Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
বেসিক ব্যাংকের সাবেক ৪ এজিএমকে যেকোনো সময় গ্রেপ্তার করতে পারবে দুদক: আপিল বিভাগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 August, 2023, 11:25 am
Last modified: 10 August, 2023, 11:31 am

Related News

  • নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট
  • জুলাই অভ্যুত্থানের ২ মামলায় আগাম জামিন পাননি নায়ক রিয়াজ
  • সাবেক রেলমন্ত্রী মুজিবুলের সম্পত্তি জব্দ, ৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • কক্সবাজার সৈকতের সংকটাপন্ন এলাকায় রাস্তা নির্মাণের কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

বেসিক ব্যাংকের সাবেক ৪ এজিএমকে যেকোনো সময় গ্রেপ্তার করতে পারবে দুদক: আপিল বিভাগ

চার কর্মকর্তা হলেন- বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক এজিএম সাদিয়া আক্তার শাহীন ও মো. জালাল উদ্দিন, গুলশান শাখার এজিএম রুমানা আহাদ এবং মতিঝিল লোকাল অফিসের এজিএম এএসএম আনিসুর রহমান।
টিবিএস রিপোর্ট
10 August, 2023, 11:25 am
Last modified: 10 August, 2023, 11:31 am

বহুল আলোচিত বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ২০ মামলার চার আসামিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

আইনজীবীরা জানিয়েছেন, এ আদেশের ফলে চার আসামিকে যেকোনো মুহূর্তে গ্রেপ্তার করতে পারবে দুদক।

চার কর্মকর্তা হলেন- বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক এজিএম সাদিয়া আক্তার শাহীন ও মো. জালাল উদ্দিন, গুলশান শাখার এজিএম রুমানা আহাদ এবং মতিঝিল লোকাল অফিসের এজিএম এএসএম আনিসুর রহমান।

২০ মামলার মধ্যে সাদিয়া আক্তার ২০টিতে, রুমানা আহাদ ১৩টিতে এবং জালাল উদ্দিন ও আনিসুর রহমান ১৮টি মামলায় চার্জশিটভুক্ত আসামি।

এই চারজন গত ২ আগস্ট হাইকোর্টে জামিন আবেদন করলে, পরের দিন ৩ আগস্ট বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদেরকে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পনের আদেশ দেন। একইসাথে তাদের যেন গ্রেপ্তার ও হয়রানি না করা হয়, সেই আদেশও দেন আদালত।

হাইকোর্টের আদেশ বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৯ আগস্ট) সেই আবেদনের শুনানি নিয়ে চেম্বার জজ বিচারপতি এম এনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

এর আগে, বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় ৫৯টি মামলার অভিযোগপত্র প্রস্তুত হয়ে আদালতে দাখিল করা হয়। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) সেই অভিযোগপত্র আমলে নেওয়ার বিষয়ে ঢাকার বিচারিক আদালতে শুনানির দিন ধার্য আছে।

এর আগে, গত ১৪ জুন 'বেসিক ব্যাংক কেলেঙ্কারির অনেকেই পালিয়ে গেছেন' শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে ২০টি মামলায় আগাম জামিন চেয়ে গত ২ আগস্ট হাইকোর্টে পৃথক আবেদন করেন ওই চার কর্মকর্তা।

গত ২ আগস্ট জামিন আবেদন শুনানির জন্য উঠলে হাইকোর্টকে দুদকের আইনজীবী জানান, অভিযোগপত্র হয়ে গেছে। হাইকোর্ট দুদকের আইনজীবীকে মামলার অভিযোগপত্র ৩ আগস্ট উপস্থাপন করতে বলেন। এরই ধারাবাহিকতায় অভিযোগপত্র উপস্থাপন করা হয়। 

আগাম জামিন আবেদনের শুনানি থাকায় ওই চার কর্মকর্তা আদালতে হাজির হলে তাদেরকে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমার্পনের নির্দেশ দেন হাইকোর্ট।

আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান ও জামিন আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাছুম।
 
Related Topics

টপ নিউজ

বেসিক ব্যাংক / দুদক / হাইকোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট
  • জুলাই অভ্যুত্থানের ২ মামলায় আগাম জামিন পাননি নায়ক রিয়াজ
  • সাবেক রেলমন্ত্রী মুজিবুলের সম্পত্তি জব্দ, ৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • কক্সবাজার সৈকতের সংকটাপন্ন এলাকায় রাস্তা নির্মাণের কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net