Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
রবি ও সোমবার অবরোধের ঘোষণা বিএনপির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 November, 2023, 05:05 pm
Last modified: 09 November, 2023, 06:13 pm

Related News

  • বকেয়া বেতন ও বোনাসের দাবিতে চৈতী গার্মেন্টসের শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • ১০০ ঘণ্টা পরেও ধর্ষণচেষ্টার অপরাধীকে গ্রেপ্তারে ব্যর্থ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাকসুর
  • নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী 

রবি ও সোমবার অবরোধের ঘোষণা বিএনপির

টিবিএস রিপোর্ট
09 November, 2023, 05:05 pm
Last modified: 09 November, 2023, 06:13 pm

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার এবং খালেদা জিয়াসহ রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে রোববার ও সোমবার (১২ ও ১৩ নভেম্বর) চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, নিহত সঙ্গীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা, সারা দেশের নেতা-কর্মীরাসহ হাজারো নেতা-কর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রথম দফা অবরোধের পর এ নিয়ে দেশে চতুর্থবারের মতো এই কর্মসূচি ঘোষণা করল বিএনপি।

এছাড়া শুক্রবার জুমার নামাজের পর পুলিশের গুলিতে নিহত গার্মেন্টস শ্রমিক ও দলীয় নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে সারা দেশে মসজিদে মসজিদে দোয়া করার ঘোষণাও দিয়েছে দলটি।

অন্যদিকে আগামী রবি ও সোমবার দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি)। বৃহস্পতিবার (৯ নভেম্বর) তৃতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিনে নতুন করে ফের অবরোধের ঘোষণা দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

Related Topics

টপ নিউজ

অবরোধ / বিএনপি / অবরোধ কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
    ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

Related News

  • বকেয়া বেতন ও বোনাসের দাবিতে চৈতী গার্মেন্টসের শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • ১০০ ঘণ্টা পরেও ধর্ষণচেষ্টার অপরাধীকে গ্রেপ্তারে ব্যর্থ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাকসুর
  • নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী 

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

3
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

4
বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
বাংলাদেশ

৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net