Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
আমিনবাজারে পুলিশ চেকপোস্ট: চলছে গণহারে আটক-মোবাইল তল্লাশি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
28 October, 2023, 09:25 am
Last modified: 28 October, 2023, 12:19 pm

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

আমিনবাজারে পুলিশ চেকপোস্ট: চলছে গণহারে আটক-মোবাইল তল্লাশি

সকাল ৭ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত মাত্র এক ঘণ্টায় ঢাকাগামী অন্তত শতাধিক  ব্যক্তিকে এই চেকপোস্ট থেকে সন্দেহভাজন হিসাবে আটক করেছে পুলিশ।
টিবিএস রিপোর্ট 
28 October, 2023, 09:25 am
Last modified: 28 October, 2023, 12:19 pm
ছবি: টিবিএস

রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে  সাভারের আমিনবাজার এলাকায় চলমান পুলিশ চেকপোস্টে শনিবার (২৮ অক্টোবর) তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

পাশাপাশি জিজ্ঞাসাবাদের পর সন্দেহ হলে ঢাকাগামী যাত্রীদের অনেকটা গণহারে আটক করছে পুলিশ সদস্যরা।

সকাল ৭ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত মাত্র এক ঘণ্টায় ঢাকাগামী অন্তত শতাধিক  ব্যক্তিকে এই চেকপোস্ট থেকে সন্দেহভাজন হিসাবে আটক করেছে পুলিশ।

এছাড়াও শুক্রবার রাতে আশুলিয়া বাজার এলাকায় পুলিশ চেকপোস্ট থেকে একটি বাসসহ ৪৩ জন জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

জামায়াত নেতাকর্মীদের আটক প্রসঙ্গে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস এন্ড ট্রাফিক) আব্দুল্লা হিল কাফী বলেন, আশুলিয়া থানায় কিছু জামায়াত নেতাকর্মী আটক আছে, তবে ঠিক কতজন তা এই মুহুর্তে বলতে পারছি না।

চেকপোস্টে উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নাশকতা ও যে কোন প্রকার বিশৃঙ্খলা এড়াতে ঢাকার সাভারের আমিনবাজার, বিরুলিয়া, আশুলিয়া ব্রিজ এলাকা ও ধামরাইয়ের ইসলামপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন তারা।

ছিবি: টিবিএস

সকাল সাড়ে ৭টার দিকে আমিনবাজার এলাকায় সরকারি ২০ শয্যা হাসপাতালের সামনে পুলিশের চেকপোস্ট ঘুরে দেখা যায়, মহাসড়কের ঢাকাগামী লেনে চলাচলরত অধিকাংশ যানবাহন থামিয়ে যাত্রীদের নামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করছে পুলিশ সদস্যরা।

এদিকে চেকপোস্ট কার্যক্রমের জেরে মহাসড়কের ঢাকামুখী লেনের আমিনবাজার থেকে তুরাগ পর্যন্ত প্রায় ৩/৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলরত হাজারো যাত্রী। 

চেকপোস্টে জিজ্ঞাসাবাদের সময় যাত্রীদের জাতীয় ও পেশাগত পরিচয়পত্র যাচাই করা ছাড়াও সন্দেহ হলে যাত্রীদের মুঠোফোন তল্লাশি করছেন পুলিশ সদস্যরা।

এসময় যাত্রীদের কাছে তাদের গন্তব্য, তারা কোথা থেকে আসছেন, কোথায় এবং কেন যাচ্ছেন এসব জানতে চাচ্ছেন পুলিশ সদস্যরা।

কোন যাত্রী তাৎক্ষণিকভাবে তাদের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে, তাদের মুঠোফোনের গ্যালারিতে বিএনপি সংশ্লিষ্ট কোন ছবি পাওয়া গেলে কিংবা তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে আশানুরূপ জবাব দিতে ব্যর্থ হলেই তাকে আটক করে চেকপোস্ট সংলগ্ন আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের ভিতরে নিয়ে আটকে রাখা হচ্ছে।

এসময় পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার পরিচয়ে ওয়াকিটকি হাতে সাদা পোশাকধারী কিছু ব্যক্তিদেরও যাত্রীদের মুঠোফোন ঘেঁটে দেখতে ও লোকজনকে আটক করতে দেখা গেছে।

চেকপোস্টে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস এন্ড ট্রাফিক) আব্দুল্লা হিল কাফী, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শহিদুল ইসলাম, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ছবি: টিবিএস

আমিনবাজার চেকপোস্টে উপস্থিত ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস এন্ড ট্রাফিক) আব্দুল্লা হিল কাফী দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, যেহেতু রাজধানীতে বৃহৎ দুটি রাজনৈতিক দলের সমাবেশ রয়েছে, কাজেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন, তাদের অনেকের বিরুদ্ধেই মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কাজেই মানুষের নিরাপত্তা নিশ্চিত করাসহ যেকোন প্রকার নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে আমাদের এই চেকপোস্ট কার্যক্রম চলছে। এছাড়াও আমাদের কাছে কিছু গোয়েন্দা তথ্য রয়েছে। তাই সন্ত্রাস ঠেকাতে ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই আমাদের এই কার্যক্রম।

এসময় যাত্রীদের মুঠোফোন তল্লাশি ও আটক প্রসঙ্গে এই কর্মকর্তা টিবিএস'কে বলেন, অনেক সময় দেখা যায় কেউ কেউ তাদের পরিচয়পত্র, বিশেষ করে জাতীয় পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। সেক্ষেত্রে আমাদের এসব কার্যক্রম (মুঠোফোন তল্লাশি) করতে হচ্ছে। কিছু ক্ষেত্রে আমরা আটক ও জিজ্ঞাসাবাদ করছি।

তবে চেকপোস্ট থেকে ঠিক কতজনকে আটক করা হয়েছে সেই সংখ্যা উল্লেখ করেননি এই পুলিশ কর্মকর্তা।

Related Topics

টপ নিউজ

আমিনবাজার / পুলিশ চেকপোস্ট / সমাবেশ / আওয়ামী লীগ / বিএনপি / গণগ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net