Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
রাজনৈতিক বক্তব্য দেওয়ায় জামালপুরের ডিসিকে প্রত্যাহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 September, 2023, 09:20 pm
Last modified: 14 September, 2023, 09:25 pm

Related News

  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: অব্যবস্থাপনার দায়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ১৬ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি
  • বদলি ও পদোন্নতি বাণিজ্যের নামে প্রতারণা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী কর্মকর্তাসহ গ্রেপ্তার ২
  • ডিএমপির তিন থানায় নতুন ওসি
  • ডিসির পর এবার ঢাকায় প্রথম নারী এসপির পদায়ন, বদলি আরও ১১ কর্মকর্তা

রাজনৈতিক বক্তব্য দেওয়ায় জামালপুরের ডিসিকে প্রত্যাহার

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচালক (উপসচিব) শফিউর রহমানকে জামালপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। ইমরান আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন শফিউর রহমান।
টিবিএস রিপোর্ট
14 September, 2023, 09:20 pm
Last modified: 14 September, 2023, 09:25 pm
রাজনৈতিক বক্তব্য দেওয়ায় জামালপুরের ডিসিকে প্রত্যাহার

জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদকে প্রত্যাহার করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার। একইসঙ্গে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচালক (উপসচিব) শফিউর রহমানকে জামালপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। ইমরান আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন শফিউর রহমান।

জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করে ইমরান বলেছিলেন, 'উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে হবে।'

গত (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুরের নব-নির্মিত মাদারগঞ্জ পৌরসভা ভন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তার বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সরকারি কর্মচারী হয়েও এ ধরনের বক্তব্য দেওয়ায়– তার সমালোচনা করেন নেটিজেনরা।

এরপর ১৩ সেপ্টেম্বর ইমরানের বক্তব্যের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন(ইসি)।

ওইদিন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হকের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, 'জেলা প্রশাসকরা সাধারণত রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করে থাকেন। নির্বাচনের সময় জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করে থাকেন।'

'এ অবস্থায় সরকার, গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের ওপর জনমানুষের আস্থা অক্ষুণ্ণ রাখার স্বার্থে মো. ইমরান আহমেদকে ওই ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে, জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনও ধরনের নির্বাচনী দায়িত্ব প্রদান করা থেকে বিরত রাখা সমীচীন হবে।'

Related Topics

টপ নিউজ

জেলা প্রসাসক / জামালপুর / বদলি / রাজনৈতিক বক্তব্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: অব্যবস্থাপনার দায়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ১৬ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি
  • বদলি ও পদোন্নতি বাণিজ্যের নামে প্রতারণা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী কর্মকর্তাসহ গ্রেপ্তার ২
  • ডিএমপির তিন থানায় নতুন ওসি
  • ডিসির পর এবার ঢাকায় প্রথম নারী এসপির পদায়ন, বদলি আরও ১১ কর্মকর্তা

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net