Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 29, 2026
বগুড়ায় মাইকে ঘোষণা দিয়ে পুলিশের সাথে সংঘর্ষ, ১৭ মোটরযান ভাঙচুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 October, 2023, 03:20 pm
Last modified: 29 October, 2023, 04:35 pm

Related News

  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • বগুড়াকে সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন
  • বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার উদ্যোগ সরকারের
  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া

বগুড়ায় মাইকে ঘোষণা দিয়ে পুলিশের সাথে সংঘর্ষ, ১৭ মোটরযান ভাঙচুর

রোববার (২৯ অক্টোবর) দুপুর পর্যন্ত হরতাল সমর্থকদের হাতে ভাঙচুর হওয়া গাড়িগুলোর মধ্যে বগুড়া সদর ইউএনওর যানবাহন ও একটি অ্যাম্বুলেন্সও রয়েছে।
টিবিএস রিপোর্ট
29 October, 2023, 03:20 pm
Last modified: 29 October, 2023, 04:35 pm
ছবি: টিবিএস

বগুড়ায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ঢাকা-দিনাজপুর মহাসড়কে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন হরতাল সমর্থকরা। এ সময় মহাসড়কে অন্তত ১৭টি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় এক শিশুসহ কমপক্ষে ১৩ জন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।

আজ রোববার (২৯ অক্টোবর) দুপুর পর্যন্ত হরতাল সমর্থকদের হাতে ভাঙচুর হওয়া গাড়িগুলোর মধ্যে বগুড়া সদর ইউএনওর যানবাহন ও একটি অ্যাম্বুলেন্সও রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা গোকুল এলাকায় বিএনপির নেতাকর্মীরা ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে সরে যেতে বলেন হরতাল সমর্থকেরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বাধে। এ সময় ভাঙচুর করা হয় বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়ি। পরে আরও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন তারা। সেখানে এক শিশুসহ আহত হন কয়েকজন।

দুপুরে র‍্যাপিড অ্যাকশ্যন ব্যাটালিয়ানের লোকজন গিয়ে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দিলেও পরে আবারও মহাসড়ক অবরোধ করেন বিএনপির নেতাকর্মীরা।

ছবি: টিবিএস

এদিকে গোকুলে ওই শিশু কীভাবে আহত হলো, জানতে চাইলে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, "গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে কিনা আমি জানি না। ঊর্ধ্বতন স্যারেরা বলতে পারবেন।"

জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, "মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে সংঘর্ষে জড়িয়ে যান হরতাল সমর্থকরা। তাদের সরিয়ে দিলে তারা পুলিশের উপর চড়াও হন। এ সময় কয়েকজন আহত হয়েছেন। এরমধ্যে একজন শিশুও রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।"

এদিকে, রোববার সকাল থেকে শহরের ফতেহ আলী বাজার এলাকার গালাপট্টি সড়কে জেলা বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

এর আগে, সকাল সাড়ে আটটার দিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিক রিগ্যানের নেতৃত্বে একটি মিছিল সাতমাথার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধায় আবার তা নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ে ফিরে আসে। এরপর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ের সামনেই অবস্থান নেন।

ছবি: টিবিএস

পরে সকাল পৌনে দশটার দিকে আওয়ামী লীগের একটি দল গালাপট্টি সড়ক হয়ে বিএনপির দলীয় কার্যালয়ের দিকে আগানোর চেষ্টা করলে এ সময় দু পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সেখানে কয়েক দফা ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়া, ইট-পাটকেল ছোড়ার ঘটনাও ঘটে। এ সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন।

পরে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে। এতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুসহ একাধিক নেতাকর্মী অংশ নেন।

ছবি: টিবিএস

জানতে চাইলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, "হরতালকে কেন্দ্র করে শহরের কয়েকটি স্থানে দফায় দফায় বিএনপির নেতাকর্মীদের সাথে উত্তপ্ত পরিস্থিরি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড বুলেট নিক্ষেপ করা হয়েছে; বর্তমানে সব ঠিক আছে। আশা করছি, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।"

এদিকে, হরতালে রিকশা, অটোরিকশা চলাচল করলেও অফিস আদালতে যাওয়া মানুষেরা পরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন। 

Related Topics

টপ নিউজ

বিএনপির হরতাল / বগুড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তরার টেকপাড়ার সরু গলিতে চীনা ভ্লগাররা আইফোনে ভিডিও ধারণ করছেন, যেগুলোর সঙ্গে কুলিং ফ্যান যুক্ত। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছে এই চিত্রধারণ। ছবি: মেহেদী হাসান
    উত্তরায় চীনা ভ্লগারদের রহস্যময়ভাবে ভিডিও ধারণ, আসলে কী ঘটছে?
  • বেশি করে চিবানোর রয়েছে নানাবিধ স্বাস্থ্যগত সুফল। ছবি: গেটি ইমেজেস
    ‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়
  • ইরানের তেহরানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে প্রদর্শিত বেশ কিছু নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ। ছবি: ইরানি প্রেসিডেন্সি অফিস
    যুদ্ধবিরতি চুক্তির আওতায় চীনকে ‘অস্ত্র তৈরির উপযোগী’ ইউরেনিয়াম পাঠাতে পারে ইরান
  • গুলিস্তান সিনেমা হল( ১৯৫৪), ঢাকা। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
    যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম
  • ছবি: জহির রায়হান/টিবিএস
    গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে ফিরে যাচ্ছেন ব্যাপারীরা
  • তেহরানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স মিউজিয়ামে প্রদর্শিত ইরানি ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি ইরানের, কতটা গুরুত্বপূর্ণ এটি?  

Related News

  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • বগুড়াকে সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন
  • বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার উদ্যোগ সরকারের
  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া

Most Read

1
উত্তরার টেকপাড়ার সরু গলিতে চীনা ভ্লগাররা আইফোনে ভিডিও ধারণ করছেন, যেগুলোর সঙ্গে কুলিং ফ্যান যুক্ত। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছে এই চিত্রধারণ। ছবি: মেহেদী হাসান
ফিচার

উত্তরায় চীনা ভ্লগারদের রহস্যময়ভাবে ভিডিও ধারণ, আসলে কী ঘটছে?

2
বেশি করে চিবানোর রয়েছে নানাবিধ স্বাস্থ্যগত সুফল। ছবি: গেটি ইমেজেস
ফিচার

‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়

3
ইরানের তেহরানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে প্রদর্শিত বেশ কিছু নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ। ছবি: ইরানি প্রেসিডেন্সি অফিস
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চুক্তির আওতায় চীনকে ‘অস্ত্র তৈরির উপযোগী’ ইউরেনিয়াম পাঠাতে পারে ইরান

4
গুলিস্তান সিনেমা হল( ১৯৫৪), ঢাকা। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
ফিচার

যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম

5
ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে ফিরে যাচ্ছেন ব্যাপারীরা

6
তেহরানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স মিউজিয়ামে প্রদর্শিত ইরানি ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি ইরানের, কতটা গুরুত্বপূর্ণ এটি?  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net