Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
চট্টগ্রামে ২টি বাস ও টিসিবির ট্রাকে আগুন

বাংলাদেশ

ইউএনবি
16 November, 2023, 09:35 am
Last modified: 16 November, 2023, 09:57 am

Related News

  • সাভার ও ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন
  • চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন
  • গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিরাপত্তাকর্মী নিহত, ৪ বাসে অগ্নিসংযোগ 
  • চট্টগ্রামে চার ঘণ্টার ব্যবধানে ২ বাসে আগুন
  • আশুলিয়ায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ 

চট্টগ্রামে ২টি বাস ও টিসিবির ট্রাকে আগুন

খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাস দু’টির আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারা এটি করেছে নিশ্চিত নয় এবং এ বিষয়ে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
ইউএনবি
16 November, 2023, 09:35 am
Last modified: 16 November, 2023, 09:57 am
ছবি- ইউএনবি

চট্টগ্রামে ২টি বাস ও একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে খুলশী থানাধীন ওয়াসার মোড়ে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে পার্ক করে রাখা দু'টি লোকাল বাস এবং এর আগে পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাস দু'টির আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারা এটি করেছে নিশ্চিত নয় এবং এ বিষয়ে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খাঁন খলিলুর রহমান বলেন, 'ওয়াসার মোড়ে পাশাপাশি থাকা দু'টি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি।'

ছবি- ইউএনবি

তিনি আরও বলেন, 'খবর পেয়ে রাত ১১টার দিকে আগ্রাবাদ স্টেশনের দু'টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০-৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে গাড়ি দু'টি ক্ষতিগ্রস্ত হয়েছে।'

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, 'ওয়াসার মোড়ে দু'টি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

এর আগে রাত সাড়ে ৭টার দিকে পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় টিসিবির একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। যদিও আগুন পুরোপুরি ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আনা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, 'ট্রাকটি সড়কের পাশে দাঁড়ানো ছিল। চালক বাইরে ছিলেন। কে বা কারা বোতলে আনা জ্বালানি তেল চালকের সিটে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়।'

তিনি আরও বলেন, 'দ্রুত চলে যাওয়ায় তাদের স্থানীয়রা শনাক্ত করতে পারেনি। তবে দ্রুত আগুন নেভানো হয়। তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।'

 

Related Topics

টপ নিউজ

বাসে অগ্নিসংযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

Related News

  • সাভার ও ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন
  • চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন
  • গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিরাপত্তাকর্মী নিহত, ৪ বাসে অগ্নিসংযোগ 
  • চট্টগ্রামে চার ঘণ্টার ব্যবধানে ২ বাসে আগুন
  • আশুলিয়ায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

5
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net