Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে ঢাকার প্রবেশপথে তল্লাশি অভিযান অব্যাহত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 October, 2023, 06:15 pm
Last modified: 27 October, 2023, 06:24 pm

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে ঢাকার প্রবেশপথে তল্লাশি অভিযান অব্যাহত

আমিনবাজার চেকপোস্টে উপস্থিত সাভার মডেল থানার তদন্তকারী কর্মকর্তা আবদুর রশিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘আগামীকাল (শনিবার) রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশ থাকায় কেউ যাতে ঢাকায় প্রবেশ করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা এই তল্লাশি অভিযান পরিচালনা করছি। এটা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।’ 
টিবিএস রিপোর্ট
27 October, 2023, 06:15 pm
Last modified: 27 October, 2023, 06:24 pm
ছবি: টিবিএস

শনিবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক সমাবেশকে সামনে রেখে টানা দ্বিতীয় দিনের মতো ঢাকার বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

ধামরাইয়ের ইসলামপুর, আশুলিয়া ব্রিজ, সাভারের বিরুলিয়া ও আমিনবাজারে চেকপোস্ট বসানো হয়েছে।

আমিনবাজার চেকপোস্টে উপস্থিত সাভার মডেল থানার তদন্তকারী কর্মকর্তা আবদুর রশিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আগামীকাল (শনিবার) রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশ থাকায় কেউ যাতে ঢাকায় প্রবেশ করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা এই তল্লাশি অভিযান পরিচালনা করছি। এটা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।' 

শুক্রবার সকাল ৮টার দিকে আমিনবাজার হাসপাতালের সামনে স্থাপিত চেকপোস্টে পুলিশকে ঢাকাগামী দূরপাল্লার বাস, মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়।

ছবি: টিবিএস

পুলিশকে যাত্রীদের লাগেজ এবং মালামাল তল্লাশি করতে দেখা গেছে এবং সন্দেহের ভিত্তিতে যাত্রীদের পরিচয়পত্রও পরীক্ষা করা হচ্ছে।

তবে চেকপোস্ট থেকে সন্দেহভাজনদের আটকের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

সাভার ও আশুলিয়া থেকে বিএনপির ৭ নেতা গ্রেপ্তার

বৃহস্পতিবার রাতে বিভিন্ন সময়ে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে বিএনপির অন্তত ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা টিবিএসকে বলেন, 'এখানে (সাভার মডেল থানায়) বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সবাই বিভিন্ন মামলার আসামি, এটা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।'

অপরদিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান জানান, বিভিন্ন মামলায় বিএনপির দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ছবি: টিবিএস

সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিবিএসকে বলেন, সমাবেশকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ, আমাদের নেতা-কর্মীরা কেউ বাড়িতে থাকতে পারছে না। অধিকাংশ নেতাকর্মীই গ্রেপ্তার এড়াতে অন্যত্র অবস্থান করছেন।

বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে এক দফা আন্দোলনের অংশ হিসেবে শনিবার নয়াপল্টনে মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি।

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগও একই দিনে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের ডাক দিয়েছে।

Related Topics

টপ নিউজ

সমাবেশ / বিএনপি / আওয়ামী লীগ / মহাসমাবেশ / তল্লাশি / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net