Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ড. ইউনূসের বিরুদ্ধে ‘ডকুমেন্ট জালিয়াতি’ করে শ্রম আইন লঙ্ঘনের মামলা করার অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 September, 2023, 12:45 pm
Last modified: 14 September, 2023, 01:09 pm

Related News

  • ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মানি লন্ডারিং মামলা বাতিল
  • গ্রামীণ শক্তি দইয়ে ভেজালের অভিযোগ: মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল
  • দুদকের অভিযোগ প্রত্যাহারের বিষয়ে জানেন না ইউনূস, আইনিভাবেই মোকাবিলা করতে চান: আইনজীবী
  • রায়কে 'সব আইনি নজির ও যুক্তির পরিপন্থী' অভিহিত করলেন ড. ইউনূস
  • শ্রম আইন লঙ্ঘনের মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত: আদালতে ড. ইউনূস

ড. ইউনূসের বিরুদ্ধে ‘ডকুমেন্ট জালিয়াতি’ করে শ্রম আইন লঙ্ঘনের মামলা করার অভিযোগ

জেরা করার সময় ইউনূসের পক্ষে আবেদনে বলা হয়, মূল সাক্ষীর জবানবন্দি আদালত রেকর্ড করার পর তাকে আসামপিক্ষে জেরা করা হয়। জেরা করার সয় সাক্ষী স্বীকার করেন যে আসল ডকুমেন্ট দাখিল না করে জাল ডকুমেন্ট যুক্ত করে মামলা করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
14 September, 2023, 12:45 pm
Last modified: 14 September, 2023, 01:09 pm

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলবিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলাটি যে ডকুমেন্টের (চেকলিস্ট) ভিত্তিতে করা হয়েছে, সেটি জালিয়াতি করে তৈরি করার অভিযোগ করেছেন আইনজীবীরা।

জালিয়াতির অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের শাস্তি চেয়ে এই এ মামলার বিচারকাজ অধস্তন আদালতে (ঢাকার ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালত) বদলী করার আবেদন করা হয়েছে।

বুধবার ঢাকার ৩য় শ্রম আদালতের বিচারক মেরিনা ইয়াসমিনের আদালতে আবেদনটি উপস্থাপন করেন ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।

আইনজীবীরা জানান, এই বিষয়ে শুনানি হলেও আদালত কোনো আদেশ দেননি। পরবর্তীতে আদেশ দেবেন বলে আদালত জানিয়েছেন।

এদিকে এই মামলায় ড. ইউনূসের জামিন বাতিল চেয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী খুরসীদ আলম খান মৌখিকভাবে আবেদন করলেও সেটি আমলে নেয়নি আদালত।

বুধবার এই মামলার বাদী ও মূল সাক্ষী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক তরিকুল ইসলামকে জেরার দিন দার্য ছিল। তাকে জেরা করেন ইউনূসের আইনজীবী। আগামী ২০ সেপ্টেম্বর জেরার জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

জেরা করার সময় ইউনূসের পক্ষে আবেদনে বলা হয়, মূল সাক্ষীর জবানবন্দি আদালত রেকর্ড করার পর তাকে আসামপিক্ষে জেরা করা হয়। জেরা করার সয় সাক্ষী স্বীকার করেন যে আসল ডকুমেন্ট দাখিল না করে জাল ডকুমেন্ট যুক্ত করে মামলা করা হয়েছে।

ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন টিবিএসকে বলেন, "আমরা শ্রম আদালতকে বলেছি, এই মামলা যেহেতু জাল ডকুমেন্ট নির্ভর। তাই এই মামলা শ্রম আদালতে চলতে পারে না। জাল ডকুমেন্টের ওপর ভিত্তি করে মামলা হওয়ায়, বাদীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। তাই এই জালিয়াতির অভিযোগের বিচারের জন্য মামলাটি ঢাকার কোনো ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে বদলী করা হোক।"

গত ৫ সেপ্টেম্বর থেকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের মাধ্যমে বিচার শুরু হয়।

এই মামলায় অভিযোগ করা হয়েছে, আইন অনুযায়ী গ্রামীণ টেলিকমের শ্রমিকদেরকে ৫ শতাংশ ডেভিডেন্ট না দিয়ে তা আত্মসাৎ করেছেন ড. ইউনূসসহ কোম্পানির চার কর্মকর্তা।

Related Topics

টপ নিউজ

ইউনূসের বিরুদ্ধে মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মানি লন্ডারিং মামলা বাতিল
  • গ্রামীণ শক্তি দইয়ে ভেজালের অভিযোগ: মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল
  • দুদকের অভিযোগ প্রত্যাহারের বিষয়ে জানেন না ইউনূস, আইনিভাবেই মোকাবিলা করতে চান: আইনজীবী
  • রায়কে 'সব আইনি নজির ও যুক্তির পরিপন্থী' অভিহিত করলেন ড. ইউনূস
  • শ্রম আইন লঙ্ঘনের মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত: আদালতে ড. ইউনূস

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net