Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
'শাক, ডাল খেয়ে বেঁচে আছি, চলছি ধারদেনায়': অবরোধে বিক্রি নেই ফেরিওয়ালাদের

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
17 November, 2023, 09:35 am
Last modified: 17 November, 2023, 01:46 pm

Related News

  • শ্রম আইন পাস: গৃহপরিচারক ও অলাভজনক প্রতিষ্ঠানের কর্মীরাও শ্রমিক হিসেবে সুরক্ষা পাবেন
  • রাজধানীতে অহেতুক সড়ক অবরোধ না করতে ডিএমপির অনুরোধ
  • যানজটের ফেরিওয়ালা: ঢাকার ট্রাফিক সিগন্যালের হকারদের নেপথ্যের গল্প
  • মে দিবস: 'দুনিয়ার মজদুর– এক হও' স্লোগান যেভাবে এলো
  • অবরোধে হাসপাতালগুলোতে রোগী আসতে পারছে না 

'শাক, ডাল খেয়ে বেঁচে আছি, চলছি ধারদেনায়': অবরোধে বিক্রি নেই ফেরিওয়ালাদের

ফেরিওয়ালা রিমন হোসেন বলেন, "অনেক বাসে আবার এখন উঠতেও দেয় না আমাদের। ভাবে আমরা বুঝি বাসে আগুন দিব।”
মো. জাহিদুল ইসলাম
17 November, 2023, 09:35 am
Last modified: 17 November, 2023, 01:46 pm
ছবি-টিবিএস

মিরপুর-১০ এলাকায় বাসে ফেরি করে শসা, আচার বিক্রি করেন তোফাজ্জল মিয়া (৩১)। গত কয়েকদিন ধরে চলা অবরোধে রাস্তায় বাস চলাচল কমে যাওয়ায় যেন তার পরিবারের উপার্জনের চাকাও থমকে গেছে।

তোফাজ্জল মিয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "পেট তো আর অবরোধ দেখে নে। প্রতিদিনই তো স্ত্রী, দুই ছেলে নিয়ে খেয়ে বেঁচে থাকতে হয়। আগে যেখানে মাঝে মধ্যে মুরগী, গরুর মাংস খেতে পারতাম এখন খেতে হচ্ছে শাক, ডাল দিয়ে।"

তিনি আরও বলেন, "আগে দিনে ১০০০ থেকে ১৫০০ টাকা বিক্রি হতো এবং প্রায় অর্ধেক টাকা লাভ হতো। কিন্তু এখন যে কয় টাকার মালামাল আনি সেই টাকাই উঠে না।"

"আজকে ৫০০ টাকার শসা, আচার এনে বিক্রি শুরু করেছি, কিন্তু ২০০ টাকাও বিক্রি করতে পারিনি। হয়তো আজকে চালানই উঠবে না৷ আর সবই কাঁচামাল, বিক্রি না হলে বাকি সব ফেলে দিতে হবে। গতকাল প্রায় অর্ধেকটা ফেলে দিতে হয়েছে। সকালে একটু বিক্রি হলেও বিকালে একেবারেই বিক্রি হয়নি। রাস্তায় কোনও বাসই নেই।"

ভৈরব থেকে ঢাকায় আসা আরেক ফেরিওয়ালা রিমন হোসেন (১৬) টিবিএসকে বলেন, "অবরোধের আগে দিনে ৭০০/৮০০ টাকা বিক্রি হতো, ৩০০ টাকা থাকতো। এখন ৪০০ টাকাও বিক্রি হয় না। আজকে মাত্র ২০০ টাকার শসা, আমড়া, জলপাই নিয়ে বের হয়েছি। অর্ধেকটাও বিক্রি হয়নি।"

তিনি আরও বলেন, "ঢাকায় বাবা-মা সহ থাকি। বাবাও ফেরি করে আচার বিক্রি করেন। কিন্তু গত কয়েকদিন ধরে বাবার শরীর খারাপ হওয়ায় তিনি রাস্তায় বের হতে পারেনি। এদিকে আমারও ইনকাম নেই। মানুষের থেকে ধার দেনা করে শাক, সবজি দিয়ে কোনভাবে খেয়ে দিনযাপন করছি।"

রিমন বলেন, "রাস্তায় গাড়ি কম, লোকজনও কম বের হয়। যারা বের হন তারাও খুব একটা কেনেন না। অনেক বাসে আবার এখন উঠতেও দেয় না আমাদের। ভাবে আমরা বুঝি বাসে আগুন দিব।"

ছবি-টিবিএস

বাস স্টেশনে পান-সিগারেট বিক্রেতা মো. সেলিম টিবিএসকে বলেন, "রাস্তায় বের হওয়া আর না হওয়া এখন আমার জন্য একই বিষয়। যা বিক্রি হয় তা খরচ বাদ দিয়ে কিছু থাকে না। অবরোধের আগে দিনে ১৫০০ টাকা পর্যন্ত বিক্রি হতো এবং ৩০০-৪০০ টাকা লাভ হতো। কিন্তু এখন দিনে ৫০০ টাকাও বিক্রি করতে কষ্ট হয়।"

সেলিম আরও বলেন, "বিক্রি ভালো হলে একটি মাছ কিংবা মুরগী খেতে পারি। কিন্তু বিক্রি ভালো না হলে শাক, ডাল দিয়ে খেতে হয়। এখন দেখা যায় তিন বেলা খাবার না খেয়ে দুই বেলা খাই। এক ছেলে ডে লেবারের কাজ করে সেই উপার্জনেই কোনভাবে চলছি৷ এখন ছেলেরও কাজ থাকে না প্রতিদিন।"

বিকল্প অটো সার্ভিসের হেলপার আলাউদ্দিন টিবিএসকে বলেন, "দেশের যে অবস্থা এতে বাস নিয়ে বের হওয়া রিস্ক। অর্ধেকের মতো বাস রাস্তায় বের হয়েছে। আমরাও ভয়ে ভয়ে বাস চালাচ্ছি, যাত্রী অনেক কম।" 
 

Related Topics

টপ নিউজ

ফেরিওয়ালা / শ্রমজীবী / অবরোধে ভোগান্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • শ্রম আইন পাস: গৃহপরিচারক ও অলাভজনক প্রতিষ্ঠানের কর্মীরাও শ্রমিক হিসেবে সুরক্ষা পাবেন
  • রাজধানীতে অহেতুক সড়ক অবরোধ না করতে ডিএমপির অনুরোধ
  • যানজটের ফেরিওয়ালা: ঢাকার ট্রাফিক সিগন্যালের হকারদের নেপথ্যের গল্প
  • মে দিবস: 'দুনিয়ার মজদুর– এক হও' স্লোগান যেভাবে এলো
  • অবরোধে হাসপাতালগুলোতে রোগী আসতে পারছে না 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net