Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
বিরামহীন বৃষ্টিতে রাজধানীর যান চলাচল বিপর্যস্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 October, 2023, 08:50 pm
Last modified: 05 October, 2023, 08:52 pm

Related News

  • ঈদযাত্রা: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যানবাহনের চাপ
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ঝড়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে রাজধানীতে নারীর মৃত্যু
  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
  • ঈদযাত্রায় এবারেও ভোগাতে পারে যমুনা সেতু ও ঢাকা-সিলেট মহাসড়ক

বিরামহীন বৃষ্টিতে রাজধানীর যান চলাচল বিপর্যস্ত

টিবিএস রিপোর্ট
05 October, 2023, 08:50 pm
Last modified: 05 October, 2023, 08:52 pm

ছবি: ফেসবুক গ্রুপ ট্রাফিক অ্যালার্ট

টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

উত্তরা থেকে নিজের বাইকে করে সাড়ে ৩ ঘণ্টায় বাসায় ফিরেছেন ইস্কাটন গার্ডেন রোড এলাকার একজন বাসিন্দা। তিনি বলেন, 'দিনভর একটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।' 

'বিভিন্ন গলি দিয়ে বাইক চালিয়েছি আমি, মরিয়া হয়ে শর্টকাট খুঁজছিলাম। ভীষণ কঠিন এক যাত্রা ছিল,' বলেন তিনি।

আজ বিকেলে মগবাজারে এসেছিলেন মোহাম্মদপুরের একজন বাসিন্দা। তিনি বলেন, 'হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেই রাস্তাঘাট এমন স্থবির হয়ে পড়াটা খুব আশ্চর্যের ব্যাপার। কর্মস্থলে যেতে আমার ২ ঘণ্টা লেগেছে, যেখানে সাধারণত সর্বোচ্চ ৪৫ মিনিটের মতো লাগে।'

মানুষজন সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেলে এবং ট্র্যাফিক অ্যালার্ট গ্রুপগুলোতেও নিজেদের দুর্ভোগের কথা শেয়ার করেছেন।

রাজধানীর মহাখালী, বিজয় নগর, ফার্মগেটসহ বিভিন্ন স্থানে সবুজ বাতির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যানবাহনের দীর্ঘ সারির ছবি শেয়ার করেছেন তারা।

ছবি: ফেসবুক গ্রুপ ট্রাফিক অ্যালার্ট

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী পোস্ট করেছেন যে তিনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে কিছুটা স্বস্তি বোধ করেছিলেন। কিন্তু তারপরে কয়েক ঘণ্টার জন্য খামারবাড়ি এলাকায় আটকা পড়েন।

সিগন্যালে দীর্ঘক্ষণ লাল বাতি দিয়ে রাখার জন্য কেউ কেউ ট্রাফিক পুলিশের প্রতি বিরক্তি প্রকাশ করেছেন।

এ বিষয়ে গুলশান ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বৃষ্টির কারণে নগরীর সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ছবি: ফেসবুক গ্রুপ ট্রাফিক অ্যালার্ট

এদিকে বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীতে প্রায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

তবে আজ সকাল ৬টা পর্যন্ত প্রায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Related Topics

টপ নিউজ

যানজট / বৃষ্টিপাত / ঢাকা / ট্রাফিক জ্যাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ঈদযাত্রা: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যানবাহনের চাপ
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ঝড়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে রাজধানীতে নারীর মৃত্যু
  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
  • ঈদযাত্রায় এবারেও ভোগাতে পারে যমুনা সেতু ও ঢাকা-সিলেট মহাসড়ক

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net