Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
মনোনয়ন প্রত্যাহার চেয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসের চিঠি

বাংলাদেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
27 November, 2023, 04:35 pm
Last modified: 27 November, 2023, 04:42 pm

Related News

  • মেয়র প্রার্থী বাছাইয়ে প্রশাসকদের দায়িত্ব পালনের ওপর বিএনপির নজর, একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা
  • গণভোটের রায় অস্বীকার করে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে: শফিকুর রহমান
  • হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • নির্বাচনের পর বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: আখতার হোসেন   

মনোনয়ন প্রত্যাহার চেয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসের চিঠি

গণমাধ্যমে গিয়াস উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘আমি জানাতে চাই, নির্বাচন কার্যালয় থেকে আমাদের নামে কাউকে মনোনয়ন সংগ্রহ করতে বলা হয়নি। মনোনয়নপত্র প্রদান করার পূর্বে, আমার সাথে কেন যোগাযোগ করা হলো না, তা জানতে চাই।’
নারায়ণগঞ্জ প্রতিনিধি
27 November, 2023, 04:35 pm
Last modified: 27 November, 2023, 04:42 pm
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি, জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন নিজের ও ছেলের নামে কেনা মনোনয়নপত্র বাতিল চেয়ে চিঠি পাঠিয়েছেন। সোমবার (২৭ নভেম্বর) সকালে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর এই চিঠি দিয়েছেন বলে জানান তিনি। 

তবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এমন কোন চিঠি পাননি বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ। একই সাথে এই ধরণের চিঠি বিধিসম্মত নয় বলেও জানিয়েছেন তিনি।

গণমাধ্যমে গিয়াস উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, 'রোববার সন্ধ্যায় কয়েকজন সাংবাদিক আমার এবং আমার ছেলের নামে মনোনয়নপত্র কিনেছি কিনা– তা জানতে চান। আমি তাদের জানাই, মনোনয়ন কেনার কোন প্রশ্নই উঠে না। একই সাথে বিষয়টির প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি প্রেরণ করি। আমি জানাতে চাই, নির্বাচন কার্যালয় থেকে আমাদের নামে কাউকে মনোনয়ন সংগ্রহ করতে বলা হয়নি। মনোনয়নপত্র প্রদান করার পূর্বে আমার সাথে কেন যোগাযোগ করা হলো না, তা জানতে চাই।'

তিনি আরও বলেন, 'দেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, আইনের শাসন এবং জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এই সংগ্রাম সফল না হওয়া পর্যন্ত আমি এবং আমার সন্তান– বিএনপির সাথে থেকে আন্দোলন চালিয়ে যেতে বদ্ধপরিকর। কোন লোভ, লালসা আমাদেরকে আদর্শচ্যুত করতে পারবে না।'

এই বিষয়ে নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, 'এমন কোন আবেদনপত্র আমার কাছে পৌঁছায়নি। তা ছাড়া, মনোনয়নপত্র জমা দেয়ার আগে তা বাতিলের সুযোগ নেই নির্বাচনী বিধিমালায়। সাধারণত মনোনয়নপত্র জমা না দিলে এমনিতেই বাতিল হয়ে যাবে। আর জমা দেয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাহার করতে হয়।'

জেলা নির্বাচন কার্যালয়ের একটি সুত্র জানায়, 'গিয়াস উদ্দিন ও তার ছেলে মোহাম্মদ কায়সার রিফাতের নামে যিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার নাম নাজমুল। তিনি গিয়াস উদ্দিনের আরেক পুত্র নাসিক কাউন্সিলর– জিএম সাদরিলের পিএস হিসেবে কাজ করেন। নাজমুল উভয়ের জাতীয় পরিচয়পত্র দিয়েই এই মনোনয়ন সংগ্রহ করেছেন'

Related Topics

টপ নিউজ

গিয়াস উদ্দিন / সাবেক এমপি / নারায়ণগঞ্জ-৪ / মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • মেয়র প্রার্থী বাছাইয়ে প্রশাসকদের দায়িত্ব পালনের ওপর বিএনপির নজর, একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা
  • গণভোটের রায় অস্বীকার করে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে: শফিকুর রহমান
  • হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • নির্বাচনের পর বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: আখতার হোসেন   

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net