Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
দুদকের অভিযোগ প্রত্যাহারের বিষয়ে জানেন না ইউনূস, আইনিভাবেই মোকাবিলা করতে চান: আইনজীবী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 August, 2024, 05:00 pm
Last modified: 12 August, 2024, 08:06 pm

Related News

  • অপরাধ, অপরাধী, সত্য-মিথ্যা
  • সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা
  • বাংলাদেশ বেতারে ম্যুরাল নির্মাণে সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: ইনু, হাছান মাহমুদসহ ৮ জনের নামে মামলা
  • মাই টিভির চেয়ারম্যান সাথী আরেক মামলায় গ্রেপ্তার
  • কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধানকে দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে দুদক

দুদকের অভিযোগ প্রত্যাহারের বিষয়ে জানেন না ইউনূস, আইনিভাবেই মোকাবিলা করতে চান: আইনজীবী

আইনজীবী মামুন বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেছেন, এখনো বলছেন, প্রতিটি মামলা আইনি পদ্ধতি অনুযায়ী চলবে। প্রতিটি মামলা তিনি আইনিভাবে মোকাবিলা করবেন।’
টিবিএস রিপোর্ট
12 August, 2024, 05:00 pm
Last modified: 12 August, 2024, 08:06 pm
ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি: সংগৃহীত

গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের প্রায় ২৫ কোটি আত্মসাৎ ও পাচারের অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো জানেন না।

এছাড়াও ড. ইউনূস মামলাটি আইনিভাবে মোকাবিলা করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।

ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাটি প্রত্যাহারের আবেদন করে। গতকাল রোববার (১১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম আবেদনটি মঞ্জুর করেন।

বিষয়টি জানার পর আজ সোমবার (১২ আগস্ট) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে এনিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, 'মামলা প্রত্যাহারের বিষয়ে গ্রামীণ টেলিকমের কেউ কিছু জানেন না। গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে বক্তব্য হলো, এ ব্যক্তিদের [আসামিদের] বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদের চোর, অর্থ আত্মসাৎকারী, পাচারকারী বলে সারা পৃথিবীতে, দেশের মানুষের কাছে অপমানিত ও সম্মানহানি করা হলো। আর এখন রাতারাতি মামলাটি প্রত্যাহার করে নিলেন।'

আইনজীবী মামুন বলেন, 'ড. মুহাম্মদ ইউনূস আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেছেন, এখনো বলছেন, প্রতিটি মামলা আইনি পদ্ধতি অনুযায়ী চলবে। প্রতিটি মামলা তিনি আইনিভাবে মোকাবিলা করবেন।'

'তাই গতকাল (১১ আগস্ট) যে বিষয়টি [মামলা প্রত্যাহার] হয়েছে, তা অমরা অবগত নই, বিষয়টি সম্পর্কে আমরা জানি না,' তিনি আরও বলেন।

এর আগে গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৪ গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশ তহবিল থেকে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে খালাস দেন।

বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল ইসলাম মামলার প্রসিকিউশন প্রত্যাহারের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন গ্রহণ করে এ আদেশ দেন।

মামলার অন্য ১৩ আসামি হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, পারভীন মাহমুদ, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও অধ্যাপক হুজ্জাতুল ইসলাম লতিফী; গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, আইনজীবী জাফরুল হাসান শরীফ ও ইউসুফ আলী, প্রতিনিধি মো. মাইনুল ইসলাম; এবং জাতীয় শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক কামরুল হাসান।

২০২৩ সালের ৩০ মে ১৪ জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। দুদকের উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা গুলশান আনোয়ার ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি মামলার চার্জশিট দাখিল করেন।

Related Topics

টপ নিউজ

ইউনূসের বিরুদ্ধে মামলা / ড. মুহাম্মদ ইউনূস / মামলা / দুদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের
  • ছবি: টিবিএস
    নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০
  • ছবি: টিবিএস
    গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
    ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

Related News

  • অপরাধ, অপরাধী, সত্য-মিথ্যা
  • সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা
  • বাংলাদেশ বেতারে ম্যুরাল নির্মাণে সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ: ইনু, হাছান মাহমুদসহ ৮ জনের নামে মামলা
  • মাই টিভির চেয়ারম্যান সাথী আরেক মামলায় গ্রেপ্তার
  • কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধানকে দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে দুদক

Most Read

1
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

6
ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
অর্থনীতি

ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net