Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
আমাদের সোজা কথা, এ সরকারকে পদত্যাগ করতে হবে: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 July, 2023, 11:05 am
Last modified: 18 July, 2023, 03:06 pm

Related News

  • বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই জনবিচ্ছিন্ন হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • মে দিবসে ঢাকায় শ্রমিক সমাবেশে প্রথমবার বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
  • বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের বৈঠক  
  • সঠিক রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আমাদের সোজা কথা, এ সরকারকে পদত্যাগ করতে হবে: মির্জা ফখরুল

গাবতলী থেকে এ পদযাত্রা বিজয় সরণি-কারওয়ান বাজার-কাকরাইল-নয়াপল্টন হয়ে রায়সাহেব বাজার মোড় (বাহাদুর শাহ পার্ক) পর্যন্ত চলবে
টিবিএস রিপোর্ট
18 July, 2023, 11:05 am
Last modified: 18 July, 2023, 03:06 pm
ছবি- টিবিএস

সরকার পতনের একদফা দাবিতে বিএনপিসহ ৩৬ দলের দুইদিন ব্যাপী পদযাত্রার প্রথম দিন আজ। 

ইতোমধ্যে ব্যানার-ফেস্টুন ও ধানের শীষ নিয়ে গাবতলীতে জড়ো হতে শুরু করছে নেতাকর্মীরা।

গাবতলী থেকে শুরু হওয়া এ পদযাত্রা রায়সাহেব বাজার মোড় (বাহাদুর শাহ পার্ক) পর্যন্ত চলবে। 

পরে মগবাজারে যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। 

ছবি- টিবিএস

পদযাত্রা শুরু করার আগে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "শেখ হাসিনার বিরুদ্ধে আজকে আমাদের পদযাত্রা হবে জয় যাত্রা। আমাদের উদ্দেশ্য একটাই- ৩৬টি রাজনৈতিক দল একসাথে ঘোষণা দিয়েছে এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।"

তিনি বলেন, "আমরা পরিষ্কার করে বলেছি শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন নয়।"

তিনি বলেন, "আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আরাফাতের বিরুদ্ধে দাঁড়ানো হিরো আলমকেও পেটানো হয়েছে। সাপকে যেভাবে মারে সেভাবে হিরো আলমকে মারা হয়েছে।"

ছবি- টিবিএস

তিনি বলেন, "আবার 'অথর্ব' নির্বাচন কমিশন বলে ১১ শতাংশ ভোটে নাকি নির্বাচন সুষ্ঠু হয়েছে। এসব তামাশা বন্ধ করুন। জনগণকে ভোটকেন্দ্রে নিতে পারেনি আওয়ামী লীগ। আমাদের সোজা কথা, এ সরকারকে পদত্যাগ করতে হবে।"

পদযাত্রাটি গাবতলী-টেকনিক্যাল মোড়-মিরপুর-১-মিরপুর-১০ গোলচত্বর-কাজীপাড়া-শেওড়াপাড়া-তালতলা (আগারগাঁও)-বিজয় সরণি-কারওয়ান বাজার-এফডিসি-মগবাজার-মালিবাগ-কাকরাইল-নয়াপল্টন (পার্টি অফিস)-ফকিরাপুল-মতিঝিল (শাপলা চত্বর)-ইত্তেফাক মোড়-দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হবে বিকেল ৪টায়। 

পদযাত্রা শুরু করার আগে বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান বলেন, "বর্তমান সরকার জনপ্রতিধিত্বহীন সরকার। তারা ২০১৪ ও ১৮ সালে তারা ভুয়া নির্বাচন করে ক্ষমতায় এসেছে।" 

BNP holds anti-govt march today pic.twitter.com/fIO0vVRLza— The Business Standard (@tbsnewsdotnet) July 18, 2023

তিনি বলেন, "গতকাল ঢাকার একটি অভিজাত এলাকার নির্বাচনে প্রমাণিত হয়েছে এ সরকারের অধীনে কোন ভোট হতে পারে না, জনগণ ভোট দিতে পারে না।"

তিনি আরও বলেন, "এ সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। সরকার পতন না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।"

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "জনবিচ্ছিন্ন হয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কিছু সরকারি কর্মকর্তা। আরো কিছু লুটেরা ব্যবসায়ী জনবিচ্ছিন্ন হয়ে আছে সরকারের উপর নির্ভরশীল হয়ে। শেখ হাসিনা যেমন নির্বাচিত নয়, ঠিক তেমনি এসব ব্যবসায়ীরাও নির্বাচিত নয়- তাদেরকে সরকারের সংস্থা বসিয়েছে এসব ব্যবসায়ী সংগঠনে।"

ছবি- টিবিএস

তিনি আরো বলেন, "এসব লুটেরা ব্যবসায়ী দেশকে লুটপাট করেছে। তারা শেখ হাসিনাকে যেভাবে সমর্থন দিলো-তা ন্যাক্কারজনক। পৃথিবীতে এরকম ঘটনা ঘটেনি।" 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, "গতকাল আমরা ভুয়া একটা নির্বাচন দেখেছি। শেখ হাসিনা এরকম আরেকটা জাতীয় নির্বাচন করতে চান। উনি জানেন বিএনপি নির্বাচনে আসলে আওয়ামী লীগের কারো জামানত থাকবেনা।"

তিনি এফবিসিসিআই ব্যবসায়ীদের সমালোচনা করে বলেন, "এসব দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কথায় দেশ চলবে না। এসব লুটপাটকারী, শেয়ার বাজার লুটপাটকারী- এরাও হাসিনাকে ক্ষমতায় রাখতে পারবে না, কারণ জনগণ এখন রাস্তায় নেমেছে।"

ছবি- টিবিএস

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে পদযাত্রায় আরো উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, বিএনপি নেতা আবদুস সালাম, আহমেদ আজম খান, নাজিম উদ্দীন আলম, মীর সরাফত আলী সপু, আমিনুল হক।
 

 

 

 

Related Topics

টপ নিউজ

বিএনপি / বিএনপির পদযাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই জনবিচ্ছিন্ন হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • মে দিবসে ঢাকায় শ্রমিক সমাবেশে প্রথমবার বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
  • বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের বৈঠক  
  • সঠিক রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব: পরিকল্পনা প্রতিমন্ত্রী

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net