Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
দাম কমাতে চিনির শুল্ক কমিয়ে অর্ধেক করা হলো

বাংলাদেশ

বাসস
01 November, 2023, 08:15 pm
Last modified: 01 November, 2023, 08:19 pm

Related News

  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • রমজানের আগে কমেছে পেঁয়াজ ও সবজির দাম; বেড়েছে চিনির দাম
  • খাতুনগঞ্জে হঠাৎ বেড়েছে চিনির দাম, সিন্ডিকেট কারসাজির অভিযোগ
  • দেশে চিনি মজুত থাকলে আমদানি করা হবে না: শিল্প উপদেষ্টা
  • শৈশবে অতিরিক্ত চিনি খাওয়া যেভাবে শিশুর সারা জীবনের ওপর প্রভাব ফেলে

দাম কমাতে চিনির শুল্ক কমিয়ে অর্ধেক করা হলো

নতুন করহার অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত তা কার্যকর থাকবে।
বাসস
01 November, 2023, 08:15 pm
Last modified: 01 November, 2023, 08:19 pm
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স/ইমানুয়েল ফুদ্রো

চিনির মূল্য হ্রাস এবং বাজারে স্থিতিশীলতা আনতে চিনি আমদানিতে কাস্টমস শুল্ক অর্ধেক কমানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান স্বাক্ষরিত গেজেট প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অতিরিক্ত স্বাদযুক্ত ও রংবিহীন অপরিশোধিত চিনির আমদানি শুল্ক নির্ধারণ করা হয়েছে প্রতি টনে এক হাজার ৫০০ টাকা। অন্যান্য চিনির শুল্ক নির্ধারণ করা হয়েছে প্রতি টনে তিন হাজার টাকা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই করহার অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত তা কার্যকর থাকবে।

উল্লেখ্য, অপরিশোধিত চিনির কাস্টমস শুল্ক আগে ছিল তিন হাজার টাকা আর অন্যান্য চিনির শুল্ক ছিল ছয় হাজার টাকা।

বর্তমানে চিনি আমদানিকারকদের ১৫ শতাংশ ভ্যাট, ৩০ শতাংশ নিয়ন্ত্রণমূলক ও ২ শতাংশ অগ্রিম আয়কর ছাড়াও প্রতি টন চিনিতে নির্দিষ্ট তিন হাজার টাকা কর দিতে হয়।

সব মিলিয়ে প্রতি কেজি চিনি ভোক্তার হাতে যাওয়া পর্যন্ত মোট কর আরোপিত হয় ৬০ শতাংশের ওপর, টাকার অঙ্কে যা ৪০ থেকে ৪২ টাকা।

বর্তমানে বাজারে প্রতি কেজি চিনি ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। চিনির এই উচ্চ দামের রাশ টানতে এ বছর সরকার বেশ কয়েকবার শুল্ক ছাড়সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিন্তু চিনির দাম প্রত্যাশিত পর্যায়ে এখনও আসেনি।

দেশে চাহিদার তুলনায় চিনি উৎপাদিত হয় কমবেশি ১ শতাংশ। এখন স্থানীয়ভাবে উৎপাদিত হয় কমবেশি ৩০ হাজার টন। আমদানি হয় ২২ থেকে ২৪ লাখ টন। মূলত অপরিশোধিত আকারে চিনি আমদানি হয় বেশি। অপরিশোধিত চিনি বা কাঁচামাল এনে প্রক্রিয়াজাত করে চিনি উৎপাদন করে পরিশোধন কারখানাগুলো।

ওষুধ কোম্পানি ছাড়া ২৫ থেকে ২৭টি খাদ্যপণ্য প্রক্রিয়াজাত ও বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রস্তুতকৃত চিনি আমদানি করে।

Related Topics

টপ নিউজ

চিনির দাম / শুল্ক হ্রাস / চিনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • রমজানের আগে কমেছে পেঁয়াজ ও সবজির দাম; বেড়েছে চিনির দাম
  • খাতুনগঞ্জে হঠাৎ বেড়েছে চিনির দাম, সিন্ডিকেট কারসাজির অভিযোগ
  • দেশে চিনি মজুত থাকলে আমদানি করা হবে না: শিল্প উপদেষ্টা
  • শৈশবে অতিরিক্ত চিনি খাওয়া যেভাবে শিশুর সারা জীবনের ওপর প্রভাব ফেলে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net