Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া' নিষিদ্ধ

বাংলাদেশ

ইউএনবি
10 August, 2023, 07:50 pm
Last modified: 10 August, 2023, 07:52 pm

Related News

  • আ.লীগ আমলের আরও ১,২০২ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন
  • পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি
  • রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি ও শোভাযাত্রা নিষিদ্ধ
  • নরসিংদী থেকে গ্রেপ্তার আতাউর রহমান বিক্রমপুরী
  • বীরত্ব ও সেবার স্বীকৃতি হিসেবে বিজিবির পদক সংখ্যা বাড়ানোর প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া' নিষিদ্ধ

জানা যায়, এরপর সংগঠনের কার্যক্রম, উদ্দেশ্য ও সদস্যসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তালিকা তৈরি করা হয়। পুলিশ সদরদপ্তর থেকে এ সংক্রান্ত নথি যাওয়ার পর এ জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ইউএনবি
10 August, 2023, 07:50 pm
Last modified: 10 August, 2023, 07:52 pm
জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া' নিষিদ্ধ

জঙ্গি সংগঠন 'জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া' নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) জঙ্গি সংগঠনটিকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, 'জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া' নামে জঙ্গি দল বা সংগঠনটির কার্যক্রম দেশের শান্তিশৃঙ্খলার পরিপন্থী। এর কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায়, বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গত বছরের ৫ অক্টোবর ঘর ছাড়া সাত তরুণকে গ্রেপ্তারের পরদিন সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন- বিশেষত জেএমবি, আনসার আল ইসলাম ও হুজির বিভিন্ন পর্যায়ের কিছু নেতা-কর্মী একত্র হয়ে 'জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'র কার্যক্রম শুরু করে।

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার দাওয়া বিভাগের প্রধান সদ্য এমবিবিএস পাস করা শাকির বিন ওয়ালী নামে এক চিকিৎসককে গত বছরের ১৪ সেপ্টেম্বর গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে চিকিৎসক শাকির নতুন জঙ্গি সংগঠনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দেন। ওই বছরের ২৬ অক্টোবর রাজধানীর ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠনের সক্রিয় পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে সিটিটিসি। এরপর নতুন সংগঠনও নিষিদ্ধ করতে উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জানা যায়, এরপর সংগঠনের কার্যক্রম, উদ্দেশ্য ও সদস্যসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তালিকা তৈরি করা হয়। পুলিশ সদরদপ্তর থেকে এ সংক্রান্ত নথি যাওয়ার পর এ জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও উগ্র ইসলামি সংগঠন হিসেবে আটটি সংগঠন নিষিদ্ধ করা হয়। সবশেষ ২০১৯ সালের ৫ নভেম্বর আইনগতভাবে নিষিদ্ধ করা হয় জঙ্গি সংগঠন 'আল্লাহর দল।'

এ ছাড়া ২০১৭ সালের ১ মার্চ জঙ্গি সংগঠন হিসেবে 'আনসার আল ইসলাম'নিষিদ্ধ করে সরকার।

জঙ্গি কার্যক্রমে জড়িত থাকায় এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৩ সালের ৯ ফেব্রুয়ারি শাহাদত-ই-আল হিকমা, ২০০৫ সালের সেপ্টেম্বরে হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজি-বি), ২০০৫ সালের ১৭ অক্টোবর জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) ও জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীর এবং ২০১৫ সালের ২৫মে আনসারুল্লাহ বাংলাকে টিম নিষিদ্ধ করা হয়।

Related Topics

টপ নিউজ

জঙ্গি সংগঠন / নিষিদ্ধ ঘোষণা / জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া / স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • আ.লীগ আমলের আরও ১,২০২ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন
  • পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি
  • রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি ও শোভাযাত্রা নিষিদ্ধ
  • নরসিংদী থেকে গ্রেপ্তার আতাউর রহমান বিক্রমপুরী
  • বীরত্ব ও সেবার স্বীকৃতি হিসেবে বিজিবির পদক সংখ্যা বাড়ানোর প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net