Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
রাজধানীতে সমাবেশ: আমিনবাজার ও আশুলিয়া চেকপোস্ট থেকে আটক অন্তত ২০

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 October, 2023, 11:55 am
Last modified: 18 October, 2023, 01:48 pm

Related News

  • তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার নিয়ে যা বলছে পুলিশ
  • আইল্যান্ড চেকপোস্ট, কূটনৈতিক চুক্তি এবং ‘ফি’: যেভাবে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ সুসংহত করছে ইরান
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • রাজধানীর ৮৯ পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ, বড় ধরনের নাশকতার শঙ্কা নেই: ডিএমপি
  • সস্ত্রীক বান্দরবান ভ্রমণে সারজিস আলম 

রাজধানীতে সমাবেশ: আমিনবাজার ও আশুলিয়া চেকপোস্ট থেকে আটক অন্তত ২০

সকাল থেকে আমিনবাজারের সরকারি ২০ শয্যা হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে ও আশুলিয়া ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে এই তল্লাশী কার্যক্রম শুরু করা হয়।
টিবিএস রিপোর্ট
18 October, 2023, 11:55 am
Last modified: 18 October, 2023, 01:48 pm
ছবি-টিবিএস

রাজধানীতে পূর্বঘোষণা অনুযায়ী আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশদ্বার আমিনবাজার ও আশুলিয়ার আশুলিয়া ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী কার্যক্রম পরিচালনা করছে ঢাকা জেলা পুলিশ।

সকাল থেকে আমিনবাজারের সরকারি ২০ শয্যা হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে ও আশুলিয়া ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে এই তল্লাশী কার্যক্রম শুরু করা হয়।

এদিকে সকাল থেকে শুরু হওয়া এসব চেকপোস্ট থেকে বেলা ১১টা পর্যন্ত মাইক্রোবাসসহ সন্দেহভাজন হিসাবে অন্তত ২০-২৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি বলেন,  "আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে চেকপোস্ট কার্যক্রম চলছে। এর মধ্যে সন্দেহভাজন হিসাবে কয়েকজনকে আটক করা হয়েছে, তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।"

সন্দেহভাজন হিসাবে মোট কতজনকে এসব চেকপোস্ট থেকে আটক করা হয়েছে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, "২০/২৫ জন হতে পারে"।

ঢাকা যাওয়ার পথে চেকপোস্ট থেকে আটক মানিকগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, "মানিকগঞ্জ থেকে ৩ জন আত্মীয়কে সাথে নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম। সেখান থেকে সমাবেশে যাওয়ার কথা আমার, বাকীরা একজন আত্মীয়কে এয়ারপোর্ট থেকে রিসিভ করে বাড়ি ফিরে যাবে। কিন্তু চেকপোস্টে গাড়িসহ আমাদের ৪ জনকেই আটক করা হয়েছে।"

"আমার নামে যে মামলাগুলো রয়েছে, তার সবগুলোতেই আমি জামিনে আছি। কেন আটকানো হয়েছে পুলিশ তাও বলছে না। একটা স্বাধীন দেশে কি এগুলো প্রত্যাশিত, এই যে হয়রানি করা হচ্ছে এর কি কোন যৌক্তিকতা আছে", তিনি যোগ করেন।

সকালে আমিনবাজারে পুলিশের চেকপোস্টে গিয়ে দেখা যায় ঢাকামুখী লেনে তল্লাশী চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশী করছে পুলিশ। 

বিশেষ করে দূরপাল্লার যাত্রীবাহী বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাস থামিয়ে সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে চেকপোস্টের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখি লেনে কিছুটা যানজট সৃষ্টি হলেও কিছু সময় পর যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত চেকপোস্টকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কে কোন যানজট দেখা যায়নি।

ছবি-টিবিএস

অন্যদিকে চেকপোস্টে তল্লাশী কার্যক্রম পরিচালনার সময় ৬৪ বোতল ফেনসিডিল সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে সংবাদপত্র পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস।

ফেনসিডিল সহ আটককৃতরা হলো, নাটোর জেলার লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে  মো. হিলাল উদ্দিন (৩৫) ও মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন মৃত আলম তালুকদারের ছেলে আবুল খায়ের (৫২)।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসাবে আমাদের এই চেকপোস্ট ও তল্লাশী চলছে।"

"সকালে সন্দেহ হলে 'সংবাদপত্র' পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস চেকপোস্টে থামানো হয়। পরে গাড়ি তল্লাশী করে ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে, পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এটি ছাড়া চেকপোস্ট থেকে সমাবেশকে কেন্দ্র করে কাউকে আটক করা হয়নি", যোগ করেন ওসি।

Related Topics

টপ নিউজ

আমিনবাজার / চেকপোস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের
  • বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
    বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার নিয়ে যা বলছে পুলিশ
  • আইল্যান্ড চেকপোস্ট, কূটনৈতিক চুক্তি এবং ‘ফি’: যেভাবে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ সুসংহত করছে ইরান
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • রাজধানীর ৮৯ পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ, বড় ধরনের নাশকতার শঙ্কা নেই: ডিএমপি
  • সস্ত্রীক বান্দরবান ভ্রমণে সারজিস আলম 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

2
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

3
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের

4
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
অর্থনীতি

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের

5
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net