Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
চমেক হাসপাতালের বারান্দায় ভিজছেন রোগী ও স্বজনরা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 August, 2023, 03:35 pm
Last modified: 07 August, 2023, 03:43 pm

Related News

  • চট্টগ্রামে পুলিশের কর্মকর্তা পরিচয়ে মামলার বাদীদের টার্গেট করে প্রতারণা, গ্রেপ্তার ১
  • চট্টগ্রামে মহাসড়ক উন্নয়ন ও যাতায়াত সহজ করতে ১,৪৫৯ কোটি টাকার প্রকল্প
  • নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে: পানিসম্পদমন্ত্রী
  • মাদক-অবৈধ অস্ত্র নির্মূলে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন: পানি সম্পদমন্ত্রী
  • দুর্বল শাসনব্যবস্থা ও পরিবেশে বৈশ্বিক সূচকে পেছাল ঢাকাসহ দেশের আরও ৭ শহর

চমেক হাসপাতালের বারান্দায় ভিজছেন রোগী ও স্বজনরা 

বৃষ্টির কারণে হাসপাতালের মেঝেতে চাপাচাপি করে অবস্থান নিয়েছেন তারা। স্যাঁতস্যাঁতে মেঝেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের।
টিবিএস রিপোর্ট
07 August, 2023, 03:35 pm
Last modified: 07 August, 2023, 03:43 pm
ছবি: টিবিএস

টানা কয়েক দিনের ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের বারান্দায় পানি ঢোকায় বিপাকে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিয়ে আসা রোগী ও তাদের স্বজনরা।

বৃষ্টির কারণে হাসপাতালের মেঝেতে চাপাচাপি করে অবস্থান নিয়েছেন তারা। স্যাঁতস্যাঁতে মেঝেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী-স্বজনদের।

সোমবার (০৭ আগস্ট) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে গেছে, মেডিসিন ওয়ার্ডের তিনটি ইউনিট, প্রসূতি ওয়ার্ড, নবজাতক, অর্থোপেডিকস, হৃদরোগ বিভাগ, কিডনি, নিউরো মেডিসিন ওয়ার্ডের বারান্দায় রোগী বেশি। 

এসব ওয়ার্ডে সক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী ভর্তি আছেন। বিশেষ করে মেডিসিন ওয়ার্ডের খোলা বারান্দায় রোগীর সংখ্যা বেশি। এছাড়া প্রসূতি ওয়ার্ডের বাইরেও অনেক রোগী। আর নবজাতক ওয়ার্ডের বাইরে মা ও স্বজনরা অবস্থান করছেন।

ছবি: টিবিএস

সন্দ্বীপ থেকে আসা দুর্লভ জলদাস টিবিএসকে বলেন, "আমার বোনকে ৬ দিন আগে এখানে এনেছি। নবজাতক ওয়ার্ডে ভর্তি বোনের বাচ্চা। বৃষ্টির সময় পানি ঢোকে। তখন বিছানা নিয়ে ভেতরে দাঁড়িয়ে থাকি। এরপর বৃষ্টি কমলে এখানে এসে বসি। পুরো সময় তো আর দাঁড়িয়ে থাকা যায় না।"

এ দুর্ভোগ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান টিবিএসকে বলেন, "রোগীর চাপ বেশি থাকায় কিছু কিছু ওয়ার্ডের বারান্দায়ও রোগীরা থাকছেন। আমরা ত্রিপল দিয়ে রোগীদের সুরক্ষিত করার চেষ্টা করছি। ভারী বর্ষণে পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে।"

ছবি: টিবিএস

"তবে স্বজনদের বিষয়টি দেখা আমাদের দায়িত্ব না। রোগীদের যেন ভিজতে না হয়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে," যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

চমেক হাসপাতাল / চট্টগ্রাম / ভারী বর্ষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও
  • ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
    টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
    বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

Related News

  • চট্টগ্রামে পুলিশের কর্মকর্তা পরিচয়ে মামলার বাদীদের টার্গেট করে প্রতারণা, গ্রেপ্তার ১
  • চট্টগ্রামে মহাসড়ক উন্নয়ন ও যাতায়াত সহজ করতে ১,৪৫৯ কোটি টাকার প্রকল্প
  • নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে: পানিসম্পদমন্ত্রী
  • মাদক-অবৈধ অস্ত্র নির্মূলে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন: পানি সম্পদমন্ত্রী
  • দুর্বল শাসনব্যবস্থা ও পরিবেশে বৈশ্বিক সূচকে পেছাল ঢাকাসহ দেশের আরও ৭ শহর

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও

2
ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
ফিচার

টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

5
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

6
বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
অর্থনীতি

বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net