Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
চট্টগ্রামে ১৩ দিন পর অপহৃত যুবকের কঙ্কাল উদ্ধার, গণপিটুনিতে অভিযুক্ত অপহরণকারীর মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 September, 2023, 07:15 pm
Last modified: 11 September, 2023, 07:23 pm

Related News

  • চট্টগ্রামে নালায় বিস্ফোরণ, আহত ১
  • বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে অকটেন ও ফার্নেস তেলবাহী ২ জাহাজ
  • শিডিউল অনুযায়ী জ্বালানি তেল এলেও চট্টগ্রামে অধিকাংশ পাম্প বন্ধ, কোথাও রেশনিংয়ে বিক্রি
  • চট্টগ্রামে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি, ২ জনের হাম শনাক্ত
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১

চট্টগ্রামে ১৩ দিন পর অপহৃত যুবকের কঙ্কাল উদ্ধার, গণপিটুনিতে অভিযুক্ত অপহরণকারীর মৃত্যু

নিখোঁজের ১১ দিন পর গত ৭ সেপ্টেম্বর সাদিকের মা বাদি হয়ে রাউজান থানায় অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ মোট ৬ জনকে আসামি করা হয়। নাম উল্লেখিত আসামিরা হলেন- উমংচিং মারমা (২৬), সুইচিংমং মারমা (২৫), অংথুইমং মারমা (২৫), উক্যাথোয়াই মারমা।
টিবিএস রিপোর্ট
11 September, 2023, 07:15 pm
Last modified: 11 September, 2023, 07:23 pm
সংগৃহীত প্রতীকী ছবি

চট্টগ্রামে অপহৃত হওয়ার ১৩ দিন পর শিবলী সাদিক হৃদয় (২০) নামে এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে রাউজান থানা পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে কদলপুর-রাঙ্গুনিয়া সীমান্তবর্তী পাহাড়ি এলাকা তার কঙ্গাল উদ্ধার করা হয়।

কদলপুরের একটি মুরগির খামারের ম্যানেজার ছিলেন শিবলী সাদিক, গত ২৮ আগস্ট রাতে সেখান থেকে হৃদয়কে অপহরণ করা হয়। তিনি উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের পঞ্চপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মো. শফিক ড্রাইভারের ছেলে এবং কদলপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন  বলেন, প্রায় ৩ ঘন্টা হেঁটে দুর্গম কদলপুর-রাঙ্গুনিয়া সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে অপহৃত হৃদয়ের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এই অপহরণের ঘটনায় কয়েকদিন আগে দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রোববার উমংচিং মারমা নামে আরও একজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে সোমবার ভোরে অভিযানে যায় পুলিশ।

এদিকে কঙ্কাল উদ্বারের সময় ঘটনাস্থলে নিয়ে যাওয়া আসামী উমংচিং মারমাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয় স্থানীয়রা। বিক্ষুদ্ধ জনতার গনপিটুনিতে ঘটনাস্থলে নিহত হয় উমংচিং মারমা (২৬)। এসময় ৩ জন পুলিশ সদস্য আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।

নিখোঁজের ১১ দিন পর গত ৭ সেপ্টেম্বর সাদিকের মা বাদি হয়ে রাউজান থানায় অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ মোট ৬ জনকে আসামি করা হয়। নাম উল্লেখিত আসামিরা হলেন- উমংচিং মারমা (২৬), সুইচিংমং মারমা (২৫), অংথুইমং মারমা (২৫), উক্যাথোয়াই মারমা।

প্রাথমিক তদন্তসূত্রে জানা গেছে, কদলপুর ইউনিয়নের পাহাড় সংলগ্ন একটি মুরগীর খামারে শিবলি ম্যানেজার হিসেবে কাজ করতেন। একই খামারে তার সাথে কয়েকজন আদিবাসীও কাজ করতেন। গত দু মাস আগে সেখানে কাজ করা আদিবাসী যুবকদের সাথে শিবলির বিরোধ হয়। পরে মালিকের উদ্যোগে মীমাংসা করে দেওয়া হয়। তার ঠিক দুই মাস পর অপহরণ হলেন শিবলি।

শিবলির মা নাহিদা আকতার বলেন, ছেলেকে অপহরণের পর আমার স্বামীর মোবাইলে ছেলে ফোন করেছিল। ছেলে বলেছিল, তাকে গাড়িতে করে কয়েকজন লোক ধরে নিয়ে যাচ্ছে। এরপর আবার ফোন দিয়ে অপহরণকারীরা ১৫ লাখ টাকা চায়। তাদের বুঝিয়ে ২ লাখ টাকায় রাজি করানো হয়। তাদের কথামতো টাকা দিয়েও ছেলেকে ফেরত পাইনি।  

Related Topics

টপ নিউজ

অপহরণ / চট্টগ্রাম / কঙ্কাল উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • চট্টগ্রামে নালায় বিস্ফোরণ, আহত ১
  • বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে অকটেন ও ফার্নেস তেলবাহী ২ জাহাজ
  • শিডিউল অনুযায়ী জ্বালানি তেল এলেও চট্টগ্রামে অধিকাংশ পাম্প বন্ধ, কোথাও রেশনিংয়ে বিক্রি
  • চট্টগ্রামে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি, ২ জনের হাম শনাক্ত
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net