Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
বিএনপি-পুলিশ সংঘর্ষ: হবিগঞ্জে পুলিশের দুই মামলায় আসামী ১৪শ’ 

বাংলাদেশ

মৌলভীবাজার প্রতিনিধি
21 August, 2023, 06:55 pm
Last modified: 21 August, 2023, 07:00 pm

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ

বিএনপি-পুলিশ সংঘর্ষ: হবিগঞ্জে পুলিশের দুই মামলায় আসামী ১৪শ’ 

আজ সোমবার (২১ আগস্ট) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই খোরশেদ আলম পুলিশের ওপর হামলা ও এসআই ওয়াহেদ গাজী বিস্ফোরক আইনের মামলায় বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
মৌলভীবাজার প্রতিনিধি
21 August, 2023, 06:55 pm
Last modified: 21 August, 2023, 07:00 pm
সংগৃহীত ছবি

হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে বিএনপির নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জের সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছকে প্রধান আসামী করে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। এতে ৯০ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে অন্তত আরও ১৩শ' জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে দায়েরকৃত দুই মামলার প্রতিটিতে ৬ থেকে ৭শ' জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আজ সোমবার (২১ আগস্ট) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই খোরশেদ আলম পুলিশের ওপর হামলা ও এসআই ওয়াহেদ গাজী বিস্ফোরক আইনের মামলায় বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পদযাত্রা থেকে পুলিশের উপর অতর্কিতে হামলা চালানো হয়। এতে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবসহ কমপক্ষে ১০ পুলিশ আহত হন। আহত ওসিকে রোববার উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা নেন।

হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, 'এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।'

এদিকে সংঘর্ষে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আউয়াল আশংকাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রয়েছেন।

পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম ফরিদ বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার তাকে দেখতে হবিগঞ্জ থেকে বিএনপির একটি টিম যায়। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এছাড়াও পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত আরো শতাধিক নেতা-কর্মী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, গতকাল রোববার বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ ও শান্তি সমাবেশ পালন করে আওয়ামী লীগ। এই সমাবেশ থেকেই বিএনপি ও আ'লীগের মধ্যে সংঘর্ষের সূত্রপাত।

Related Topics

টপ নিউজ

হবিগঞ্জ / পুলিশের সাথে সংঘর্ষ / মামলা / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net