Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
‘অবৈধ তফসিল’ প্রত্যাহার করতে হবে: জামায়াতে ইসলামী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 November, 2023, 10:50 pm
Last modified: 15 November, 2023, 10:58 pm

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল
  • ডেপুটি স্পিকার নিয়ে বিএনপির প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের

‘অবৈধ তফসিল’ প্রত্যাহার করতে হবে: জামায়াতে ইসলামী

‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমরা এই অবৈধ তফসিল মানি না। আমরা দেশবাসীকে এই অবৈধ তফসিল প্রত্যাখ্যান করে রাজপথে নামার আহ্বান জানাই। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।’
টিবিএস রিপোর্ট
15 November, 2023, 10:50 pm
Last modified: 15 November, 2023, 10:58 pm
বুধবার তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় ঢাকায় মিছিল বের করে জামায়াতে ইসলামী। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

আজ সন্ধ্যায় ঘোষিত দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, 'জনগণের দীর্ঘ আন্দোলন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার দাবিকে উপেক্ষা করে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমগ্র জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।'

তিনি বলেন, 'জনগণ একতরফা নির্বাচন হতে দেবে না। জনমতের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন কমিশনকে তফসিল প্রত্যাহার করতে হবে। সব দলের মধ্যে ঐকমত্য ও সংলাপের মাধ্যমে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।'

'আমরা সতর্ক করে বলতে চাই, দেশের বিরোধীদলগুলোর মতামত অগ্রাহ্য করে তফসিল ঘোষণার ফল কারওর জন্যই সুখকর হবে না এবং দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না। বরং দেশকে অস্থিতিশীলতা ও ধ্বংসের দিকে ঠেলে দিবে। সংলাপের পথ রুদ্ধ করবে। একতরফা প্রহসনের নির্বাচনের ফলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায় সরকার ও নির্বাচন কমিশনকেই বহন করতে হবে,' এ জামায়াত নেতা আরও বলেন।

'এই অবৈধ তফসিল প্রত্যাহার করা উচিত। শেখ হাসিনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং আওয়ামী লীগ সরকারকে অবশ্যই ক্ষমতা ত্যাগ করতে হবে,' তফসিল ঘোষণার প্রতিবাদে জামায়াতের ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ড. রেজাউল করিম বুধবার ঢাকায় এক মিছিলে বলেন।

তিনি আরও বলেন, 'তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমরা এই অবৈধ তফসিল মানি না। আমরা দেশবাসীকে এই অবৈধ তফসিল প্রত্যাখ্যান করে রাজপথে নামার আহ্বান জানাই। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।'

জামায়াতের আমীর শফিকুর রহমানসহ তাদের আটক নেতাদের মুক্তি, সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে জামায়াত বিএনপির আন্দোলনে যোগ দিয়েছে।

২৮ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নয়াপল্টনে সমাবেশ করে। সমাবেশ মাঝপথে স্থগিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল পরদিন হরতাল ঘোষণা করেন।

পরদিন ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আমীর খসরু ও মোয়াজ্জেম হোসেনসহ বিএনপির অন্যান্য নেতাদের গ্রেপ্তার করা হয়।

তারপর বিএনপি হরতাল এবং অবরোধ ঘোষণা করে। একই দাবিতে আন্দোলন করা জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলগুলোও এসব হরতাল-অবরোধে যোগ দেয়।

এমনকি নির্বাচনের তফসিল ঘোষণার দিনও বিএনপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল তাদের পঞ্চম ধাপের অবরোধ পালন করেছে।

Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / নির্বাচনের তফসিল / তফসিল ঘোষণা / জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের
  • আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামবে ১১ দল
  • ডেপুটি স্পিকার নিয়ে বিএনপির প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net