Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
আইএমইডির গবেষণা প্রতিবেদন: উপসচিব সাময়িক বরখাস্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 July, 2023, 03:20 pm
Last modified: 20 July, 2023, 03:25 pm

Related News

  • বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • ‘আর্থিক চাপের’ কারণে হাসিনা আমলের বিদ্যুৎ চুক্তিগুলো নিয়ে নতুন করে আলোচনার উদ্যোগ সরকারের
  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • দৃঢ় অবস্থান গড়তে এখনই আদানি চুক্তি বাতিলের পরামর্শ আইনজীবী দলের
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন

আইএমইডির গবেষণা প্রতিবেদন: উপসচিব সাময়িক বরখাস্ত

গত মাসের শেষের দিকে বাংলাদেশের বিদ্যুৎ খাতের প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে আইএমইডি।
টিবিএস রিপোর্ট
20 July, 2023, 03:20 pm
Last modified: 20 July, 2023, 03:25 pm

বিদ্যুৎখাত নিয়ে প্রকাশিত গবেষণা প্রতিবেদন নিয়ে সমলোচনার মুখে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপসচিব মোহাম্মদ মাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৮ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

সরকারি কর্মচারী আইন (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে ১৭ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপনে ওই কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়।

গত মাসের শেষের দিকে বাংলাদেশের বিদ্যুৎ খাতের প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে আইএমইডি। আইএমইডির পরিচালক (উপসচিব) মোহাম্মদ মাহিদুর রহমান এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করেন।

প্রতিবেদনে ক্যাপাসিটি চার্জ বন্ধ, দায়মুক্তি আইন নিয়ে ব্যাপক সমালোচনাসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা তুলে ধরা হয়। আইএমইডির গবেষণা প্রতিবেদন নিয়ে সংবাদ প্রকাশের পর সমালোচনার মুখে পড়ে সরকার।

আইএমইডির গবেষণা প্রতিবেদনের ওপর ভিত্তি করে গত ৭ জুলাই দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় 'End Power Sector's Capacity Charge, repeal indemnity law: Monotoring body' (বিদ্যুৎ খাতের দুর্দশা কাটাতে ক্যাপাসিটি চার্জ প্রত্যাহার ও দায়মুক্তি আইন বাতিলের সুপারিশ) এবং 'Corruption behind unfit foreign firms getting power projects: Report' (দুর্নীতির কারণে বিদ্যুৎ প্রকল্পে কাজ পাচ্ছে অযোগ্য প্রতিষ্ঠান: আইএমইডি) শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হলে সমালোচনার মধ্যে পড়ে সরকার। 

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমডি) বিদ্যুৎ খাত নিয়ে তাদের গবেষণা প্রতিবেদটি পরিবর্তন ও পরিমার্জন করেছে।

এই উপসচিব ছাড়াও গবেষণায় উপদেষ্টা ছিলেন আইএমইডির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এস এম হামিদুল হক। গত ১৬ জুলাই প্রজ্ঞাপন জারি করে তাকেও ওএসডি করা হয়েছে। 
 
Related Topics

টপ নিউজ

আইএমইডি / বিদ্যুৎ খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • ‘আর্থিক চাপের’ কারণে হাসিনা আমলের বিদ্যুৎ চুক্তিগুলো নিয়ে নতুন করে আলোচনার উদ্যোগ সরকারের
  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • দৃঢ় অবস্থান গড়তে এখনই আদানি চুক্তি বাতিলের পরামর্শ আইনজীবী দলের
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net