Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
পাইকারি বিক্রেতারা ২৭ টাকায় আলু বিক্রি না করলে সরকার বিক্রি করে দেবে: ভোক্তা মহাপরিচালক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 September, 2023, 09:35 pm
Last modified: 16 September, 2023, 09:37 pm

Related News

  • শ্রীলঙ্কায় আলু ও পেঁয়াজ রপ্তানি করতে চায় বাংলাদেশ, সম্ভাবনা যাচাইয়ে কলম্বো যাবে প্রতিনিধি দল
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে পরিবহন ব্যয় বৃদ্ধি, সমুদ্রপথে আলু রপ্তানি কমে অর্ধেকে
  • রেকর্ড গরমে মাটির নিচেই ‘সিদ্ধ’ হয়ে যাচ্ছে আলু; দিশেহারা দক্ষিণ কোরিয়ার কৃষকরা
  • বাম্পার ফলনেও নেই লাভ, ঋণের বোঝায় জর্জরিত আলু-পেঁয়াজ চাষিরা
  • অভিযান–জরিমানা সত্ত্বেও থামানো যাচ্ছে না চট্টগ্রামের অসাধু ব্যবসায়ীদের

পাইকারি বিক্রেতারা ২৭ টাকায় আলু বিক্রি না করলে সরকার বিক্রি করে দেবে: ভোক্তা মহাপরিচালক

টিবিএস রিপোর্ট
16 September, 2023, 09:35 pm
Last modified: 16 September, 2023, 09:37 pm
ফাইল ছবি

পাইকারি বিক্রেতারা যদি হিমাগারে ২৭ টাকা কেজি দরে আলু বিক্রি না করেন, তাহলে সরকারই এই দামে আলু বিক্রি করবে বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

শনিবার (১৬ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জে আলু ব্যবসায়ী ও হিমাগার মালিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সফিকুজ্জামান বলেন, 'রোববার থেকে হিমাগারের আলু ২৭ টাকা দরে বিক্রি করতে হবে। যদি কোনো ব্যবসায়ী তার আলু বিক্রি না করেন, তাহলে সরকারই ২৭ টাকা দরে সেই আলু বিক্রি করে মালিকদেরকে টাকা বুঝিয়ে দেবে।'

মতবিনিময় সভায় তিনি আরও বলেন, 'সরকার চাইলে আলু অধিগ্রহণ করে বিক্রি করে দিতে পারে। কিন্তু সরকার তার ক্ষমতা দেখাতে চায় না। তাই আলু ব্যবসায়ীদের আহ্বান জানাব, ২৭ টাকা দরে পাইকারি এবং খুচরায় ৩৫-৩৬ টাকা দরে আলু বিক্রি করত হবে।'

খুচরা বিক্রেতাদের উদ্দেশে সফিকুজ্জামান বলেন, পাইকারিতে ২৭ টাকা দরে আলু কিনতে না পারলে স্থানীয় ইউএনওদের সঙ্গে যোগাযোগ করবেন। প্রশাসন তাদেরকে ২৭ টাকা দরে আলু কিনে দেওয়ার ব্যবস্থা করবে।

তার আগে শনিবার দুপুরে মুন্সিগঞ্জের মুক্তারপুরে রিভারভিউ কোল্ড স্টোরেজ পরিদর্শন শেষে রসরাজ বাবু নামে এক ব্যবসায়ীর ১০ হাজার বস্তা আলু হেফাজতে নিয়ে ২৭ টাকা দরে বিক্রি করে দেওয়ার নির্দেশ দেন ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আলুর দাম খুচরা পর্যায়ে কেজিপ্রতি ৩৫-৩৬ টাকা এবং হিমাগার পর্যায়ে ২৬-২৭ টাকা বেঁধে দিয়েছে সরকার। যদিও ব্যবসায়ীরা এ দাম মানছেন না। আলু, পেঁয়াজ ও ডিম—এ তিন পণ্যের ওপর বাণিজ্য মন্ত্রণালয়ের মূল্যসীমা আরোপের দুদিন পরেও দামের উত্তাপ কমার লক্ষণ দেখা যাচ্ছে না।  

তবে সরকার-নির্ধারিত দরের চেয়ে উচ্চমূল্যে যারা এসব নিত্যপণ্য বিক্রি করছেন, তাদের বিরুদ্ধে জেলায় জেলায় অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

আলু / আলুর দাম / ভোক্তা অধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • শ্রীলঙ্কায় আলু ও পেঁয়াজ রপ্তানি করতে চায় বাংলাদেশ, সম্ভাবনা যাচাইয়ে কলম্বো যাবে প্রতিনিধি দল
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে পরিবহন ব্যয় বৃদ্ধি, সমুদ্রপথে আলু রপ্তানি কমে অর্ধেকে
  • রেকর্ড গরমে মাটির নিচেই ‘সিদ্ধ’ হয়ে যাচ্ছে আলু; দিশেহারা দক্ষিণ কোরিয়ার কৃষকরা
  • বাম্পার ফলনেও নেই লাভ, ঋণের বোঝায় জর্জরিত আলু-পেঁয়াজ চাষিরা
  • অভিযান–জরিমানা সত্ত্বেও থামানো যাচ্ছে না চট্টগ্রামের অসাধু ব্যবসায়ীদের

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net