Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
মার্সিডিজ থেকে বিএমডব্লিউ: বিলাসবহুল গাড়ি ভাড়ার পরিষেবা যেভাবে নজর কাড়ল

বাংলাদেশ

ওমর ফারুক
26 August, 2023, 03:50 pm
Last modified: 26 August, 2023, 04:46 pm

Related News

  • চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগীর ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার
  • চট্টগ্রামে বন্ধ ফিলিং স্টেশনে মিলল ৮ হাজার লিটার জ্বালানি তেলের মজুত, ১ লাখ টাকা জরিমানা
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  
  • চট্টগ্রামে অকটেনের চাহিদা দ্বিগুণ, পাম্পে দীর্ঘ সারি; গ্রামে সংকট আরও প্রকট
  • তেলসংকটের অজুহাতে চট্টগ্রামে গ্যাসচালিত যানেও ভাড়া দ্বিগুণ, পরিবহন সংকটে নগরবাসীর ভোগান্তি

মার্সিডিজ থেকে বিএমডব্লিউ: বিলাসবহুল গাড়ি ভাড়ার পরিষেবা যেভাবে নজর কাড়ল

চট্টগ্রামের রয়েল অটো রেন্টালসের বহরে রেঞ্জ রোভার, ল্যান্ড ক্রুজার প্রাডো, এক্স-ট্রেইল, বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জসহ রয়েছে বিলাসবহুল সব ব্র্যান্ডের গাড়ি।
ওমর ফারুক
26 August, 2023, 03:50 pm
Last modified: 26 August, 2023, 04:46 pm
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

বিলাসবহুল গাড়িতে চড়ার ইচ্ছা থাকলেও এ দেশের বেশিরভাগ মানুষের কাছেই তা আর্থিকভাবে প্রচণ্ড ব্যয়বহুল। তাই মানুষের এই আকাঙ্ক্ষাকে মাথায় রেখে চট্টগ্রামের এক তরুণ উদ্যোক্তা চালু করেছেন ভিন্নধর্মী এক 'রেন্ট-এ-কার' (গাড়ি ভাড়া পরিষেবা) ব্যবসা।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে এসে চট্টগ্রামে বিলাসবহুল গাড়ি ভাড়া পরিষেবা ব্যবসা শুরু করেন কামাল হোসেন।

তার প্রতিষ্ঠান রয়েল অটো রেন্টালসের বহরে রেঞ্জ রোভার, ল্যান্ড ক্রুজার প্রাডো, এক্স-ট্রেইল, বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জসহ রয়েছে বিলাসবহুল সব ব্র্যান্ডের গাড়ি।

করোনা মহামারির দীর্ঘ লকডাউনে বড় অঙ্কের লোকসান গুনে দেশে ফেরত আসেন আরব আমিরাত প্রবাসী কামাল হোসেন।

আবারও বিদেশে না গিয়ে হাতে থাকা মূলধনটুকু দিয়ে এবার দেশেই কিছু করার চিন্তা করেন তিনি। কিন্তু দেশে মোটামুটি ঝুঁকিহীন তেমন ব্যবসার খোঁজ পাননি। এভাবে প্রায় দুই বছর বেকার বসে ছিলেন।

কামাল হোসেন। স্কেচ: টিবিএস

সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে 'রেন্ট এ কারের' ব্যবসা শুরু করেন এই তরুণ। কিন্তু এটি তথাকথিত রেন্ট এ কার নয়; এ ব্যবসায়ে তিনি নিয়ে আসেন বিলাসবহুল গাড়ি। প্রায় ১ কোটি ২০ লাখ টাকায় রেঞ্জ রোভার এবং বিএমডব্লিউ গাড়ি দিয়ে শুরু হয় ব্যবসা।

রয়েল অটো রেন্টালস'র এই উদ্যোক্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "চট্টগ্রামে রেন্ট এ কারের অনেক প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু আমি চেয়েছি ভিন্ন কিছু করতে। তাই বিলাসবহুল গাড়ি নিয়ে রেন্ট এ কার শুরু করেছি। কারণ চট্টগ্রামে বিলাসবহুল গাড়ির ভালো চাহিদা থাকলেও বাণিজ্যিকভাবে এর কোনো উদ্যোগ ছিল না। এই সুযোগটুকু আমি কাজে লাগিয়েছি। এই সময়ের মধ্যে ভালোই সাড়া পেয়েছি।"

"বিলাসবহুল এসব গাড়ি রেন্ট এ কার হিসেবে দিয়ে কতটুকু সফল হতে পারবো, তা নিয়ে প্রথমে একটু দুঃশ্চিন্তায় ছিলাম। কিন্তু এখন টার্গেটের চেয়েও বেশি সাড়া পাচ্ছি," যোগ করেন তিনি।

ব্যবসার অবস্থা ভালো দেখে পরিচিত আরও তিন বিনিয়োগকারী গাড়ি কিনে রয়েল অটোতে দিয়েছেন। বর্তমানে  প্রতিষ্ঠানটিতে বিলাসবহুল গাড়ি রয়েছে পাঁচটি। 

খরচ বাদ দিয়ে বর্তমানে প্রতিমাসে প্রায় ১৫ লাখ টাকা আয় হয় বলে জানান কামাল হোসেন। যেখানে তার মোট বিনিয়োগ ১ কোটি ২০ লাখ টাকা।

এসব গাড়ি চট্টগ্রাম নগরীতে সর্বনিম্ন ১০-২০ হাজার টাকায় ভাড়া পাওয়া যায়। তবে নগরীর বাইরে গেলে সময় বিবেচনায় একটু বেশি ভাড়া গুনতে হতে পারে।

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

নগরীর চট্টেশ্বরী রোডে অফিস এবং পার্কিং থাকলেও রয়েল অটোস রেন্টালসের ফেসবুক পেজেই সাড়া মিলছে বেশি।

খরচ একটু বেশি হওয়ায় প্রথমদিকে ভাড়া মিলতো কম। পরবর্তীতে ভাড়া সহনীয় পর্য়ায়ে নিয়ে আসায় এখন প্রচুর অর্ডার রয়েছে এসব গাড়ির। বর্তমানে প্রতিটি গাড়ি মাসে গড়ে ২৫টি করে ট্রিপ পায়।

কামাল জানান, বিয়ের অনুষ্ঠানে এসব গাড়ির চাহিদা রয়েছে। এছাড়া ব্যবসায়ী-শিল্প গ্রুপগুলো বিদেশি বায়ারদের পরিবহন করতে এসব গাড়ি নিয়ে যায়। এমনকি অনেকে শখের বসে পরিবার পরিজন নিয়েও বেড়াতে যায় বিলাসবহুল এসব গাড়ি নিয়ে।

জীবিকার তাগিদে ২০১৫ সালে সৌদি আরব পাড়ি দিয়েছিলেন চট্টগ্রাম নগরীর ঘাসিয়ার পাড়া এলাকার যুবক কামাল হোসেন। সেখানে কাজ নেন ফার্নিচার কারখানায়। ছয় মাস চাকুরি করে অভিজ্ঞতা ও জমানো বেতন দিয়ে মক্কা নগরীতে গড়ে তোলেন ছোট ফার্নিচার কারখানা। প্রায় দেড় বছর ফার্নিচারের ভালো ব্যবসাও করেন।

পরে পরিচিত কয়েকজনের পরামর্শে ব্যবসা করতে ২০১৭ সালে পাড়ি জমান আরব আমিরাতে। এবার আমিরাতের উম্মুল কুইন এ গড়ে তোলেন সমির টেইলার্স নামের বোরকার কারখানা ও শোরুম।

দুজন কারিগর দিয়ে ব্যবসা শুরু করলেও তার টার্গেট ছিল বড় বড় শপিং মলগুলোর বাজার ধরা। সেই টার্গেটে সফলও হন তিনি। মাত্র এক বছরের মধ্যেই আবুধাবি, ফুজিরা, আলাইন সারজাসহ আরব আমিরাতের বড় বড় মলগুলোতে বোরকা সরবরাহ শুরু করেন।  

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

দুইজন কারিগর দিয়ে গড়ে তোলা কারখানা এবং শোরুমের কর্মকর্তা-কর্মচারির সংখ্যা দাঁড়ায় ২০ জনে। শুরুর কয়েক মাসের মাথায় সব ধরনের খরচ বাদে প্রতিষ্ঠানটির মাসিক লাভ দাঁড়ায় গড়ে ১৫-২০ লাখ টাকা। এভাবে ২০১৯ সাল পর্যন্ত ভালোই চলছিল।

কিন্তু ব্যবসায় বড় ধাক্কা আসে করোনা মহামারিতে। করোনায় আরব আমিরাতে শক্ত লক ডাউনের কারণে প্রায় একবছর বন্ধ রাখতে হয় কারখানা। উৎপাদন ও বিকিকিনি বন্ধ থাকলেও দীর্ঘদিন কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে গিয়ে প্রায় ৫০ লাখ লোকসান গুনতে হয় তাকে। পরে ২০২০ সালের শেষ দিকে লোকসানে কারখানা ও শোরুম বিক্রি করে দেশে ফিরে আসেন এই যুবক।

"পরিস্থিতি ওইরকম হওয়া সত্ত্বেও, আমি কিছু টাকা ধরে রাখতে পেরেছিলাম। ফিরে এসে আমি উত্তরাধিকারসূত্রে পাওয়া জমির এক অংশ বিক্রি করে, আর আমার আয়ের টাকা দিয়ে রেন্ট এ কারের এই ব্যবসা শুরু করি," বলেন কামাল হোসেন।
 

Related Topics

টপ নিউজ

রেন্ট এ কার / গাড়ি ভাড়া পরিষেবা / চট্টগ্রাম / বিলাসবহুল গাড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগীর ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার
  • চট্টগ্রামে বন্ধ ফিলিং স্টেশনে মিলল ৮ হাজার লিটার জ্বালানি তেলের মজুত, ১ লাখ টাকা জরিমানা
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  
  • চট্টগ্রামে অকটেনের চাহিদা দ্বিগুণ, পাম্পে দীর্ঘ সারি; গ্রামে সংকট আরও প্রকট
  • তেলসংকটের অজুহাতে চট্টগ্রামে গ্যাসচালিত যানেও ভাড়া দ্বিগুণ, পরিবহন সংকটে নগরবাসীর ভোগান্তি

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net