Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
বিএনপির সমাবেশের সময় সরকার রাস্তা বন্ধ করবে কিনা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 October, 2023, 04:45 pm
Last modified: 22 October, 2023, 05:01 pm

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

বিএনপির সমাবেশের সময় সরকার রাস্তা বন্ধ করবে কিনা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত

রবিবার (২২ অক্টোবর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাতে এসে তিনি এ বিষয়ে জানতে চেয়েছেন।
টিবিএস রিপোর্ট
22 October, 2023, 04:45 pm
Last modified: 22 October, 2023, 05:01 pm
ফাইল ছবি

আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের সময় সরকার রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না তা জানতে চেয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। 

রবিবার (২২ অক্টোবর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাতে এসে তিনি এ বিষয়ে জানতে চেয়েছেন।

বৈঠকের পর সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী  এ তথ্য জানান। 

আর পিটার হাস বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, শারদীয় দুর্গাপূজার সকল কর্মকাণ্ড শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছি। একই সঙ্গে পূজার পরে আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও বিএনপির মহাসমাবেশসহ অন্যান্য রাজনৈতিক দলের কর্মসুচিও শান্তিপূর্ণভাবে পালন হবে বলে আশা প্রকাশ করছি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিটার হাস জানতে চেয়েছিলেন পূজো শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে কিনা?  স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখাশুনা করছে কিনা? তাকে ( পিটার হাস) জানানো হয়েছে বাংলাদেশে পূজো মণ্ডপের সংখ্যা বাড়ছে, পশ্চিমবঙ্গের তুলনায় বেশি বাড়ছে। সরকারের পক্ষ থেকে সারাদেশের পূজো মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পিটার হাস বলেছেন ২৮ অক্টোবর বিএনপি রাজধানীতে অনেক লোক জড়ো করবে। এ সময় সরকার রাস্তাঘাট বন্ধ করে দেবে কিনা? এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শান্তিপূর্ণভাবে কোনো রাজনৈতিক দল সমাবেশ শেষ করলে তাদেরকে কোন কিছু বলার নেই। 

'তবে এটাও মনে রাখতে হবে ঢাকা যানজটের শহর। এখানে ১০ লাখের বেশি লোক  নিয়ে আসা হলে একটা মিস ম্যানেজমেন্ট হতে পারে। যাতে সেটা না হয়, রাজনৈতিক দল যাতে রাস্তাঘাট বন্ধ না করে,  তারা যেন মানুষের যাতায়াতের সুযোগ রাখে এই অনুরোধ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হচ্ছে।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট থাকবে শহর যাতে অচল না হয়, কোন ধরনের ভায়োলেন্স না হয়। বিদেশগামী যাত্রী, চিকিৎসা প্রার্থীরা যাতে শহরে আসতে  এবং বের হতে পারে সেই ব্যবস্থা করা হবে। 

কামাল আরো বলেন,  মার্কিন রাষ্ট্রদূত রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেছেন।  যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের বিভিন্ন দেশে নিতে চায়, এজন্য যে এসবি ক্লিয়ারেন্স লাগে, সেটা পেতে দেরি হয়।  রাষ্ট্রদূতকে জানিয়েছি দ্রুততার সাথে এই ক্লিয়ারেন্স দেওয়ার চেষ্টা করা হবে।

Related Topics

টপ নিউজ

রাজধানী / পিটার হাস / মার্কিন রাষ্ট্রদূত / বিএনপি / মহাসমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net