Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
ঘূর্ণিঝড় হামুন: চট্টগ্রাম বন্দরে এলার্ট ৩ জারি, বহির্নোঙ্গরে পণ্য খালাস বন্ধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 October, 2023, 11:30 am
Last modified: 25 October, 2023, 10:36 am

Related News

  • জ্যামাইকায় আঘাত হানল দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন 'মেলিসা'; ধেয়ে যাচ্ছে কিউবার দিকে
  • চলতি মাসে আরও তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
  • বর্ষাকাল শেষ হওয়ার পরপরই অক্টোবর–ডিসেম্বরে কেন প্রতিবছর ঘূর্ণিঝড় হয়?
  • রাতে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'দানা'; শুরু হয়েছে ঝড়-বৃষ্টি
  • ঘূর্ণিঝড় ‘দানা’-এর প্রভাবে সাতক্ষীরা উপকূলে তুমুল বৃষ্টিপাত

ঘূর্ণিঝড় হামুন: চট্টগ্রাম বন্দরে এলার্ট ৩ জারি, বহির্নোঙ্গরে পণ্য খালাস বন্ধ

ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কন্ট্রোল রুম চালু করেছে। জেটিতে অবস্থানরত কিছু জাহাজ বহির্নোঙ্গরে পাঠিয়ে দেওয়া হয়েছে
টিবিএস রিপোর্ট
24 October, 2023, 11:30 am
Last modified: 25 October, 2023, 10:36 am
প্রতীকী ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে আবহাওয়া অধিদপ্তর ৭ নম্বর বিপদ সংকেত ঘোষণা করায় চট্টগ্রাম বন্দর নিজস্ব সতর্কতা সংকেত এলার্ট ৩ জারি করেছে।

ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমাতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। মঙ্গলবার সকালে জরুরি বৈঠকে বসছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো: ওমর ফারুক টিবিএসকে বলেন, "ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কন্ট্রোল রুম চালু করেছে। বহির্নোঙ্গরে বন্ধ রয়েছে পণ্য খালাস। জেটিতে অবস্থানরত কিছু জাহাজ বহির্নোঙ্গরে পাঠিয়ে দেওয়া হয়েছে।"

তিনি আরও জানান, দিনের পরবর্তী জোয়ারে বাকি জাহাজগুলোও জেটি থেকে সরিয়ে দেওয়া হবে। তবে জেটি, টার্মিনাল ও ইয়ার্ডে পূর্বনির্ধারিত ডেলিভারি কার্যক্রম চলছে। 

বন্দর কর্তৃপক্ষের ঘূর্ণিঝড়-দুর্যোগ প্রস্তুতি এবং ঘূর্ণিঝড় পরবর্তী পুনর্বাসনের পরিকল্পনা অনুসারে, ১৯৯২ সালে আবহাওয়া অধিদপ্তরের সতর্কতার ওপর ভিত্তি করে বন্দরের নিজস্ব চারটি সতর্কতা সংকেত নির্ধারণ করা হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ৩ নং সতর্কতা সংকেত জারি করলে চট্টগ্রাম বন্দরে প্রথম স্তরের সতর্কতা বা এলার্ট ১ জারি  করা হয়। আবহাওয়া অধিদপ্তর ৪ নং সতর্কতা সংকেত জারি করলে বন্দরে এলার্ট ২ জারি করা হয়। আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা সংকেত ৫, ৬  ও ৭ এর জন্য এলার্ট ৩ জারি করা হয়।

এলার্ট ৩ জারি করা হলে সব ধরনের জাহাজ জেটি থেকে খোলা নোঙ্গরখানায় সরানো হয়।

আবহাওয়া অফিস কর্তৃক উচ্চ দুর্যোগ সংকেত ৮, ৯ এবং ১০ এর ক্ষেত্রে, বন্দর সর্বোচ্চ সতর্কতা বা এলার্ট ৪ জারি করে।

চট্টগ্রাম বন্দর কর্তপক্ষ জানিয়েছে, সোমবার (২৩ অক্টোবর) রাতে আবহওয়া অধিদপ্তরের চার নম্বর সংকেত ঘোষণার পর বন্দর এলার্ট ২ জারি করেছিলো। রাত ১১টায় বন্দর ভবনে অনুষ্ঠিত হয় জরুরী সভা। ওই সভায় জানানো হয় চট্টগ্রাম বন্দরের জেটি ও বিশেষায়িত জেটিতে ২৩টি জাহাজ অবস্থান করছিলো।

মঙ্গলবার সকালে এলার্ট ৩ জারির পরপরই বন্দরের মেরিন ডিপার্টমেন্ট কোস্টগার্ড, নৌপুলিশের সহায়তায় বন্দর চ্যানেল ও জেটি থেকে ছোট বড় সব জাহাজ বহির্নোঙরে কিংবা শাহ আমানত সেতুর পূর্বপাশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কি গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি), রাবার টায়ার গ্যান্ট্রি ক্রেন (আরটিজি) সহ সব কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট পর্যায়ক্রমে প্যাকিং করা হচ্ছে। খালি কনটেইনারগুলো নিচে বা নিরাপদে রাখা হচ্ছে।

মেরিন, ট্রাফিক, সিকিউরিটি এবং সেক্রেটারি অফিস পৃথক কন্ট্রোল রুম চালু করেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সভাপতিত্বে ঘূর্ণিঝড় উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রাম বন্দরের সকল বিভাগীয় প্রধান উপস্থিত থাকবেন।

Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় / ঘূর্ণিঝড় হামুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • জ্যামাইকায় আঘাত হানল দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন 'মেলিসা'; ধেয়ে যাচ্ছে কিউবার দিকে
  • চলতি মাসে আরও তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
  • বর্ষাকাল শেষ হওয়ার পরপরই অক্টোবর–ডিসেম্বরে কেন প্রতিবছর ঘূর্ণিঝড় হয়?
  • রাতে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'দানা'; শুরু হয়েছে ঝড়-বৃষ্টি
  • ঘূর্ণিঝড় ‘দানা’-এর প্রভাবে সাতক্ষীরা উপকূলে তুমুল বৃষ্টিপাত

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net