Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
পুলিশ-বিএনপি সংঘর্ষ: বগুড়ায় পরিস্থিতি সামলাতে ছোড়া টিয়ারশেলে অসুস্থ শিক্ষার্থীরা

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি
18 July, 2023, 05:25 pm
Last modified: 18 July, 2023, 06:07 pm

Related News

  • সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ হলো আরও ১০০ আসন
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ৬ষ্ঠ শ্রেণিতে উঠে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা: বই সংকট ও নতুন-পুরোনো পাঠের চাপে শিক্ষার্থীরা
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের

পুলিশ-বিএনপি সংঘর্ষ: বগুড়ায় পরিস্থিতি সামলাতে ছোড়া টিয়ারশেলে অসুস্থ শিক্ষার্থীরা

অনেক শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়েছে। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শফিক আমিন কাজল জানান, ‘শিক্ষার্থীরা ধোঁয়ায় বমি করে অসুস্থ হয়ে পড়েছে। অনেকের সাময়িকভাবে শ্বাসকষ্ট হয়েছে।’ হাসপাতালের তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ৩২ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়ে চলে গেছে।
বগুড়া প্রতিনিধি
18 July, 2023, 05:25 pm
Last modified: 18 July, 2023, 06:07 pm
ছবি: টিবিএস

বগুড়ায় পুলিশ-বিএনপির সংঘর্ষে পুলিশের ছোড়া টিয়ারশেলের ধোঁয়ায় শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীকে বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মোড়ে পুলিশ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একাধিক টিয়ারশেল নিক্ষেপ করে।

ছবি: টিবিএস

টিয়ারশেলের ধোঁয়া পুরো এলাকায় ছড়িয়ে পড়লে বিদ্যালয়টির রাস্তার পাশের শ্রেণিকক্ষের শিক্ষার্থীরা অসুস্থ বোধ করতে শুরু করে।

কয়েকজন শিক্ষার্থী বেশি অসুস্থ হয়ে পড়লে তাদেরকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালটির আবাসিক চিকিৎসক মো. শফিক আমিন কাজল জানান, 'শিক্ষার্থীরা ধোঁয়ায় বমি করে অসুস্থ হয়ে পড়েছে। অনেকের সাময়িকভাবে শ্বাসকষ্ট হয়েছে।'

ছবি: টিবিএস

চিকিৎসা নেওয়া নবম শ্রেণির শিক্ষার্থী স্নেহা আক্তার জানায়, 'দুপুরে ক্লাস করছিলাম। হঠাৎ অনেক জোরে জোরে শব্দ হতে থাকে। এরপর ক্লাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। তখন চোখ জ্বালা করছিল, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। পরে ম্যাডাম এসে আমাদের হাসপাতালে নিয়ে আসেন।'

৭ম শ্রেণির আফিয়ার মা খাদিজা বেগম জানান তিনি বিদ্যালয় থেকে খবর পেয়ে হাসপাতালে এসেছেন। তিনি বলেন, 'মেয়ে টিয়ারশেলের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছে। তাকে স্যালাইন দিয়ে রেখেছেন চিকিৎসেরা।'

ছবি: টিবিএস

ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস কবির বলেন, 'প্রথমে আমরা শিক্ষার্থীদের ক্লাসরুমের বাইরে নিয়ে আসি। পরে অবস্থা বেশি খারাপ মনে হলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমাদের অন্তত এক-দেড়শ শিক্ষার্থী অসুস্থ হয়।'

অনেক শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়েছে। হাসপাতালের তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ৩২ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়ে চলে গেছে। অনেকের বাবা-মা তাদের সন্তানদেরকে বেসরকারি ক্লিনিকে নিয়ে গেছেন বলে জানান শিক্ষক ফেরদৌস কবির।

ছবি: টিবিএস

অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গিয়েছেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাসহ অন্য নেতা-কর্মীরা। পরবর্তীসময়ে সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু হাসপাতাল পরিদর্শন করেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এক দফা দাবিতে বিএনপির পদযাত্রা মিছিলটিকে সাতমাথা হয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার জন্য বাধা দেয় পুলিশ। এতে বিএনপির নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে পড়লে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ছবি: টিবিএস

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এক পর্যায়ে সংঘর্ষ তীব্র হলে টিয়ারশেল এবং পরে রাবার বুলেট ছুড়ে পুলিশ। সংঘর্ষে পুলিশের অন্তত ছয় সদস্য আহত হন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বগুড়া / বিএনপি-পুলিশ সংঘর্ষ / শিক্ষার্থী / টিয়ার শেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ হলো আরও ১০০ আসন
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ৬ষ্ঠ শ্রেণিতে উঠে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা: বই সংকট ও নতুন-পুরোনো পাঠের চাপে শিক্ষার্থীরা
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net