Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
বাংলাদেশে মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 July, 2023, 05:55 pm
Last modified: 25 July, 2023, 06:02 pm

Related News

  • ব্যবসায়ীদের বড় স্বস্তি দিতে অতিরিক্ত ন্যূনতম কর ফেরতের সুযোগ দিতে পারে সরকার
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আইনের অগণতান্ত্রিক ধারা বাতিল ও পরিবর্তনের দাবি সম্পাদক পরিষদের
  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: একটি অসম্পূর্ণ বিশ্লেষণ
  • আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

বাংলাদেশে মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন

পারস্পরিক স্বার্থ, বিশেষ করে মানবাধিকার ইস্যুতে আলোচনা করতে ছয় দিনের সফরে সোমবার (২৪ জুলাই) ঢাকায় এসেছেন ইমন গিলমোর। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিনি এ সফর করছেন।
টিবিএস রিপোর্ট
25 July, 2023, 05:55 pm
Last modified: 25 July, 2023, 06:02 pm
ছবি: সৌজন্যে প্রাপ্ত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর বলেছেন, আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তারা উদ্বিগ্ন।

মঙ্গলবার (২৫ জুলাই) জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গিলমোর বলেন, ইইউ-এর একটি প্রতিনিধি দল নির্বাচনী পরিবেশ মূল্যায়ন করতে সম্প্রতি বাংলাদেশ সফর করেছে। তারা শীঘ্রই তাদের প্রতিবেদন উপস্থাপন করবে। তবে নির্বাচনের আগে, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে ইইউ ।

তিনি বলেন, বাংলাদেশে চলমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে এনএইচআরসি চেয়ারম্যানের সাথে আলোচনা হয়েছে। আমরা বাংলাদেশে মানবাধিকারের ইস্যুতে বেশ কিছু পরামর্শ দিয়েছি এবং তারা সরকারি পর্যায়ে সেগুলোর সমাধান করবে।

গিলমোর আরও বলেন, বাংলাদেশের সঙ্গে একটি নতুন সহযোগিতা চুক্তির জন্য আলোচনার অপেক্ষায় আছে ইইউ, যা আগামী কয়েক বছরের মধ্যে সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, আমাদের মধ্যে ইতিমধ্যেই খুব শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ইইউ-এর বাণিজ্য অগ্রাধিকার ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী দেশগুলোর একটি।

এনএইচআরসি চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, ইইউ বিশেষ প্রতিনিধি মূলত বাংলাদেশের মানবাধিকার পরিবেশ নিয়ে কথা বলেছেন।

কামাল বলেন, তিনি (গিলমোর) বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে অবগত।

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে এনএইচআরসি চেয়ারম্যান বলেন, নির্বাচন নিয়ে বেশি আলোচনা হয়নি। তবে আমরা নির্বাচন সংক্রান্ত কয়েকটি ঘটনার কথা বলেছি।

ইইউ-এর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর আরও বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কসহ ইউরোপীয় ইউনিয়নের যাবতীয় সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু মানবাধিকার।

পারস্পরিক স্বার্থ, বিশেষ করে মানবাধিকার ইস্যুতে আলোচনা করতে ছয় দিনের সফরে সোমবার (২৪ জুলাই) ঢাকায় এসেছেন ইমন গিলমোর। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিনি এ সফর করছেন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / মানবাধিকার / গণমাধ্যমের স্বাধীনতা / ইউরোপীয় ইউনিয়স / রাজনীতি / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ছবি: জেমিনাই এআই
    অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ফাইল ছবি: সংগৃহীত
    সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

Related News

  • ব্যবসায়ীদের বড় স্বস্তি দিতে অতিরিক্ত ন্যূনতম কর ফেরতের সুযোগ দিতে পারে সরকার
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আইনের অগণতান্ত্রিক ধারা বাতিল ও পরিবর্তনের দাবি সম্পাদক পরিষদের
  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: একটি অসম্পূর্ণ বিশ্লেষণ
  • আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

Most Read

1
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

2
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

3
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

5
ছবি: জেমিনাই এআই
আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net