Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: নিয়ম রক্ষার ভোটেও কারচুপির অভিযোগ

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
05 November, 2023, 03:05 pm
Last modified: 05 November, 2023, 03:15 pm

Related News

  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
  • ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: ইসি মাছউদ
  • নির্বাচনে প্রার্থী হিসেবে অভিষেক হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীর 
  • ফল ঘোষণাকে কেন্দ্র করে সোনারগাঁ উপ-নির্বাচনে সংঘর্ষ, ১ জন নিহত 
  • লক্ষ্মীপুর-৩, ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করেছে ইসি

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: নিয়ম রক্ষার ভোটেও কারচুপির অভিযোগ

অন্তত ৭টি কেন্দ্রে 'সূক্ষ্ম কারচুপি'র অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
05 November, 2023, 03:05 pm
Last modified: 05 November, 2023, 03:15 pm
ছবি: টিবিএস

আর কয়দিন পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ অবস্থায় নিয়ম রক্ষার্থে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের (সরাইল ও আশুগঞ্জ) উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রোববার (০৫ নভেম্বর) সকাল ৮টায় ১৩২টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হলেও সবকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কম। এ অবস্থাতেও আশুগঞ্জের কয়েকটি কেন্দ্রে নৌকায় 'ওপেন ভোট' নেওয়ার বা কারচুপির অভিযোগ উঠেছে। অন্তত ৭টি কেন্দ্রে 'সূক্ষ্ম কারচুপি'র অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা।

রোববার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে সাংবাদিকদের কাছে এ অভিযোগ তুলে ধরেন তিনি।

জিয়াউল হক মৃধা অভিযোগ করে বলেন, "সরাইলের প্রায় সবকটি ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে সরবরাহকৃত ভোটার তালিকা ত্রুটিপূর্ণ। সূক্ষ্ম কারচুপির অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবেই এটি করা হয়েছে। এছাড়া আশুগঞ্জের শরীফপুর, আন্দিদিল, যাত্রাপুর, বড়তল্লা, টেকেরপাড়, চরচারতলা ও নাওঘাট কেন্দ্রে নৌকার জাল ভোট দেওয়া হচ্ছে এবং আরও কয়েকটি কেন্দ্র দখলের পায়তারা চলছে।"

"আমি শরীফপুর কেন্দ্রের ভোটগ্রহণ বাতিলের দাবি করছি," যোগ করেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক বলেন, "ভোটার তালিকা ত্রুটিপূর্ণ হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন থেকে যে তালিকা আমাদের দেওয়া হয়েছে, সেই তালিকাই আমরা ভোটের সরঞ্জামের সঙ্গে কেন্দ্রগুলোতে পাঠিয়েছি। এছাড়া, কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।"

এদিকে, নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও পুলিশ প্রশাসন। ভোটকেন্দ্র ও এর আশপাশের এলাকার নিরাপত্তায় ৮ শতাধিক পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি সদস্যসহ র‌্যাব, আনসার, জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।

নির্বাচনে মোট ৪ লাখ ১০ হাজার ৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অন্যদিকে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫ জন প্রার্থী। তারা হলেন– আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান আলম, জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির মো.  রাজ্জাক হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভুঁইয়া মৃত্যুবরণ করায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। বিএনপির দলছুট নেতা আব্দুস সাত্তার ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) থেকে নির্বাচিত হন। পরবর্তীতে গত বছরের ডিসেম্বরে দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেন তিনি। এরপর গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন সাত্তার।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন / উপ-নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
  • ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: ইসি মাছউদ
  • নির্বাচনে প্রার্থী হিসেবে অভিষেক হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীর 
  • ফল ঘোষণাকে কেন্দ্র করে সোনারগাঁ উপ-নির্বাচনে সংঘর্ষ, ১ জন নিহত 
  • লক্ষ্মীপুর-৩, ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করেছে ইসি

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net