুদ্ধে জড়িয়ে পড়েন। এতে ওসমান গনির ছেলে মেহেদীসহ অনুসারী রমিজ উদ্দিন, মোসলেহ উদ্দিন, চান বাদশা, বাহাউদ্দিন, স্বপন, মোক্তার আহত হন। অন্যদিকে শুক্কুর মাহমুদের অনুসারী কামরুল ইসলাম, ওমর আলী, আবদুল হক, হামিদ আলী, দেলোয়ার ট্যাঁটাবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষের বিষয়ে ইউপি সদস্য সদস্য ওসমান গনি বলেন, 'বুধবার রাতে আমার নাতি নৌকার পক্ষে স্লোগান দিলে তাকে শুক্কুরের লোকজন মারধর করে। এর প্রতিবাদ করলে তারা ট্যাঁটা নিয়ে হামলা চালায়। আমার প্রায় সাতজন অনুসারী আহত হয়েছে।'

অন্যদিকে শুক্কুর মাহমুদ বলেন, 'ওসমান মেম্বারের সমর্থক জাকারিয়া জাতীয় পার্টির নেতা। সে ৬ নম্বর ওয়ার্ড জাপার সভাপতি। সোনারগাঁও আসনে আবদুল্লাহ আল কায়সার মনোনয়ন পেলেও সে মনোনয়ন ধরে রাখতে পারবে না, এই মন্তব্য নিয়ে রাতে তর্কবিতর্ক হয়। সকালে তারা আবার হামলা চালায়, আমার অন্তত পাঁচজন সমর্থক আহত হয়েছেন।'

এই বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, 'সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে শুনতে পেরেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'
 
Related Topics

টপ নিউজ

টেটাযুদ্ধ / ট্যাঁটাযুদ্ধ / নারায়ণগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • নারায়ণগঞ্জে আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের নজরদারি
  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ত্বকী হত্যার বিচার দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net