Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান বিএনপির; দেশ ‘নিশ্চিত সংঘাতের দিকে যাচ্ছে’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 November, 2023, 08:10 pm
Last modified: 15 November, 2023, 08:28 pm

Related News

  • বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই জনবিচ্ছিন্ন হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • মে দিবসে ঢাকায় শ্রমিক সমাবেশে প্রথমবার বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
  • ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল ইসি 
  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র ২ মে বাছাই করবে ইসি

নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান বিএনপির; দেশ ‘নিশ্চিত সংঘাতের দিকে যাচ্ছে’

‘আওয়ামী লীগ ছাড়া কার জন্য এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে?’ বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
টিবিএস রিপোর্ট
15 November, 2023, 08:10 pm
Last modified: 15 November, 2023, 08:28 pm
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভি। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশ এখন 'নিশ্চিত সংঘাতের' দিকে যাচ্ছে।

আজ বুধবার (১৫ নভেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তফসিলের প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'এ সরকারের অধীনে নির্বাচন হবে — এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা এ পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করছি।'

'আমি নির্বাচন কমিশনকে বলতে চাই, দেশকে সংঘাত-সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছে। দেশকে নিশ্চিত সংঘাতের দিকে ধাবিত করা হয়েছে। আওয়ামী লীগ ছাড়া কার জন্য এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে?'

নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের কর্মকর্তা আখ্যা দিয়ে তিনি বলেন, ইসি আওয়ামী লীগের আজ্ঞাবহ।

তিনি বলেন, 'তারা আওয়ামী লীগের নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে।'

রিজভী বলেন, জনগণ সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে।

আগামী নির্বাচন যাতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় সেজন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি।

২৮ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নয়াপল্টনে সমাবেশ করে। সমাবেশ মাঝপথে স্থগিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল পরদিন হরতাল ঘোষণা করেন।

পরদিন ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আমীর খসরু ও মোয়াজ্জেম হোসেনসহ বিএনপির অন্যান্য নেতাদের গ্রেপ্তার করা হয়।

তারপর বিএনপি হরতাল এবং অবরোধ ঘোষণা করে। একই দাবিতে আন্দোলন করা জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলগুলোও এসব হরতাল-অবরোধে যোগ দেয়।

২০১১ সালে সংসদ নির্বাচিত দলীয় সরকারের অধীনে সাধারণ নির্বাচনের অনুমতি দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে।

বিএনপি ওই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছিল, এটি 'দেশকে একটি রাজনৈতিক সংঘাতের মধ্যে নিক্ষেপ করার' শামিল।

Related Topics

টপ নিউজ

বিএনপি / নির্বাচনের তফসিল / তফসিল ঘোষণা / ইসি / রুহুল কবির রিজভী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই জনবিচ্ছিন্ন হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • মে দিবসে ঢাকায় শ্রমিক সমাবেশে প্রথমবার বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
  • ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল ইসি 
  • এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র ২ মে বাছাই করবে ইসি

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net