Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
ভারতে শুল্ক, ভোমরা বন্দরে কেজিতে ১৫ টাকা বাড়লো পেঁয়াজের দাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 August, 2023, 12:35 pm
Last modified: 21 August, 2023, 12:59 pm

Related News

  • আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
  • শ্রীলঙ্কায় আলু ও পেঁয়াজ রপ্তানি করতে চায় বাংলাদেশ, সম্ভাবনা যাচাইয়ে কলম্বো যাবে প্রতিনিধি দল
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে

ভারতে শুল্ক, ভোমরা বন্দরে কেজিতে ১৫ টাকা বাড়লো পেঁয়াজের দাম

এদিকে, খোলা বাজারে ইতোমধ্যেই শুরু হয়েছে অস্থিরতা। দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। 
টিবিএস রিপোর্ট
21 August, 2023, 12:35 pm
Last modified: 21 August, 2023, 12:59 pm
ছবি: টিবিএস

ভারত সরকারের পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ ভাগ শুল্ক নির্ধারণের প্রভাব পড়েছে বাংলাদেশের বন্দরে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা বেড়েছে। এতে ইতোমধ্যেই অস্থিরতা শুরু হয়েছে খোলা বাজারে।

আমদানিকারকরা বলছেন, পেঁয়াজের দাম আরও বাড়বে।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সৃষ্টি ট্রেডিংয়ের স্বত্বাধিকারী দিপু রায় জানান, ভারতে শুল্ক নির্ধারণের পূর্বে ভারতীয় পেঁয়াজ প্রতিকেজি বিক্রি হতো ৪৫-৫০ টাকায়। এখন আমদানি খরচ বেড়ে যাওয়ায় বন্দরে প্রতিকেজি পেঁয়াজে ১৫ টাকা করে বাড়তি দাম নেওয়া হচ্ছে। 

এছাড়া, আমদানিও কমে গেছে বলে জানান তিনি। ফলে পেঁয়াজের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

"যেখানে দৈনিক ৮০-১০০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। রোববার (২০ আগস্ট) আমদানি হয়েছে মাত্র ৪০ ট্রাক," বলেন দিপু।

আমদানিকারক এসআর ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সাদ্দাম হোসেন বলেন, "ভারত সরকার এর আগে কখনও পেঁয়াজ রপ্তানির ওপর শুল্ক নেয়নি। এই প্রথম শুল্ক আরোপ করেছে। এতে একদিকে যেমন দাম বেড়েছে, তেমনি বাজারে শুরু হয়েছে অস্থিরতা।"

ভোমরা সিঅ্যান্ডএফ অ্যায়োসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু বলেন, "ভারত পেঁয়াজ রপ্তানি করতে চায় না। সে কারণেই সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে শুল্ক আরোপ করেছে ব্যবসায়ীদের নিরুৎসাহিত করতে। এতে শুধু ভোমরা বন্দরে নয় সারাদেশেই পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে উঠবে। দাম অনেক বেড়ে যাবে।"

দেশের বাজারে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে শুল্ক প্রত্যাহারের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

"অন্যথায় পেয়াজ রপ্তানি বন্ধ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ ভারতীয় পেঁয়াজের মূল্য দেশি পেঁয়াজের থেকেও বেশি হয়ে যাবে। তখন আমদানি বন্ধ করে দেবে আমদানিকারকরা," যোগ করেন তিনি।

এদিকে, খোলা বাজারে ইতোমধ্যেই শুরু হয়েছে অস্থিরতা। দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম প্রতিকেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। 

শুল্ক আরোপের আগে, বাজারে ভারতীয় পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছিল ৫০-৫৫ টাকায়, সেটি এখন বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকায়। এছাড়া দেশি পেয়াজ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়, যা আগে বিক্রি হচ্ছিল ৬৫-৭০ টাকায়।
 
Related Topics

টপ নিউজ

পেঁয়াজ / পেঁয়াজের দাম / ভারতীয় পেঁয়াজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
  • শ্রীলঙ্কায় আলু ও পেঁয়াজ রপ্তানি করতে চায় বাংলাদেশ, সম্ভাবনা যাচাইয়ে কলম্বো যাবে প্রতিনিধি দল
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net