Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
নিবন্ধন পেলো নতুন তিন প্রজাতির বাঁশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 August, 2023, 09:55 am
Last modified: 29 August, 2023, 10:11 am

Related News

  • ৫০০ কোটি টাকার বাজার, টিকে থাকার লড়াই যেমন চালিয়ে যাচ্ছে বাঁশ
  • রোহিঙ্গা ক্যাম্পে বছরে ২ কোটি বাঁশের চাহিদায় চট্টগ্রাম–কক্সবাজারে দ্রুত কমছে বাঁশবাগান
  • বিস্ময়ের আধার, সব কাজের কাজি, সবচেয়ে দ্রুত বর্ধনশীল ঘাস উপকারী বাঁশ
  • নতুন ৩ জাতের বাঁশ উদ্ভাবন করেছে বাংলাদেশ
  • অন্দরসজ্জায় বাঁশের ঝাড়বাতি আর ল্যাম্পশেডে মুগ্ধতা ছড়াবে আলো-আঁধারির খেলা

নিবন্ধন পেলো নতুন তিন প্রজাতির বাঁশ

বর্তমানে দেশীয় বাঁশের প্রজাতির সংখ্যা দাঁড়ালো ৪০টি। 
টিবিএস রিপোর্ট
29 August, 2023, 09:55 am
Last modified: 29 August, 2023, 10:11 am
প্রতীকী ছবি/সংগৃহীত

নতুন তিন জাতের বাঁশের নিবন্ধন পেলো বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)। গত ৭ আগস্ট কৃষি মন্ত্রণালয়ের জাতীয় বীজ বোর্ড বাঁশের নতুন জাত বিএফআরআই ব্যাম্বু বিবি১, বিএফআরআই ব্যাম্বু বিএন১ ও বিএফআরআই ব্যাম্বু বিএস১-কে নিবন্ধন প্রদান করে।

ইনব্রিড ধরণের জাত হিসেবে সারা দেশে চাষের জন্য সুপারিশ করা হয়েছে এগুলো।

গবেষণা সংস্থাটির ইতিহাসে এটিই প্রথম উদ্ভাবনের ঘটনা। ফলে বর্তমানে দেশীয় বাঁশের প্রজাতির সংখ্যা দাঁড়ালো ৪০টি। 

জাতীয় বীজ বোর্ডের সচিব ও কৃষি মন্ত্রণালয়ের বীজ অনুবিভাগের মহাপরিচালক মো. আবু জবাইর হোসেন বাবলু এবং প্রধান বীজতত্ত্ববিদ ড. মো আকতার হোসেন খান স্বাক্ষরিত নিবন্ধনের প্রত্যয়নপত্রে নতুন প্রজাতির শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের তথ্যমতে, বাঁশের চারা তৈরি বা চাষ অনেক দীর্ঘ প্রক্রিয়া। কোনো কোনো প্রজাতির বাঁশের ফুল আসতে ২০ থেকে ৬০ বছর পর্যন্ত সময় লাগে। এজন্য বর্তমানে কঞ্চি কলম পদ্ধতিতে চারা তৈরি করা হয়।

বৃহৎ পরিসরে আধুনিক পদ্ধতিতে চারা তৈরির জন্য বিএফআরআই ১৯৯১ সাল থেকে টিস্যু কালচার ল্যাব চালু করে। আর এ আধুনিক পদ্ধতিতে বরাক, মাকলা ও করজবা বাঁশের চারা তৈরি করতে গিয়ে নতুন তিন প্রজাতির উদ্ভাবন করেন গবেষকরা।

বন গবেষণা ইনস্টিটিউটের সিলভিকালচার-জেনেটিক্স বিভাগের ল্যাবের গবেষকরা ২০০২ সালে বরাক বাঁশের টিস্যু কালচার প্রটোকল সম্পন্ন করেন। পরে তারা ২০০৪ সালে মাকলা বাঁশ এবং ২০০৫ সালে করজবা বাঁশের টিস্যু কালচার প্রটোকল সম্পন্ন করেন।

গবেষকরা লক্ষ করেছেন, নতুন জাতের এই বাঁশের চারাগুলোর রূপগত (মরফোলজিক্যাল) বৈশিষ্ট্য মূল প্রজাতির থেকে আলাদা।

২০০৫ সালে গবেষকরা পাবনা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অভ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং বান্দরবানে মাঠ পর্যায়ে নতুন এই জাতগুলোর পরীক্ষামূলকভাবে রোপণ করেন।

বাঁশের জাতগুলো সফলভাবে বেড়ে ওঠার পর নতুন প্রজাতি হিসেবে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। জাতগুলোর নাম দেওয়া হয়- বিবি১ (বরাক বাঁশ থেকে), বিএন১ (মাকলা বাঁশ থেকে) এবং বিএস১ (করজবা বাঁশ থেকে)। 

Related Topics

টপ নিউজ

বাঁশ / বাঁশ উৎপাদন / বাঁশের প্রজাতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ৫০০ কোটি টাকার বাজার, টিকে থাকার লড়াই যেমন চালিয়ে যাচ্ছে বাঁশ
  • রোহিঙ্গা ক্যাম্পে বছরে ২ কোটি বাঁশের চাহিদায় চট্টগ্রাম–কক্সবাজারে দ্রুত কমছে বাঁশবাগান
  • বিস্ময়ের আধার, সব কাজের কাজি, সবচেয়ে দ্রুত বর্ধনশীল ঘাস উপকারী বাঁশ
  • নতুন ৩ জাতের বাঁশ উদ্ভাবন করেছে বাংলাদেশ
  • অন্দরসজ্জায় বাঁশের ঝাড়বাতি আর ল্যাম্পশেডে মুগ্ধতা ছড়াবে আলো-আঁধারির খেলা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net