Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
মনোনয়ন-বঞ্চিত হয়ে ভিডিও বার্তায় কাঁদলেন রাজশাহী-৪ আসনের এমপি এনামুল

বাংলাদেশ

বুলবুল হাবিব, রাজশাহী থেকে
27 November, 2023, 04:55 pm
Last modified: 27 November, 2023, 05:06 pm

Related News

  • অবৈধ সম্পদের অভিযোগে সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
  • মানুষ কেন কাঁদে?
  • গত মাসের নির্বাচন নিয়ে বিশ্বের কোনো নেতা প্রশ্ন তোলেননি: প্রধানমন্ত্রী
  • ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে রুশ রাষ্ট্রদূতের বক্তব্যের নিন্দা বিএনপির
  • বিএনপি যখন নির্বাচন ভণ্ডুল করতে চেয়েছিল, তখন ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে: কাদের 

মনোনয়ন-বঞ্চিত হয়ে ভিডিও বার্তায় কাঁদলেন রাজশাহী-৪ আসনের এমপি এনামুল

তিনি বলেন, ‘আমি রক্তাক্ত জনপদকে শান্তির জনপদ, সকল মানুষের বসবাসের জনপদ করার জন্য জীবনের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার ভুলত্রুটি ছিল, তারপরও দলমত সর্বশ্রেণির মানুষকে সাথে নিয়ে কাজ করেছি। এই শান্তির জনপদকে কেউ অশান্ত করার চেষ্টা করবে, সেটা আমি কোনভাবে করতে দিবো না। আমি আপনাদের সাথে নিয়ে এই শান্তির জনপদের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবো।’
বুলবুল হাবিব, রাজশাহী থেকে
27 November, 2023, 04:55 pm
Last modified: 27 November, 2023, 05:06 pm

দলীয় মনোনয়ন-বঞ্চিত হয়ে তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় কাঁদলেন রাজশাহী-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ এনামুল হক।

বাগমারা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৪ আসন। এখানে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে এমপি নির্বাচিত হন এনামুল হক। গত তিনবার নির্বাচিত হলেও সাংসদ এবছর তিনি এ আসন থেকে দলের মনোনয়ন পাননি। তার আসনে এবার প্রথম আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন– তাহেরপুর পৌরসভার মেয়র ও পৌর আ. লীগের সভাপতি আবুল কালাম আজাদ।

এরপরেই বাগমারাবাসীর উদ্দেশ্যে দেওয়া ৩ মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওবার্তায় তাঁকে কাঁদতে দেখা যায়।

কাঁদতে কাঁদতে বাগমারাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি ১৫ বছর ধরে নির্বাচিত হয়ে আপনাদের সেবা করে আসছি। আপনারা আমাকে নির্বাচিত করেছেন এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজ ঢাকা থেকে বাগমারায় এসে আপনাদের সাথে বসবো, কথা বলবো।

তিনি বলেন, 'আমি রক্তাক্ত জনপদকে শান্তির জনপদ, সকল মানুষের বসবাসের জনপদ করার জন্য জীবনের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার ভুলত্রুটি ছিল, তারপরও দলমত সর্বশ্রেণির মানুষকে সাথে নিয়ে কাজ করেছি। এই শান্তির জনপদকে কেউ অশান্ত করার চেষ্টা করবে, সেটা আমি কোনভাবে করতে দিবো না। আমি আপনাদের সাথে নিয়ে এই শান্তির জনপদের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবো। আমি আপনাদের পাশে আছি, আমি আজকে বাগমারায় এসে আপনাদের সাথে বসবো, আপনারা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে বাগমারাবাসীর পাশে থাকতে চাই। চূড়ান্ত সিদ্ধান্তের কনসিডারেশনের মালিক আপনারা। আমি মনে করি, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নশীল দেশকে এগিয়ে নিতে হবে, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। এজন্য সবাই শান্ত থেকে আগামীর জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করে জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের উন্য়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি।'

এনামুল হক আরও  বলেন, বাগমারাবাসীর ভালোবাসায় আমি সিক্ত। আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের পাশে থেকে আপনাদের সকল সমস্যা সমাধান এবং কেউ যেন এ বাগমারাকে অশান্ত করতে না পারে, আবার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে না পারে তারজন্য আমি আপনাদের পাশে থাকবো। কেউ ভয় করবেন না। আমি আপনাদের পাশে আছি থাকবো।

 

Related Topics

টপ নিউজ

রাজশাহী-৪ / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / মনোনয়ন-বঞ্চিত প্রার্থী / এনামুল হক / কান্না / ভিডিও বার্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • অবৈধ সম্পদের অভিযোগে সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
  • মানুষ কেন কাঁদে?
  • গত মাসের নির্বাচন নিয়ে বিশ্বের কোনো নেতা প্রশ্ন তোলেননি: প্রধানমন্ত্রী
  • ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে রুশ রাষ্ট্রদূতের বক্তব্যের নিন্দা বিএনপির
  • বিএনপি যখন নির্বাচন ভণ্ডুল করতে চেয়েছিল, তখন ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে: কাদের 

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net