Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
বগুড়ায় অবরোধে ‘পুলিশের ছররা গুলিতে’ আহত বিএনপি নেতা

বাংলাদেশ

উত্তরাঞ্চল প্রধান
05 November, 2023, 11:55 am
Last modified: 05 November, 2023, 01:37 pm

Related News

  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • বগুড়ায় নামকরণ নিয়ে আলোচিত সেই চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ
  • বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • বগুড়ার ৩ মন্দিরে প্রতিমা ভাঙচুর
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত

বগুড়ায় অবরোধে ‘পুলিশের ছররা গুলিতে’ আহত বিএনপি নেতা

তবে এ অভিযোগ অস্বীকার করে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার বলেন, "বিএনপির নেতাকর্মীরা নিজেদের ছোড়া হাতবোমায় আহত হয়ে থাকতে পারেন। পুলিশ গুলি করেনি। আমরা অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করেছি।"
উত্তরাঞ্চল প্রধান
05 November, 2023, 11:55 am
Last modified: 05 November, 2023, 01:37 pm
ছবি: টিবিএস

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফায় প্রথম দিনের অবরোধে ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন ভাঙচুরের সময় পুলিশের ছররা গুলিতে চারজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। তবে গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।

রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের তেলিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতের মধ্যে একজন হলেন বগুড়া পৌর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ড নেতা মো. মাহবুব আলম। অন্যদের নাম পরিচয় জানা যায়নি। 

শটগান থেকে নির্গত রাবার বল/সীসা বলকে সাধারণত ছররা গুলি বলা হয়ে থাকে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে জেলা বিএনপি নেতাকর্মীরা সকাল থেকে ঢাকা-রংপুর মহাসড়কের তেলিপুকুর এলাকায় অবস্থান নেন। এরমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশি পাহারায় ঢাকার উদ্দেশ্যে রংপুরের দিক থেকে ছেড়ে আসা কয়েকটি গাড়িতে এলোপাতাড়ি হামলা করেন অবরোধকারীরা। ভাঙচুর করেন কাভার্ডভ্যানসহ কয়েকটি গাড়ি। বিস্ফোরণের ঘটনাও ঘটে। 

ছবি: টিবিএস

এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরে বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক থেকে সরে যান।

এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার বলেন, "বিএনপির নেতাকর্মীরা নিজেদের ছোড়া হাতবোমায় আহত হয়ে থাকতে পারেন। পুলিশ গুলি করেনি। আমরা অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করেছি।"

এদিকে বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান দাবি করেন, সকাল থেকে অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা তেলিপুকুর এলাকায় অবস্থান করছিলেন। 

"এ সময় পুলিশ আমাদের অবরোধে বাধা দেয়। আমরা প্রতিরোধ করলে পুলিশ গুলি চালায়। এতে বিএনপির চার নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে বগুড়া পৌর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ড নেতা মো. মাহবুব আলম রয়েছেন। অন্যদের নাম পরিচয় বলতে পারছি না," যোগ করেন তিনি। 
 
Related Topics

টপ নিউজ / সারাদেশ

বগুড়া / বিএনপির অবরোধ / পুলিশের গুলিতে আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • বগুড়ায় নামকরণ নিয়ে আলোচিত সেই চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ
  • বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • বগুড়ার ৩ মন্দিরে প্রতিমা ভাঙচুর
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net