Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
আশুলিয়া: কারখানায় ঢুকে বেরিয়ে গেছেন অনেক শ্রমিক, ১২ মামলায় আসামি ৩ হাজার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 November, 2023, 12:40 pm
Last modified: 12 November, 2023, 02:49 pm

Related News

  • বকেয়া পাওনার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ
  • বিমানবন্দর-মহাখালী সড়কে পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ
  • জাতীয় নির্বাচন ঘিরে পোশাকখাতে উদ্দেশ্যমূলকভাবে শ্রম অস্থিরতা তৈরির আশঙ্কা মালিকদের
  • নিম্নমানের আবাসনে পোশাক শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি ও উৎপাদনে নেতিবাচক প্রভাব
  • কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

আশুলিয়া: কারখানায় ঢুকে বেরিয়ে গেছেন অনেক শ্রমিক, ১২ মামলায় আসামি ৩ হাজার

এরমধ্যে একটি মামলায় ১৬ জনের নাম উল্লেখ করা ছাড়াও ১২টি মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে অন্তত ৩ হাজার জনকে। 
টিবিএস রিপোর্ট
12 November, 2023, 12:40 pm
Last modified: 12 November, 2023, 02:49 pm
ফাইল ছবি: নোমান মাহমুদ/টিবিএস

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক খাতের শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে ঢাকার আশুলিয়ায় বিভিন্ন কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত মোট ১২টি মামলা দায়ের করা হয়েছে। 

এরমধ্যে একটি মামলায় ১৬ জনের নাম উল্লেখ করা ছাড়াও ১২টি মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে অন্তত ৩ হাজার জনকে। 

এছাড়া, গতকালের মতো আজও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। চালু থাকা কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। আবার বেশ কয়েকটি কারখানায় সকালে শ্রমিকরা গেলেও কাজ করেননি। হাজিরা কার্ড পাঞ্চ করে কারখানা থেকে বেরিয়ে এসেছেন। 

এদিকে রোববার বেলা ১২টা নাগাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে মামলা সংক্রান্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম বলেন, "এখন পর্যন্ত বিভিন্ন পোশাক কারখানায় হামলা ও  ভাঙচুরের ঘটনায় আশুলিয়া থানায় মোট ১২টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে একটি মামলায় ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে, এছাড়া বাকি সব অজ্ঞাতনামা আসামী। এখন পর্যন্ত ৫ জন শ্রমিক গ্রেপ্তার রয়েছেন।"

"এছাড়া, ১২টি মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছে প্রায় ৩ হাজার জন", বলেন তিনি।

এর আগে, গতকাল আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছিলেন, ১১ নভেম্বর রাত পর্যন্ত চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়েরকৃত মামলার সংখ্যা ছিল ৬টি। এতে গ্রেপ্তার ছিল মোট ৪ শ্রমিক।

শনিবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, "এসব মামলায় (৬টি মামলায়) ১৬ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। তারমধ্যে মামলায় যাদের নাম ছিল এবং এসব ঘটনায় যারা সরাসরি জড়িত- তাদের মধ্য থেকে ৩ জন ও অজ্ঞাতনামাদের মধ্য থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলমান আছে, কোন নীরিহ শ্রমিক যেন হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি।"

গ্রেপ্তারকৃতদের সকলেই বিভিন্ন কারখানার পোশাক শ্রমিক বলেও জানিয়েছিলেন এই কর্মকর্তা।

এর আগে, ঢাকার আশুলিয়ায় ৩টি পোশাক কারখানায় হামলা চালিয়ে কারখানা ও বিভিন্ন আসবাবপত্র-মেশিনারিজ ভাঙচুর করে আর্থিক ক্ষতিসাধনকরাসহ কারখানার কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে আহত করার অভিযোগে আশুলিয়া থানায় গত ৫ নভেম্বর পৃথক ৩টি মামলা দায়ের করে ৩টি পোশাক কারখানা কর্তৃপক্ষ।

কারখানাগুলো হলো- ছেইন অ্যাপারেলস লিমিটেড, হামীম গ্রুপের নেক্সট কালেকশন লিমিটেড ও ডিসাং সোয়েটার লিমিটেড। কারখানাগুলো ঢাকার আশুলিয়ার নরসিংহপুর, কাঠগড়া ও ধনাইদ এলাকায় অবস্থিত। 

মামলা ৩টিতে শ্রমিকসহ দেড় হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল। তবে এসব মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি।

পরবর্তীতে বিভিন্ন সময় শ্রমিক আন্দোলনের মধ্যে বিভিন্ন পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগে আজ (১২ নভেম্বর) দুপুর পর্যন্ত বাকি ৭টি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শান্ত আশুলিয়া, কারখানায় ঢুকে বেরিয়ে গেছেন কয়েকটি কারখানার শ্রমিক 

এদিকে আজ রোববার (১২ নভেম্বর) সকালে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গত কয়েকদিনের তুলনায় গতকালের মত আজও শান্ত পরিস্থিতি বিরাজ করছে এই শিল্পাঞ্চলে।

যেসব কারখানা খোলা রয়েছে, এসব কারখানার শ্রমিকরা সকালে শান্তিপূর্ণভাবেই নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে যোগদান করেছেন। 

তবে, যেসব কারখানা বন্ধ রয়েছে, সেসব কারখানার সামনে আজ আর কোনো শ্রমিককে দেখা যায়নি।

অন্যদিকে সকাল ১০ টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, আশুলিয়ায় চালু থাকা কারখানাগুলোর মধ্যে ৮/১০টি কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগদান করলেও কাজ না করে কারখানার মধ্যে বসে ছিলেন। কিছু কারখানার শ্রমিক কারখানায় হাজিরা কার্ড পাঞ্চ করে কারখানা থেকে বেরিয়ে যান। তবে কোনো শ্রমিক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেননি।

শ্রমিকরা কাজ না করায় এসব কারখানার কয়েকটিতে আজ ছুটি ঘোষণা করা হতে পারে বলেও জানান তিনি।

আজ দুপুর ১টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

আশুলিয়ায় বন্ধ ৬০টি পোশাক কারখানা

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম আরও জানান, আজ শিল্পাঞ্চল আশুলিয়ায় মোট ৬০টির মত পোশাক কারখানা বন্ধ রয়েছে।

এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, "গতকাল সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় মোট ১৩০টি পোশাক কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ করা হয়েছে বলে আমাদের কাছে তথ্য ছিল। এরমধ্যে আশুলিয়াতেই ছিলো ১০০-এর অধিক কারখানা। কিছু কারখানা পরে খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়ার পর সেসব কারখানায় কাজ চলছে, শ্রমিকরা কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কর্তৃপক্ষ কারখানাগুলো খুলে দিচ্ছেন। আশা করছি ধীরে ধীরে বাকি কারখানাগুলোও খুলে দেওয়া হবে।"

এ সময় তিনি বলেন, যেসকল কারখানায় শ্রমিকরা কাজ করছেন, সেসব কারখানার শ্রমিকরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারেন, সেজন্য কারখানাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনীভাবে ধর্মঘট করা হলে মালিক ওই শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন; এক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।

সকালে আশুলিয়ার জামগড়া, ছয়তলা, নরসিংহপুর এলাকা ঘুরে দেখা যায়- এই এলাকায় সড়কের উভয় পাশের অধিকাংশ কারখানাগুলো বন্ধ রয়েছে। চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে আশুলিয়ার এই এলাকাগুলোতেই অধিকাংশ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছিল।

ধীরে ধীরে পোশাক কারখানা খুলে দেওয়া প্রসঙ্গে গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ধীরে ধীরে কারখানাগুলো খুলে দেওয়ার এই খবর স্বস্তিদায়ক। আমরা চাই চলমান শ্রমিক আন্দোলনের ইস্যু দ্রুত সমাধান করে সবগুলো কারখানা খুলে দেওয়া হোক, আবারও আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক এই শিল্প।"

এ সময় বিভিন্ন পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলা প্রসঙ্গে এই নেতা বলেন, "সংশ্লিষ্টদের প্রতি আমাদের দাবি থাকবে যেন এসব মামলায় কোনো নিরীহ শ্রমিককে হয়রানি না করা হয়। কারণ আমরা বিশ্বাস করি, কোনো শ্রমিক নাশকতা, হামলা, ভাঙচুরের সাথে জড়িত থাকতে পারে না। বহিরাগতরাই এসব ঘটিয়েছে।" 

"মালিকপক্ষও কিন্তু সবসময় এই কথাই বলে আসছে। কাজেই এসব মামলায় যেন কোনো নিরীহ শ্রমিক হয়রানির শিকার না হন, সে বিষয়ে লক্ষ্য রাখতে আমাদের সবিনয় অনুরোধ থাকবে সংশ্লিষ্টদের প্রতি," যোগ করেন তিনি। 

 

Related Topics

টপ নিউজ

পোশাক শ্রমিক / পুলিশ-শ্রমিক সংঘর্ষ / ন্যূনতম মজুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
    মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

Related News

  • বকেয়া পাওনার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ
  • বিমানবন্দর-মহাখালী সড়কে পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ
  • জাতীয় নির্বাচন ঘিরে পোশাকখাতে উদ্দেশ্যমূলকভাবে শ্রম অস্থিরতা তৈরির আশঙ্কা মালিকদের
  • নিম্নমানের আবাসনে পোশাক শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি ও উৎপাদনে নেতিবাচক প্রভাব
  • কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

5
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

6
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net