Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
ডেঙ্গুর টিকা সংগ্রহের চেষ্টা করছে বাংলাদেশ: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
03 October, 2023, 05:00 pm
Last modified: 03 October, 2023, 05:51 pm

Related News

  • পেমেন্ট জটিলতা ও ছুটির আমেজে ব্যাহত হচ্ছে বন্দরগুলোর ২৪/৭ কাস্টমস সেবা
  • বাংলাদেশ সহযোগিতা চায়, অন্যের খেলার দাবার বোর্ড হতে চায় না: শামা ওবায়েদ 
  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,১১৪
  • ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমানোর আইনে ছাড় দিচ্ছে অর্থ মন্ত্রণালয়

ডেঙ্গুর টিকা সংগ্রহের চেষ্টা করছে বাংলাদেশ: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

গত ২ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও বা হু) ডেঙ্গু প্রতিরোধে এই টিকা ব্যবহারের পরামর্শ দেয়। বর্তমানে বাংলাদেশ এটি সংগ্রহের চেষ্টা করছে বলে নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম।
তাওছিয়া তাজমিম
03 October, 2023, 05:00 pm
Last modified: 03 October, 2023, 05:51 pm
সংগৃহীত প্রতীকী ছবি

মারাত্মক রূপ নিয়েছে দেশে ডেঙ্গুর বিস্তার। এরমধ্যে আশার আলো হিসেবে দেখা হচ্ছে কিউডেঙ্গা-কে। ডেঙ্গুর এই টিকাটি তৈরি করেছে জাপানের ওষুধপ্রস্তুতকারক তাকেদা ফার্মাসিউটিক্যালস কোম্পানি।

গত ২ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও বা হু) ডেঙ্গু প্রতিরোধে এই টিকা ব্যবহারের পরামর্শ দেয়। বর্তমানে বাংলাদেশ এটি সংগ্রহের চেষ্টা করছে বলে নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে আলাপকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহিদুর রহমান বলেন,  "স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে বলেছিল, ডব্লিউএইচও কোনো টিকাকে অনুমোদন দেয়নি, এজন্য তাদের পরিকল্পনার অভাব ছিল। কিন্তু, সাম্প্রতিক সময়ে তাকেদার তৈরি ভ্যাকসিন ডব্লিউএইচও'র অনুমোদন পাওয়ায়, এখন এটা তাদের যত দ্রুত সম্ভব বাংলাদেশের বাজারের জন্য আমদানি করতে হবে।"   

দ্রুত আমদানির তাগিদ দিয়ে তিনি বলেন, টিকা 'ডেঙ্গু রোগীদের মধ্যে রোগের তীব্রতা ও মৃত্যুহার– দুইই কমাবে।"

জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে ডব্লিউএইচও'র মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস–  'যেসব এলাকায় ডেঙ্গুর উচ্চ প্রাদুর্ভাব রয়েছে, এবং রোগীর সংখ্যা বেশি' সেখানে বসবাসকারী ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের ওপর কিউডেঙ্গা টিকা ব্যবহারের পরামর্শ দেন।   

এবিষয়ে ডা. জাহিদুর বলেন, 'আমাদের দেশেও এই বয়সের (৬ - ১৬) জনসংখ্যার মধ্যে মৃত্যুহার বেশি। তাছাড়া, শিশুরা ডেঙ্গু আক্রান্ত হলে এই ঝুঁকি আরও বেড়ে যায়। তাই ডেঙ্গুতে শিশুমৃত্যু ঠেকাতে এই টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।'

ডা. জাহিদুর ব্যাখ্যা দিয়ে বলেন, ডেন-২ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কিউডেঙ্গা টিকা কার্যকর প্রমাণিত হয়, এটি মাত্র দুই ডোজ নিতে হয় রোগীকে। ফলে ডেঙ্গু চিকিৎসার বর্তমান উপায়গুলোর চেয়ে এটি অনেক সাশ্রয়ী হবে।  

টিকার দামের বিষয়ে তিনি বলেন, সব টিকাই সরকারকে বিনামূল্যে দেওয়ার প্রয়োজন নেই।

'সরকার যদি আমদানির অনুমতি দেয়, তাহলে দেশবাসী নিজ সন্তানদের জন্য এই টিকা কিনতে পারবে'- মন্তব্য করে তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যেই অভিভাবকরা শিশু চিকিৎসকদের চেম্বার থেকে ইনফ্লুয়েঞ্জা ও রোটাভাইরাসের টিকা কিনছে।

'ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা মারলেই হবে না, ভ্যাকসিনেশনও জরুরি। বর্তমানে বাজারে দুটি টিকা আসায়, বাংলাদেশকে যথাযথ পরিকল্পনা নিতে হবে'- ডা. জাহিদুর বলছিলেন।  

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্যমতে, এপর্যন্ত ৬ - ১৬ বছর বয়সী প্রায় ২৫ হাজার ৭৫৬ জনের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে।    

এর আগে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এবং সোসাইটি অব ভাইরোলজিস্ট- এর গবেষণায় বাংলাদেশে ডেঙ্গুর রোগ বাড়তে থাকার চিত্র উঠে আসে। বিশেষত, ডেন-২ ধরনের বিস্তারই বেশি হচ্ছে।

চলতি বছরেই দেশের ইতিহাসে প্রথমবারের মতো ডেঙ্গুতে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে ১০০৬ জনে পৌঁছেছে। এতে অজস্র পরিবারের স্বজন হারানোর হৃদয়বিদারক দৃশ্যই ফুটে ওঠে।

স্বাস্থ্য অধিদপ্তর এপর্যন্ত ২ লাখ ৬ হাজার ২৮৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে। আরোগ্য লাভ করেছেন ১ লাখ ৯৫ হাজার ৯২৫ জন।  

দেশে চলমান ডেঙ্গু প্রাদুর্ভাবের মধ্যে গেল সেপ্টেম্বর মাসেই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এই মাসে ৩৯৬ জনের মৃতয় হয়। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৫৯৮ জন।

Related Topics

টপ নিউজ

ডেঙ্গুর টিকা / কিউডেঙ্গা / স্বাস্থ্য অধিদপ্তর / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • পেমেন্ট জটিলতা ও ছুটির আমেজে ব্যাহত হচ্ছে বন্দরগুলোর ২৪/৭ কাস্টমস সেবা
  • বাংলাদেশ সহযোগিতা চায়, অন্যের খেলার দাবার বোর্ড হতে চায় না: শামা ওবায়েদ 
  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,১১৪
  • ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমানোর আইনে ছাড় দিচ্ছে অর্থ মন্ত্রণালয়

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net