Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় সুইডেন: সুইডিশ পররাষ্ট্র সচিব

বাংলাদেশ

ইউএনবি
09 October, 2023, 12:35 pm
Last modified: 09 October, 2023, 01:03 pm

Related News

  • অসহায় মানুষের গভীর জীবনচিত্র চিত্রিত করে সাহিত্যে নোবেল পেলেন লাসলো ক্রাসনাহোরকাই
  • সুইডেনের এক শহর থেকে পুরো গির্জা তুলে নিয়ে বসানো হবে অন্য শহরে!
  • প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশকে ৬.১৬ কোটি টাকা অনুদান দেবে সুইডেন
  • ‘সুইডেনে আসবেন না’—আন্তর্জাতিক পিএইচডি শিক্ষার্থীদের সতর্কতা
  • সুইডেনে ২০২৩ সালে কোরআন পোড়ানো ব্যক্তি ‘গুলিতে নিহত’

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় সুইডেন: সুইডিশ পররাষ্ট্র সচিব

১০ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন সুইডিশ পররাষ্ট্র সচিব।
ইউএনবি
09 October, 2023, 12:35 pm
Last modified: 09 October, 2023, 01:03 pm
ছবি-বাসস

সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী ডায়ানা জানসে বলেছেন, তার দেশ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডিশ পররাষ্ট্র সচিবকে বলেন, তার সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী অবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং বিশ্বব্যাপী মানবজাতির কল্যাণে অর্থ ব্যয় করার পরামর্শ দেন।

তিনি বলেন, 'খাদ্য সামগ্রী পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত নয়।'

তিনি উল্লেখ করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশ্ব মুদ্রাস্ফীতির প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে যা পরিবহন খরচও বাড়িয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, বর্তমানে বাংলাদেশের কোনো খাদ্য সংকট নেই, কারণ দেশের কৃষি বিজ্ঞানীরা তাদের পক্ষ থেকে অসাধারণ কাজ করেছেন।

জলবায়ু পরিবর্তনের বিষয়ে উন্নত দেশগুলো তাদের ভূমিকা পালন না করার জন্য সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, 'দুর্ভাগ্যবশত, উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলায় পর্যাপ্ত কাজ করছে না।'

বাংলাদেশে আরও সুইডিশ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে শেখ হাসিনা বলেন, তারা চাইলে সারাদেশে অর্থনৈতিক অঞ্চলে তাদের জন্য জমি বরাদ্দ করা যেতে পারে।

সুইডিশ পররাষ্ট্র সচিব শেখ হাসিনার নেতৃত্ব বিশেষ করে দেশে দারিদ্র্য বিমোচন এবং অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করেন।

তিনি বলেন, 'গভীর সমুদ্রবন্দর অর্থনীতির জন্য একটি গেমচেঞ্জার হবে।'

তিনি বলেন, বাংলাদেশ সুইডেনের ভালো উন্নয়ন সহযোগী।

তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর ওপর জোর দেন।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমানে বাংলাদেশে ৫০টি সুইডিশ কোম্পানি কাজ করছে।

জানসে বলেছেন, তার দেশ পরিবেশগত উদ্দেশ্যে বেসরকারি খাতে বিনিয়োগ করতে আগ্রহী।

তিনি বিভিন্ন জলবায়ু পরিবর্তন ফোরামে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।

১০ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন সুইডিশ পররাষ্ট্র সচিব।

Related Topics

টপ নিউজ

সুইডেন / সুইডিশ পররাষ্ট্র সচিব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • অসহায় মানুষের গভীর জীবনচিত্র চিত্রিত করে সাহিত্যে নোবেল পেলেন লাসলো ক্রাসনাহোরকাই
  • সুইডেনের এক শহর থেকে পুরো গির্জা তুলে নিয়ে বসানো হবে অন্য শহরে!
  • প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশকে ৬.১৬ কোটি টাকা অনুদান দেবে সুইডেন
  • ‘সুইডেনে আসবেন না’—আন্তর্জাতিক পিএইচডি শিক্ষার্থীদের সতর্কতা
  • সুইডেনে ২০২৩ সালে কোরআন পোড়ানো ব্যক্তি ‘গুলিতে নিহত’

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net