Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
এক সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা বেড়ে পেঁয়াজের কেজি ১৪০ টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 November, 2023, 10:05 am
Last modified: 03 November, 2023, 11:52 am

Related News

  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও

এক সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা বেড়ে পেঁয়াজের কেজি ১৪০ টাকা

তবে সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমেছে।
টিবিএস রিপোর্ট
03 November, 2023, 10:05 am
Last modified: 03 November, 2023, 11:52 am
ছবি-জহির রায়হান/টিবিএস

এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০ টাকা বেড়ে ১৪০ টাকায় পৌঁছেছে।

গত সপ্তাহে এটি ছিল কেজিতে ১১০ টাকা।

অন্যদিকে দুই সপ্তাহ ধরে আলুর দাম কেজিপ্রতি ৬০ টাকায় স্থিতিশীল রয়েছে।

প্রায় দেড় মাস আগে আলু, দেশি পেঁয়াজ ও ডিমের দামে যখন অস্থিরতা দেখা দেয়, তখন বাণিজ্য মন্ত্রণালয় এই তিনটি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছিল।

কিন্তু নির্ধারিত সেই দামে তো দূরের কথা, এখন আলু ও পেঁয়াজ দ্বিগুণ দামে কিনতে হচ্ছে ক্রেতাদের।  

হাতিরপুল, মগবাজার, কারওয়ান বাজারের খুচরা দোকান ঘুরে এ তথ্য জানা গেছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে ১৪০ টাকা আর আলু প্রতি কেজি ৬০ টাকা।

সরকার খুচরা পর্যায়ে আলুর দাম নির্ধারণ করে দিয়েছিল প্রতি কেজি ৩৫ থেকে ৩৬ টাকা। আর পেঁয়াজের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল প্রতি কেজি ৬৫ টাকা।

তাজুল ইসলাম হাতিরপুল বাজারে আলু, পেঁয়াজ বিক্রি করেন। তিনি বলেন, "আজকে পাইকারি দেশি পেঁয়াজ কিনেছি ১৩৬ টাকা, ১৪০ টাকার নিচে আমরা বিক্রি না করলে লাভ থাকে না।"

মাহমুদা আক্তার নয়াটোলা আমবাগান থেকে আধা কেজি আলু ৩০ টাকা ও ৩০০ গ্রাম শিম ৩০ টাকা দিয়ে কেনেন। তিনি বলেন, "আমাদের সংসার চালাতে অসুবিধা হয়। দাম কম থাকলে ১ কেজি আলু কিনতাম।"

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদের অধিবেশনের সমাপনী বক্তব্যে বলেন, "নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগাম ছাড়া দামে ক্রেতারা নাজেহাল। বাড়তি খরচ যোগাতে হিমশিম খাচ্ছে সব শ্রেণীর মানুষ। ব্যয় বাড়লেও আয় বাড়েনি তাই তারা ঋণ ও ধার করে যাচ্ছেন।"

তিনি বলেন, "বেড়ে গেলে অন্য দেশে গোয়েন্দা বিভাগ সতর্ক করে দেয় তাদের দেশের সিন্ডিকেটের বিরুদ্ধে। আমাদের দেশে এটা আছে কিনা জানি না।"

"যারা অসাধু ব্যবসায়ী তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে এটা কাম্য", বলেন তিনি।

উল্লেখ্য, রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র কারওয়ান বাজার এলাকার পাশেই সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) অফিস। সংস্থাটি নিয়মিত বাজার তদারকি করে থাকেন। এরপরেও কারওয়ান বাজারেই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে।

সবজির দাম কিছুটা কমেছে

বাজার ঘুরে জানা গেছে, সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমে বেশিরভাগ ৬০ টাকা থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজারে বরবটি, ঢেঁড়স, পটোল, ঝিঙা, চিচিঙ্গা, করলা ইত্যাদি সবজি ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে শিমের কেজি আগের মতোই ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। 

মগবাজারে সবজি বিক্রেতা রিনা বেগম বলেন, "এক সপ্তাহ আগে ৮০ টাকার নিচে সবজি বিক্রি করা যেত না। সপ্তাহের ব্যবধানে ১৫ থেকে ২০ টাকা কেজিতে কমেছে বেশিরভাগ সবজির দাম।"

শীতের আগাম সবজি আসায় সরবরাহ বেশি তাই দাম আগের কমছে বলে মনে করেন তিনি।

Related Topics

টপ নিউজ

নিত্যপণ্য / আলুর দাম / পেঁয়াজের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net