Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষায় বাংলাদেশ সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

বাংলাদেশ

ইউএনবি
09 November, 2023, 10:10 am
Last modified: 09 November, 2023, 10:15 am

Related News

  • কারখানায় চরম তাপপ্রবাহ ও বায়ু চলাচলের অভাবে বাড়ছে শ্রমিকের অসুস্থতা, কমছে উৎপাদন: গবেষণা
  • শ্রমিকদের সুরক্ষায় আইএলও’র ৩ কনভেনশনে সই অন্তর্বর্তী সরকারের
  • ২-৩ সপ্তাহের মধ্যেই সৌদি আরবের সঙ্গে শ্রম চুক্তি স্বাক্ষর: আসিফ নজরুল
  • কোনো সন্দেহ নেই গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে: ম্যাথিউ মিলার
  • ৩ বছর পরপর ন্যূনতম মজুরি বৃদ্ধি ও শ্রমিকদের পরিচয়পত্র দেওয়ার সুপারিশ শ্রম সংস্কার কমিশনের

শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষায় বাংলাদেশ সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

ম্যাথিউ মিলার বলেন, সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে- শ্রমিকরা সহিংসতা, প্রতিশোধ বা ভয় প্রদর্শনের ভীতি ছাড়াই সংগঠন ও সম্মিলিত দরকষাকষির স্বাধীনতার অধিকার প্রয়োগ করতে সক্ষম হন।
ইউএনবি
09 November, 2023, 10:10 am
Last modified: 09 November, 2023, 10:15 am

যুক্তরাষ্ট্র বুধবার বাংলাদেশ সরকারের প্রতি শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষা এবং শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা ফৌজদারি অভিযোগের তদন্তের আহ্বান জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, 'শ্রমিক ও ট্রেড ইউনিয়ন সংশ্লিষ্টদের উপর চলমান নিপীড়ন নিয়েও আমরা উদ্বিগ্ন।'

তিনি বলেন, তারা বেসরকারি খাতের সদস্যদের প্রশংসা করেন, যারা যুক্তিসঙ্গত মজুরি বৃদ্ধির জন্য ইউনিয়নের প্রস্তাবকে সমর্থন করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় প্রক্রিয়াটিকে ন্যূনতম মজুরির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন, যাতে শ্রমিক ও তাদের পরিবারগুলো যে ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মুখোমুখি হচ্ছে তা মোকাবিলা করতে পারে।

ন্যূনতম মজুরির দাবিতে বাংলাদেশে সাম্প্রতিক 'শ্রমিকদের বিরুদ্ধে সহিংসতার' পাশাপাশি বৈধ শ্রমিক ও ট্রেড ইউনিয়ন কার্যক্রমকে অপরাধ হিসেবে গণ্য করার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মিলার বলেন, 'গত সপ্তাহে কারখানার শ্রমিক ও সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য রাসেল হাওলাদার (২৬) নামে এক যুবকের পুলিশ কর্তৃক নিহত হওয়ার খবরে আমরা মর্মাহত।'

তিনি নিহতদের পরিবার ও বৃহত্তর শ্রমিক সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, 'এছাড়াও ঢাকার একটি কারখানায় বিক্ষোভকারীদের আগুনে নিহত ৩২ বছর বয়সী শ্রমিক ইমরান হোসেনের মৃত্যুতে আমরা শোকাহত।' 

মিলার বলেন, সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে- শ্রমিকরা সহিংসতা, প্রতিশোধ বা ভয় প্রদর্শনের ভীতি ছাড়াই সংগঠন ও সম্মিলিত দরকষাকষির স্বাধীনতার অধিকার প্রয়োগ করতে সক্ষম হন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র বলেন, 'বাংলাদেশ ও বিশ্বব্যাপী কাজের মাধ্যমে আমরা এই মৌলিক মানবাধিকারগুলো এগিয়ে নিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।'

Related Topics

টপ নিউজ

শ্রমিক অধিকার / শ্রমিকদের আন্দোলন / ম্যাথিউ মিলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • কারখানায় চরম তাপপ্রবাহ ও বায়ু চলাচলের অভাবে বাড়ছে শ্রমিকের অসুস্থতা, কমছে উৎপাদন: গবেষণা
  • শ্রমিকদের সুরক্ষায় আইএলও’র ৩ কনভেনশনে সই অন্তর্বর্তী সরকারের
  • ২-৩ সপ্তাহের মধ্যেই সৌদি আরবের সঙ্গে শ্রম চুক্তি স্বাক্ষর: আসিফ নজরুল
  • কোনো সন্দেহ নেই গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে: ম্যাথিউ মিলার
  • ৩ বছর পরপর ন্যূনতম মজুরি বৃদ্ধি ও শ্রমিকদের পরিচয়পত্র দেওয়ার সুপারিশ শ্রম সংস্কার কমিশনের

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net