Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
প্রসূতির পেটে দুই হাত লম্বা গজ রেখে সেলাই!

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
02 October, 2023, 09:05 pm
Last modified: 02 October, 2023, 09:15 pm

Related News

  • প্রযুক্তির ব্যবহারে জন্মের আগেই জানা যাচ্ছে শিশুর নানা বৈশিষ্ট্য
  • মানবিক দৃষ্টিভঙ্গি ও মানসম্মত স্বাস্থ্যসেবায় সমান অধিকারের ওপর প্রধানমন্ত্রীর জোর
  • কুমিল্লায় ডাক্তারদের ‘স্যার-ম্যাডাম’ ডাকার নির্দেশ দিয়ে হাসপাতালে নোটিশ
  • নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০

প্রসূতির পেটে দুই হাত লম্বা গজ রেখে সেলাই!

নবজাতক সুস্থ থাকলেও অসুস্থ হয়ে পড়েন মা। প্রথম অস্ত্রোপচারের ১৭ দিন পর দ্বিতীয় অস্ত্রোপচারে শিল্পী আক্তারের পেট থেকে প্রায় দুই হাত লম্বা গজ বের করেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।  
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
02 October, 2023, 09:05 pm
Last modified: 02 October, 2023, 09:15 pm
ছবি: টিবিএস

প্রসব বেদনা শুরু হলে বরিশালের বানারীপাড়া উপজেলা সদরের হামিদ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিল্পী আক্তারকে। অস্ত্রোপচারে ভূমিষ্ঠ হয় কন্যা সন্তান। নবজাতক সুস্থ থাকলেও অসুস্থ হয়ে পড়েন মা। প্রথম অস্ত্রোপচারের ১৭ দিন পর দ্বিতীয় অস্ত্রোপচারে শিল্পী আক্তারের পেট থেকে প্রায় দুই হাত লম্বা গজ বের করেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।  

বর্তমানে ভুক্তভোগী শিল্পী আক্তার শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তবে জানা গেছে, তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। 

রোগীর বোন ইসরাত জাহান বলেন, বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে তাদের বাড়ি। হামিদ মেমোরিয়াল হাসপাতালে কনসালটেন্ট ডা. মোঃ লুৎফুল আজিজের অধীনে শিল্পীকে ভর্তি করা হয়। প্রথমে স্বাভাবিক প্রসবের চেষ্টা করলেও শেষ পর্যন্ত ১৩ সেপ্টেম্বর সিজার করানো হয়। 

ইসরাত জাহান বলেন, অস্ত্রোপচারের পর থেকে চারদিন প্রস্রাব পায়খানা বন্ধ ছিল শিল্পীর। আমরা টেনশন করছিলাম। বিষয়টি জটিল দেখে হামিদ মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষও তাদের ওখানে বেশ কয়েকটি পরীক্ষা করায়। কিন্তু আমাদের কিছুই জানায়নি। অথচ আমার বোন দিনদিন অসুস্থ হয়ে পড়ছিল। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করাই। এখানে পরীক্ষা করে চিকিৎসকরা জানান আমার বোনের পেটের মধ্যে গজ রেখে দেওয়া হয়েছে। তারা আমাদের ছাড়পত্র দিয়ে ঢাকায় রেফার করেন। ঝুঁকি বুঝে আমরা সিনিয়র এক চিকিৎসকের রেফারেন্সে ২৯ সেপ্টেম্বর এই হাসপাতালে অপারেশন করাই। প্রায় তিন ঘণ্টারও বেশি সময় অপারেশন করে বোনের পেট থেকে দুই হাত লম্বা গজ বের করা হয়।

তিনি চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, আর দুই তিনদিন এইভাবে থাকলে আমার বোন মারা যেতেন। আমি চাই হামিদ মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুল চিকিৎসা যিনি দিয়েছেন সেই ডাক্তারের শাস্তি দেওয়া হোক। তাদের অপচিকিৎসায় আমার বোন আজ মৃত্যুপথযাত্রী।

অভিযোগের বিষয়ে হামিদ মেমোরিয়াল হাসপাতালের মালিক অর্পন বলেন, আমি বানারীপাড়াতে নেই। তবে এমন একটি ঘটনা শুনেছি । তবে বিস্তারিত কিছুই জানি না। বিস্তারিত জেনে বলতে পারবো আসলে কি ঘটেছে। 

বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান বলেন, এমন কোন ঘটনা সম্পর্কে আমি অবহিত নই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Related Topics

টপ নিউজ

চিকিৎসা / ভুল চিকিৎসা / হাসপাতাল / স্বাস্থ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: মুমিত এম/টিবিএস
    এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • ফাইল ছবি
    হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

Related News

  • প্রযুক্তির ব্যবহারে জন্মের আগেই জানা যাচ্ছে শিশুর নানা বৈশিষ্ট্য
  • মানবিক দৃষ্টিভঙ্গি ও মানসম্মত স্বাস্থ্যসেবায় সমান অধিকারের ওপর প্রধানমন্ত্রীর জোর
  • কুমিল্লায় ডাক্তারদের ‘স্যার-ম্যাডাম’ ডাকার নির্দেশ দিয়ে হাসপাতালে নোটিশ
  • নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

3
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

5
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে

6
ফাইল ছবি
বাংলাদেশ

হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net