Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
খুমেক শিক্ষার্থী-ঔষধ ব্যবসায়ীদের সংঘর্ষ: ধর্মঘট করে দু’পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 August, 2023, 02:40 pm
Last modified: 16 August, 2023, 02:43 pm

Related News

  • থানা হেফাজতে আসামি মৃত্যুর গুজব; বরিশালে পুলিশ-স্থানীয়দের সংঘর্ষে আহত ১২
  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের মতো সংঘর্ষ, আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

খুমেক শিক্ষার্থী-ঔষধ ব্যবসায়ীদের সংঘর্ষ: ধর্মঘট করে দু’পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ

ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন। অন্যদিকে আপাতত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতালে সামনের ওষুধ ব্যবসায়ীরা।
টিবিএস রিপোর্ট
16 August, 2023, 02:40 pm
Last modified: 16 August, 2023, 02:43 pm
ছবি-আওয়াল শেখ/টিবিএস

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের সাথে ঔষধ ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় ধর্মঘট পালন করে দু'পক্ষ পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে।

বুধবার বেলা এগারোটা থেকে খুলনা মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে সকল শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। একই সময় হাসপাতালের সামনের ব্লু স্কোয়ার মার্কেটের ওষুধ দোকানদাররা বিক্ষোভ শুরু করেন। 

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, "বহিরাগতরা বলপূর্বক আমাদের উপর হামলা চালিয়েছে। হামলার পর পুলিশ ঘোষণা দিয়েছিল রাত বারোটার মধ্যে সকল আসামিদের গ্রেফতার করা হবে। ঘটনার পরের দিন আমরা থানায় মামলার এজাহার নিয়ে গেলেও পুলিশ তা গ্রহণ করে নি। আমরা সুষ্ঠু বিচার নেওয়া পর্যন্ত ক্লাসে ফিরব না।"

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বেলা ১২টার দিকে সাক্ষাৎ করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।

উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের বলেন, "হামলার পর থেকে তোমাদের সাথে আমরা আছি। তোমাদেরকে চিকিৎসা করিয়েছি। থানায় মামলা করার জন্য তোমাদের সাথে ছিলাম। পরবর্তীতে তোমরা যেভাবে আমাদেরকে চাইবে সেভাবে তোমাদের সাথে থাকবো।"

গত সোমবার রাত ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সামনে অবস্থিত ব্লু স্কোয়ার মার্কেটে শিক্ষার্থীদের সাথে ঔষধ ব্যবসায়ীদের সংঘর্ষ হয়।

শিক্ষার্থীরা জানান, ওই মার্কেটের মেসার্স বিপ্লব মেডিসিন কর্ণার নামের একটি ওষুধের দোকানে ব্যাচ কে-৩১ এর এক শিক্ষার্থী ঔষধ কিনতে গিয়েছিলেন। তবে দোকানদার অতিরিক্ত মূল্য চাওয়ায় তিনি প্রতিবাদ করেন। তখন ওই শিক্ষার্থীকে লাঞ্ছিত করা হয়। পরবর্তীতে অন্যান্য শিক্ষার্থীরা গিয়ে এ বিষয়ে জানতে চাইলে দোকানদাররা জড়ো হয়ে তাদের উপর হামলা করেন। তাতে ২০ জন শিক্ষার্থী আহত হন।

অন্যদিকে ওষুধ বিক্রেতারা দাবি করেন, ওই শিক্ষার্থী ৭০ টাকার ওষুধ কেনার পর তিনি মোট দামের উপর ১০ শতাংশ কমিশন চেয়েছিলেন। তবে দোকানদার ওই কমিশন দিতে রাজি না হলে দু'জন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে মেডিকেল কলেজের হল থেকে শিক্ষার্থীরা এসে ওই দোকানে ভাঙচুর চালায়।

ওষুধ ব্যবসায়ীদের সাথে শিক্ষার্থীদের কয়েক দফায় সংঘর্ষ চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে ঘটনার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন। 

ইন্টার্ন চিকিৎসক পরিষদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ডা. জ্যোতির্ময় বৈরাগী বলেন, "আমাদের উপর যারা হামলা করেছে তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।"

অন্যদিকে হামলার পর আপাতত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতালে সামনের ওষুধ ব্যবসায়ীরা।

সেখানে দোকান রয়েছে ঔষধ ব্যবসায় সমিতির কেন্দ্রীয় কমিটির পরিচালক জিল্লুর রহমান জুয়েলের। তিনি বলেন, "হামলার ঘটনায় আমাদের নয়জন ব্যবসায়ী আহত হয়েছেন। শিক্ষার্থীরা একটি দোকানের অভ্যন্তরে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। অন্যান্য দোকানের শাটার ক্ষতিগ্রস্ত করেছে। তারা থানায় মামলা করলে আমরাও পাল্টা মামলা দায়ের করব।"

তিনি আরও বলেন, "যেকোনো ধরনের সংঘাত এড়ানোর জন্য আমাদের দোকানগুলো বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আজ বিকেলে এই ঘটনাটি নিয়ে আলোচনায় বসতে চেয়েছেন। সেখানে বসে আমরা মীমাংসার চেষ্টা করব।"

Related Topics

টপ নিউজ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল / ইন্টার্ন চিকিৎসক / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • থানা হেফাজতে আসামি মৃত্যুর গুজব; বরিশালে পুলিশ-স্থানীয়দের সংঘর্ষে আহত ১২
  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের মতো সংঘর্ষ, আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net