Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
অবস্থান কর্মসূচিতে হামলায় দুই শতাধিক দলীয় নেতাকর্মী আহত, ১২৪ গ্রেপ্তার: বিএনপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 July, 2023, 10:10 pm
Last modified: 29 July, 2023, 10:14 pm

Related News

  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ

অবস্থান কর্মসূচিতে হামলায় দুই শতাধিক দলীয় নেতাকর্মী আহত, ১২৪ গ্রেপ্তার: বিএনপি

মির্জা ফখরুল বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করতে সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের লোকদের ব্যবহার করে ঢাকায় যে সহিংসতা চালিয়েছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাই।
টিবিএস রিপোর্ট
29 July, 2023, 10:10 pm
Last modified: 29 July, 2023, 10:14 pm

বিএনপি দাবি করেছে, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমানসহ দলের দুই শতাধিক নেতা শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচিতে হামলায় আহত হয়েছেন।

নয়াপল্টনে দলীয় এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা আরো দাবি করেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ ১২৪ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করতে সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের লোকদের ব্যবহার করে ঢাকায় যে সহিংসতা চালিয়েছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাই।

'এই অত্যাচারী সরকার বলপ্রয়োগ করে ক্ষমতায় আঁকড়ে থাকার চেষ্টায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর বিনা উস্কানিতে গুলি, টিয়ার গ্যাস এবং সশস্ত্র হামলা দেখে দেশ-বিদেশের মানুষ হতবাক।'

তিনি জানান, মাথায় আঘাতের কারণে গয়েশ্বর চন্দ্র রায়ের প্রচণ্ড রক্তক্ষরণ হয়।

মির্জা ফখরুল বলেন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমানসহ অসংখ্য নেতা-কর্মীর ওপর হামলা এবং অগণিত নেতা-কর্মীকে নির্বিচারে গ্রেপ্তার প্রমাণ করে যে, ক্ষমতার জন্য ক্ষুধার্ত এই সরকারের হাতে দেশের কোনো নাগরিক নিরাপদ নয়।

আটকের পর গয়েশ্বর চন্দ্র রায় ডিবি কার্যালয়ে দুপুরের খাবার খাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, অন্য দেশের নিষেধাজ্ঞা বা ভিসা নিষেধাজ্ঞা এড়াতে পুলিশ এ ধরনের কাজ করছে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে এক মহাসমাবেশ থেকে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে এবং আগামী জাতীয় নির্বাচন নির্বিঘ্নে করার লক্ষ্যে শনিবার ঢাকার প্রধান প্রবেশপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

সরকার পতন না হওয়া পর্যন্ত দলটি তাদের নেতাকর্মীদের রাজপথ ত্যাগ না করার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে আওয়ামী লীগ যে কোনো মূল্যে বিরোধী আন্দোলনকে প্রতিহত করার অঙ্গীকার করেছে। শুক্রবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিনটি অঙ্গ সংগঠন।

বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণার পর আওয়ামী লীগও নগরীর প্রবেশপথে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। একই দিনে চিরপ্রতিদ্বন্দ্বীদের একযোগে কর্মসূচি গণপরিবহন মালিকদের উদ্বিগ্ন করে তুলেছে।

পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি সামনে রেখে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

Related Topics

টপ নিউজ

বিএনপি / অবস্থান কর্মসূচি / মির্জা ফখরুল / রাজনীতি / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net