Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
সর্বাত্মক আন্দোলন জোরদারে নতুন কর্মসূচির পরিকল্পনা বিএনপির

বাংলাদেশ

জয়নাল আবেদীন শিশির
15 September, 2023, 11:20 pm
Last modified: 15 September, 2023, 11:30 pm

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • বাংলাদেশকে শিল্পসমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করতে সরকার সবকিছুই করতে প্রস্তুত: মির্জা ফখরুল
  • তারুণ্যের হাতেই দেশের উন্নয়ন নির্ভর করছে: মির্জা ফখরুল

সর্বাত্মক আন্দোলন জোরদারে নতুন কর্মসূচির পরিকল্পনা বিএনপির

বিএনপিসহ যুগপৎ আন্দোলনকারী দলগুলোর সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে জেলা ও বিভাগীয় পর্যায়েও রোডমার্চ করা হবে। এছাড়া চলতি মাসে সর্বদলীয় ছাত্র ঐক্য ও সর্বদলীয় শ্রমিক ঐক্যের ব্যানারে জোরালো কর্মসূচির সম্ভাবনা রয়েছে।
জয়নাল আবেদীন শিশির
15 September, 2023, 11:20 pm
Last modified: 15 September, 2023, 11:30 pm

জাতীয় নির্বাচনের তফসিলের আগে সরকার পতনের লক্ষ্যে একযোগে আন্দোলনের অংশ হিসেবে ১৮ সেপ্টেম্বর বিএনপি ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, 'আওয়ামী লীগকে গত দুটি [সাধারণ] নির্বাচন কারচুপির মাধ্যমে করতে হয়েছে। এদিকে দেশের পুরো ব্যবস্থা একটি দলকে ক্ষমতায় আনতে তৈরি করা হয়েছে।'

মির্জা ফখরুল বলেন, 'প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন নিয়ে কথা হচ্ছে কেন। এটা শুনে আমরা অবাক হয়েছি।'

তবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নির্বাচনের তফসিলের আগে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ৩ অক্টোবর পর্যন্ত বিরতিহীন আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বিএনপি।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, আন্দোলনের অংশ হিসেবে শনিবার থেকে দেশের পাঁচটি বিভাগে রোডমার্চ করবে দলের তিনটি সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রংপুর থেকে বগুড়া পর্যন্ত দুইদিনব্যাপী এক রোডমার্চে যোগ দেবেন।

বিএনপি সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে, ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ, যশোর, নোয়াপাড়া ও খুলনায় এবং ৩০ সেপ্টেম্বর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রাম রোডে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার লন্ডন থেকে স্কাইপে দল ও এর সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেন এবং সর্বাত্মক আন্দোলন সফল করতে সাংগঠনিক সম্পাদকদের মধ্যে সমন্বয়হীনতা দূর করার ওপর জোর দেন বলে সূত্র জানায়।

বিএনপিসহ যুগপৎ আন্দোলনকারী দলগুলোর সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে জেলা ও বিভাগীয় পর্যায়েও রোডমার্চ করা হবে। এছাড়া চলতি মাসে সর্বদলীয় ছাত্র ঐক্য ও সর্বদলীয় শ্রমিক ঐক্যের ব্যানারে জোরালো কর্মসূচির সম্ভাবনা রয়েছে।

Related Topics

টপ নিউজ

বিএনপির আন্দোলন / বিএনপি / মির্জা ফখরুল / সরকার পতনের দাবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • ছবি:সংগৃহীত
    ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • বাংলাদেশকে শিল্পসমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করতে সরকার সবকিছুই করতে প্রস্তুত: মির্জা ফখরুল
  • তারুণ্যের হাতেই দেশের উন্নয়ন নির্ভর করছে: মির্জা ফখরুল

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

4
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

5
ছবি:সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net