Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
আওয়ামী লীগ-বিএনপি দুই দলের সমাবেশই শুক্রবার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 July, 2023, 09:45 pm
Last modified: 27 July, 2023, 06:07 pm

Related News

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নই বৈধ: ইসি
  • বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা  
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • ‘আমরা যুদ্ধকে ভয় পাই না’: সরকারের সমর্থনে ইরানিদের বিশাল সমাবেশ

আওয়ামী লীগ-বিএনপি দুই দলের সমাবেশই শুক্রবার

কাঙ্ক্ষিত স্থানে সমাবেশ করতে পুলিশের অনুমতি না পাওয়ায় বিএনপি এবং এর সঙ্গে যুগপৎ আন্দোলনের বাকিদলগুলোও একদিন পিছিয়ে শুক্রবার কর্মসূচির ঘোষণা দিয়েছে। অন্যদিকে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলার মাঠটি সমাবেশের জন্য উপযোগী করতে একদিন সময়ের প্রয়োজন উল্লেখ করে নিজেদের শান্তি সমাবেশ পিছিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো।
টিবিএস রিপোর্ট
26 July, 2023, 09:45 pm
Last modified: 27 July, 2023, 06:07 pm

কাঙ্ক্ষিত স্থানে পুলিশের অনুমতি না পাওয়ার পর বিএনপি এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো নিজ নিজ সমাবেশের দিন পিছিয়েছে।

বিএনপি জানিয়েছে, দলটি শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে সমাবেশ করবে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের বাকিদলগুলোও একদিন পিছিয়ে শুক্রবার কর্মসূচির ঘোষণা দিয়েছে।

অন্যদিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর পক্ষে যুবলীগ জানিয়েছে, তারাও শুক্রবার আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলার মাঠে সমাবেশ করবে।

বুধবার (২৬ জুলাই) রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দেন।

শুক্রবার সমাবেশ আয়োজনের সিদ্ধান্তের কথা মৌখিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে জানিয়েছে বিএনপি।

অন্যদিকে সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে বুধবার রাত সোয়া নয়টায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম টিবিএসকে বলেন, 'শুক্রবার বিকেল ৩টায় আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলার মাঠে তিন সহযোগী দলের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।'

যুবলীগ, ছাত্রলীগ, ও স্বেচ্ছাসেবক লীগের এ সমাবেশের বিষয়ে ডিএমপিকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা আজম বলেন, 'আগারগাঁওয়ের বাণিজ্যমেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী নয়। মাঠটিকে ব্যবহার উপযোগী করার জন্য একদিন সময় প্রয়োজন।

'এ জন্য আমাদের শান্তি সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই শুক্রবার করা হয়েছে।'

এর আগে রাত ৯টার দিকে আগারগাঁওয়ে অবস্থিত পুরাতন বাণিজ্যমেলার মাঠটি পরিদর্শনে যান আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলই বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছিল। তবে ঢাকা মহানগর পুলিশ তাদেরকে কাঙ্ক্ষিত স্থানে সমাবেশ করার অনুমতি দেয়নি।

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / বিএনপি / আওয়ামী লীগ-বিএনপি / সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নই বৈধ: ইসি
  • বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা  
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • ‘আমরা যুদ্ধকে ভয় পাই না’: সরকারের সমর্থনে ইরানিদের বিশাল সমাবেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net