Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
দেশে উন্নত রেমিট্যান্স ও বিনিয়োগব্যবস্থা তৈরির আহ্বান এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 September, 2023, 11:05 am
Last modified: 18 September, 2023, 05:56 pm

Related News

  • মানব পাচার ও অবৈধ অভিবাসনের শিকারদের দেশে ফেরাতে চালু হলো ‘রিপ্যাট্রিয়েশন ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম’
  • দেশে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চান আমিরাত প্রবাসীরা
  • বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে: নুরুল হক
  • চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের গেটে গুলি
  • প্রবাসীদের পাসপোর্ট আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিলেন হাইকোর্ট

দেশে উন্নত রেমিট্যান্স ও বিনিয়োগব্যবস্থা তৈরির আহ্বান এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের

অনুষ্ঠানে প্রবসীদের বিভিন্ন দাবি তুলে ধরে সংগঠনটির সভাপতি মাহতাবুর রহমান নাসির বলেন, বর্তমানে দেশে বৈধভাবে রেমিট্যান্স আসে ৪০ শতাংশ। বাকি ৬০ শতাংশই আসে হুন্ডির মাধ্যমে। এই হুন্ডি বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
টিবিএস রিপোর্ট
18 September, 2023, 11:05 am
Last modified: 18 September, 2023, 05:56 pm

সরকারি বন্ডে (ডলার-ডমিনেটেড) বিনিয়োগের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিলের পাশাপাশি দেশে অভ্যন্তরীণ রেমট্যান্স প্রবাহ বাড়াতে আনুষ্ঠানিক ও কার্ব মার্কেটের মধ্যে বিনিময় হারের পার্থক্য কমিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রবাসীদের অধিকার রক্ষায় নিয়োজিত সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন।

রোববার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তৃতীয় গ্লোবাল বিজনেস সামিটে এনআরবি প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় বেশ কতগুলো দাবি তুলে ধরে, যেগুলোর মধ্যে রয়েছে– অসহায় প্রবাসীর মৃতদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে আনা; যেসব প্রবাসী ২০ থেকে ৩০ বছর পরে দেশে ফেরত আসবে তাদের জন্য ভাতা চালু করা; প্রবাসী বীমা সচল রাখতে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া এবং বৈধ পথে রেমিটেন্স পাঠালে বর্তমানে যে ২.৫% প্রণোদনা দেওয়া হচ্ছে, তার একটি অংশ প্রবাসীদের জন্য জমা রাখা ইত্যাদি।

এছাড়া, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও  বাড়াতে কোনো ধরনের সীমারেখা না রেখে ওয়েজ আর্নার বন্ড বিক্রির জন্য সরকারকে এগিয়ে আসার পাশাপাশি ডলার সংকট নিয়ে গুজব বন্ধ করার আহ্বান জানায় সংগঠনটি। একইসঙ্গে, সরকারি প্লট এবং ফ্ল্যাট ক্রয় করার ক্ষেত্রে প্রবাসীদেরকে অগ্রাধিকার দেওয়া, স্বল্প সুদে প্রবাসীদের জন্য ঋণ দেওয়া এবং দেশে বিনিয়োগ বাড়াতে প্রবাসীদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল তৈরি করার আহ্বানও জানানো হয়।

প্রবাসীদের অধিকার রক্ষায় এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের উদ্যোগে রোববার রাজধানীতে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি  মো. মাহতাবুর রহমান নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ; বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

অনুষ্ঠানে প্রবসীদের বিভিন্ন দাবি তুলে ধরে মাহতাবুর রহমান নাসির বলেন, বর্তমানে দেশে বৈধভাবে রেমিট্যান্স আসে ৪০ শতাংশ। বাকি ৬০ শতাংশই আসে হুন্ডির মাধ্যমে। এই হুন্ডি বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

মো. মাহতাবুর রহমান বলেন, "আমাদের বিশ্বাস সরকার প্রবাসীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করলে, প্রবাসীদের মাঝে সরকারের ভাবমূর্তি অনেকাংশেই বৃদ্ধি পাবে। এতে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ অনেকাংশে বাড়বে।"

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, "প্রবাসীরা দেশের অর্থনীতির প্রাণ। কিন্তু তারা যথাযথ সম্মান পান না। আমি মন্ত্রী হয়ে বলছি, আপনাদের উপযুক্ত মর্যাদা দেওয়া হয় না। তবে এই মর্যাদা দেওয়ার দায়িত্ব আমার একার নয়। এখানে অনেক প্রতিষ্ঠান জড়িত। তাদের সবাইকে প্রবাসীদের যথাযথ মর্যাদা দেওয়ার ব্যাপারে মনোযোগী হতে হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, "রেমিট্যান্স আমাদের অর্থনীতির জন্য বুস্টার। আর প্রবাসীরা এই রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। আমরা তাদের সমস্যার কথা জানি। এগুলো সমাধানে আমার পক্ষ থেকে সব ধরনের সহায়তা থাকবে।"

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা পারভেজ তমাল; রুপায়ন গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল; সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার; এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি তাথেইয়া কবীর, সহ সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান খান; ইউনুস গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ  ইউনুস; বাংলাদেশ নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদুত আব্দুল্লাহ আলি আব্দুল্লাহ খাসেইফ আল হামুওদী প্রমুখ বক্তব্য রাখেন।
 

Related Topics

টপ নিউজ

প্রবাসী / প্রবাসী বাংলাদেশি / রেমিটেন্স প্রবাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • মানব পাচার ও অবৈধ অভিবাসনের শিকারদের দেশে ফেরাতে চালু হলো ‘রিপ্যাট্রিয়েশন ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম’
  • দেশে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চান আমিরাত প্রবাসীরা
  • বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে: নুরুল হক
  • চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের গেটে গুলি
  • প্রবাসীদের পাসপোর্ট আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিলেন হাইকোর্ট

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net