Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
নির্বাচনের পর বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: আখতার হোসেন   

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 April, 2026, 04:10 pm
Last modified: 25 April, 2026, 04:17 pm

Related News

  • গণভোটের রায় অস্বীকার করে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে: শফিকুর রহমান
  • হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল

নির্বাচনের পর বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: আখতার হোসেন   

তিনি বলেন, 'এবারের ভোটে জনগণ যেমন তাদের প্রতিনিধি নির্বাচন করেছে, তেমনি সেই প্রতিনিধিরা কীভাবে দেশ পরিচালনা করবে—সে বিষয়েও তারা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে। অর্থাৎ বিএনপি যখন বলে যে তারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সরকার গঠন করেছে, তাই তারা যা খুশি তাই করতে পারে—এই বক্তব্য গণভোটের সঙ্গে প্রতারণার শামিল।’
টিবিএস রিপোর্ট
25 April, 2026, 04:10 pm
Last modified: 25 April, 2026, 04:17 pm
ফাইল ছবি: বাসস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, নির্বাচনের পর বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। 

তিনি আরও বলেন, 'জনগণ শুধু প্রতিনিধি নির্বাচনের জন্য নয়, বরং রাষ্ট্র পরিচালনার ধরন নির্ধারণের জন্যও ভোট দিয়েছিল। কিন্তু সেই গণম্যান্ডেট উপেক্ষা করে সরকার ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে।' 

আজ শনিবার (২৫ এপ্রিল) এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুব শক্তির দশম কাউন্সিলের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। 

আখতার হোসেন তার বক্তব্যে সরকারের সমালোচনা করে বলেন, 'অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, সংসদ নির্বাচনের পর শপথের প্রথম দিনেই বিএনপি সরকার জনগণের ন্যায়ের সঙ্গে প্রতারণা করেছে। গণভোটে 'হ্যাঁ' জয়যুক্ত হলে সংসদীয় সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার যে বাধ্যবাধকতা ছিল, বিএনপি তা না বুঝে গণভোটের পক্ষে 'হ্যাঁ' চেয়েছে—এটি আমাদের মনে হয় না। বরং ব্যাপারটি অন্য জায়গায়। এবারের নির্বাচনে সংসদ নির্বাচন এবং গণভোট—এই দুটি বিষয় পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল।'

তিনি আরও বলেন, 'এবারের ভোটে জনগণ যেমন তাদের প্রতিনিধি নির্বাচন করেছে, তেমনি সেই প্রতিনিধিরা কীভাবে দেশ পরিচালনা করবে—সে বিষয়েও তারা গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে অবস্থান নিয়েছে। অর্থাৎ বিএনপি যখন বলে যে তারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সরকার গঠন করেছে, তাই তারা যা খুশি তাই করতে পারে—এই বক্তব্য গণভোটের সঙ্গে প্রতারণার শামিল। জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, পাশাপাশি গণভোটে ৭০ শতাংশ ভোট দিয়েছে—যাতে সরকার জনগণের মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা করে। এটাই ছিল জনগণের প্রত্যাশা।' 

অর্থনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করে তিনি বলেন, 'সরকার গঠনের পরপরই হাজার হাজার কোটি টাকা ছাপানো হয়েছে এবং অর্থ পাচারকারীদের পুনর্বাসনের জন্য আইন করা হয়েছে, যা দেশের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলছে।' 

বক্তব্যের শেষ পর্যায়ে আখতার হোসেন বলেন, 'দেশে যেন কোনো ফ্যাসিবাদী কাঠামো ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।' একইসঙ্গে তিনি দেশে আইনগতভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

Related Topics

টপ নিউজ

আখতার হোসেন / বিএনপি / গণভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • গণভোটের রায় অস্বীকার করে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে: শফিকুর রহমান
  • হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net